দেশে ভূমিকম্প অনুভূত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বুধবার রাত ১০টা ৫১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল।

এদিকে ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি মাটির ১৩০ কিলোমিটার গভীরে আঘাত হানে।