বগুড়া-সিলেট-বরিশালসহ ৬ জেলায় নতুন এসপি
বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহের নতুন এসপির দায়িত্ব পেয়েছেন।
সিলেটের এসপি কাজী আক্তার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। জামালপুরের এসপি চৌধুরী মো. জাবের সাদেককে সিলেটের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির ডিসি ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।