বরিশাল

মেঘনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার ডিভাইস জব্দ

বরিশালে হিজলার মেঘনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় ট্রলারসহ ডিভাইস জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাত পৌনে ৯টায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের অভিযানে এগুলো আটক করা হয়।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চরের মধ্যে ভাটায় পানি কমে গেলে পানিতে ১২ ভোল্টের বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেশীয় প্রজাতির বাইম, বেলে, আইড়, পুঁটিমাছ ধরছিল তারা।

এ সময় একটি ট্রলারসহ ইলেকট্রনিক ডিভাইস যন্ত্র জব্দ করা হয় বলে জানান তিনি।