বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মেঘলা পর্যটন এলাকায় পাহাড়ের নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত দো ওয়াই মার্মা (২৬) ও তার ৪ বছর বয়সী মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা মেঘলা পর্যটন স্পটের পেছনে দাঁতভাঙ্গা পাড়ার বাসিন্দা ছিলেন।
বান্দরবানের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মৃত দো ওয়াই মার্মার স্বামী উদয় তঞ্চঙ্গ্যা পেশায় অটোরিকশাচালক। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়।
রেইচা ইউনিয়ন পরিষদ সদস্য অজিত তঞ্চঙ্গ্যা ডেইলি স্টারকে বলেন, 'সকালে স্থানীয়রা পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।'
সহকারী পুলিশ সুপার মান্না দে বলেন, 'মা ও মেয়ে একসঙ্গে মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।'