অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অন্যদিকে, সব দোকানপাট ও শপিং মল বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টায়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সময়সূচিতে নতুন সিদ্ধান্ত আসবে আগামী রোববার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ অধিবেশন শেষে রাত ৮টা ৫০ মিনিটে মন্ত্রিসভা বৈঠক শুরু হয়। আর শেষ হয় ১১টা ৪০ মিনিটে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।
তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এত দীর্ঘ সময় মন্ত্রিসভা বৈঠক হয়নি বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।