পুলিশে বড় রদবদল, ৪০ কর্মকর্তার বদলি-পদায়ন
পলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪০ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনিরা সই করেন।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।