আগামীকাল থেকে ৯টা-৫টা অফিস

স্টার অনলাইন রিপোর্ট

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে সরকারি অফিস চলবে। ফলে সকাল ৯টায় অফিস শুরু হয় তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের পাঠানো ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর কারফিউ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে সীমিত সময়ের জন্য অফিস খোলে। গত ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে। এর পর দুই দিন সাপ্তাহিক ছুটির পর ২৮ জুলাই থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলে।