প্রধান উপদেষ্টাকে বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করলেন সেনাপ্রধান

স্টার অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। 

এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।