একুশে পদক ২০২৫ পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

By স্টার অনলাইন রিপোর্ট

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।

এ বছর ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর গবেষণায় পাচ্ছেন মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা), বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান (অভ্র'র জনক), সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।

শিল্পকলার চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘণ্টা এবং আরও অনেক ছবির পরিচালক), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা।

শিক্ষায় পাচ্ছেন ড. নিয়াজ জামান এবং সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।