অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল।

জরুরিভিত্তিতে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, মির্জা ফখরুল চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক মোমেনুজ্জামান জামানের অধীনে।