ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির চুক্তি আজ: তুরস্ক

কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে আবারও শস্য রপ্তানি শুরুর জন্য মস্কো ও কিয়েভের মধ্যে চুক্তি হতে যাচ্ছে।
২২ জুলাই ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন

‘বিশেষ কারণে’ জার্মানিতে গ্যাস সরবরাহ করছে না রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম ‘বিশেষ কারণে’ জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে পারছে না বলে জানিয়েছে।
১৯ জুলাই ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন

আগস্টের আগে রাশিয়ার গ্যাস পাবে না জার্মানি  

গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ১ এর বিকল হয়ে যাওয়া টার্বাইনের সংস্কার শেষে এটিকে  জার্মানিতে পাঠানো হয়েছে। সেখান থেকে ২৪ জুলাই এটি রাশিয়া পৌঁছাবে। তবে আগস্টের আগে চালু হচ্ছে না গ্যাস সরবরাহ।
১৮ জুলাই ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন

‘রাশিয়ার গ্যাস ছাড়া এবারের শীত মোকাবিলা করতে পারবে না জার্মানি’

জার্মানির বিদ্যুৎ ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থার প্রধান ক্লাউস মুয়েলার জানিয়েছেন, দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলোতে যথেষ্ট পরিমাণ গ্যাস নেই।
১৭ জুলাই ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

রাশিয়া যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে: কিয়েভ

ইউক্রেনের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, শিগগির রাশিয়া তাদের আগ্রাসনের পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কর্মকর্তাটি আরও জানান, তারা (মস্কো) যেসব জায়গায় সামরিক কার্যক্রম পরিচালনা করছে, তার সবগুলোতেই তীব্রতা আরও বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। 
১৭ জুলাই ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে অন্তত ২২ জন নিহত, শতাধিক আহত

রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি শহরে ৩ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
১৪ জুলাই ২০২২, ০৬:১৭ অপরাহ্ন

রাশিয়াকে অস্ত্রবাহী ড্রোন দেবে ইরান: হোয়াইট হাউস

ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরান পরাশক্তি রাশিয়াকে অস্ত্রবাহী ড্রোন দিতে যাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
১২ জুলাই ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন

পূর্ব ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত বেড়ে ৩৩

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
১২ জুলাই ২০২২, ০৪:৩৯ পূর্বাহ্ন

রাশিয়ার গ্যাস সরবরাহ ১০ দিন বন্ধ থাকবে, আশঙ্কায় ইউরোপ

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১ এ আজ সোমবার থেকে বার্ষিক সংস্কার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কার্যক্রমে প্রায় ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে জার্মানিতে।
১১ জুলাই ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন

‘২৪ ঘণ্টায় ইউক্রেনে ৩৪ রকেট হামলা’

রাশিয়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৩৪টি রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১১ জুলাই ২০২২, ০২:৫৯ পূর্বাহ্ন

পূর্ব ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ১৫

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
১০ জুলাই ২০২২, ০১:৩৬ অপরাহ্ন

রুশ আগ্রাসনের অবসান কামনায় প্রার্থনা ইউক্রেনের মুসলিমদের

ইউক্রেনের ইসলাম ধর্মীয় নেতা মুফতি সাইদ ইসমাহিলভের জন্ম ও বেড়ে উঠা পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে। ১৩ বছর মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১০ জুলাই ২০২২, ০১:০৬ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে চীনের একাত্মতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে আলোচনা করেছেন ও এ ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছেন।
১০ জুলাই ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন

লুহানস্ক স্বাধীন, রুশ সেনাদের পুতিনের অভিনন্দন

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ‘বিজয়ী’ হওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাদের অভিনন্দন জানিয়েছেন।
৫ জুলাই ২০২২, ০৪:৪৯ পূর্বাহ্ন

লিসিচানস্ক থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার, মস্কোর বিজয় দাবি

ধারাবাহিক বোমাবর্ষণে বিধ্বস্ত শহর লিসিচানস্ক থেকে ইউক্রেন তার সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। ফলে রাশিয়া পূর্বের লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
৪ জুলাই ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন

রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে নিহত ৩

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
৩ জুলাই ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন

ইউক্রেন থেকে সমুদ্রপথে গম রপ্তানিতে নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়া

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকের পর জানান, বৈশ্বিক খাদ্য সঙ্কটের প্রেক্ষাপটে ইউক্রেনীয় গম রপ্তানির জন্য সমুদ্রপথে একটি বাণিজ্য রুট চালুর বিষয়ে রাশিয়া সম্মত হয়েছে।
১ জুলাই ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন

ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহতের দাবি

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ ‘স্নেক আইল্যান্ড’ থেকে সরে যাওয়ার করার ১ দিন পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
১ জুলাই ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন

ইউক্রেনে শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১৮

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি শপিং মলে অন্তত ১৮ ব্যক্তি নিহত হন।
২৮ জুন ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন

রুশ হামলায় সেভেরোদনেৎস্কের পর লিসিচানস্কও পতনের মুখে

বেশ কয়েক সপ্তাহ প্রবল প্রতিরোধ গড়ে তুললেও পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরের দখল হারিয়েছে কিয়েভ। গত শনিবার এ শহরের পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া। এ শহরের দখল নিশ্চিত হওয়ার পর মস্কো মনোযোগ দিয়েছে এর ‘যমজ শহর’ হিসেবে পরিচিত লিসিচানস্কের দিকে।
২৮ জুন ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন