রুশ তেল-গ্যাসের বিকল্প নেই ইউরোপের: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জ্বালানি ব্যবহার অব্যাহত রাখা ছাড়া ইউরোপের আর কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা তেল ও গ্যাস সরবরাহের বিকল্পের চেষ্টা করে তাহলে ‘চরম’ অর্থনৈতিক পরিণতি তৈরি হতে পারে। খবর বিবিসির।
১৫ এপ্রিল ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন

প্রতিশোধ নিতে কিয়েভে হামলার তীব্রতা আরও বাড়বে: রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। তারা আরও জানায়, ইউক্রেনের ‘জঙ্গি হামলা’ ও ‘নাশকতামূলক কার্যক্রমের’ বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ ধরনের হামলার তীব্রতা আগামীতে আরও বাড়বে।
১৫ এপ্রিল ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন

জি২০ বৈঠকে পুতিন নন, ভার্চুয়ালি যোগ দেবেন রুশ অর্থমন্ত্রী

প্রথমে সদর্পে ঘোষণা দেওয়া হয়েছিল যে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চলতি বছরের জি২০ বৈঠকে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগ্রাসনের পর বিশ্বব্যবস্থা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণে এমন ঘোষণা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
১৫ এপ্রিল ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) শীর্ষ অর্থনীতির দেশগুলোর ফোরাম জি২০ থেকে রাশিয়াকে যেন বের করে দেওয়া না হয়, সে বিষয়ে ব্রাজিলের সহায়তা চেয়েছে মস্কো।
১৫ এপ্রিল ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন

কৃষ্ণসাগরে রুশ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ডুবে গেছে, হামলার দাবি ইউক্রেনের

কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী প্রধান যুদ্ধজাহাজ ‘মস্কভা’ ডুবে গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
১৫ এপ্রিল ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন

‘সুইডেন-ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে পরমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন অন্যতম ঘনিষ্ঠ মিত্র বৃহস্পতিবার ন্যাটোকে হুঁশিয়ারি করে জানিয়েছেন, সুইডেন ও ফিনল্যান্ড যদি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়, তাহলে ইউরোপের কেন্দ্রে পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া।
১৪ এপ্রিল ২০২২, ০৪:৫৭ অপরাহ্ন

ক্ষেপণাস্ত্র হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, দাবি ইউক্রেনের

রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর কেটে গেছে ৭ সপ্তাহ। অনেকে ভেবেছিলেন খুব অল্প সময়ের মধ্যে এই যুদ্ধের ফলাফল নির্ধারণ হবে। তবে তা হয়নি।
১৪ এপ্রিল ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন

ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে রাশিয়া: বাইডেন

এই প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, ইউক্রেনে মস্কোর আগ্রাসন গণহত্যার সমতুল্য।
১৩ এপ্রিল ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনে ‘রাসায়নিক’ হামলার অভিযোগ তদন্ত করছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইউক্রেনের মারিউপোল শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে ‘রাসায়নিক’ অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্ত করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
১২ এপ্রিল ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন

রাশিয়ার তেলের বিকল্প নেই: ওপেক

রাশিয়ার ওপর বর্তমান ও সম্ভাব্য নিষেধাজ্ঞা তেল সরবরাহের ইতিহাসে ‘করুণতম’ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক।
১২ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন

মার্কিন-আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় রাশিয়া: লাভরভ

রাশিয়া মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
১১ এপ্রিল ২০২২, ০৮:১৭ অপরাহ্ন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বড় অভিযানের প্রস্তুতি

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ‘বড় পরিসরে’ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন আক্রান্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১১ এপ্রিল ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন

রুশ সেনারা কিয়েভ দখল করবে: রমজান কাদিরভ

রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে বলে জানিয়েছেন রুশ ফেডারেশনভুক্ত চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ।
১১ এপ্রিল ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ন

ন্যাটোর ‘অর্থনৈতিক বিভাগে’ পরিণত হয়েছে ইইউ: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আর নিজের জায়গায় নেই। ‘ন্যাটোর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের’ পর্যায়ে চলে গেছে সংস্থাটি।
১০ এপ্রিল ২০২২, ০৩:০৭ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে আনুষ্ঠানিকভাবে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ।
১০ এপ্রিল ২০২২, ০২:০০ অপরাহ্ন

ইউক্রেনে পুতিন নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন: যুক্তরাষ্ট্র

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ভিন্নভাবে যুদ্ধ পরিচালনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা।
১০ এপ্রিল ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনের ক্রামাতোর্স্ক রেলস্টেশনে রকেট হামলা: নিহত ৩০, আহত শতাধিক

ইউক্রেনের ক্রামাতোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
৮ এপ্রিল ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন

ইউক্রেনের সমর্থনে গান: ৩০ বছরের নীরবতা ভাঙল পিঙ্ক ফ্লয়েড

এক এক করে ৩০ বছর নীরব থেকেছে জনপ্রিয় ব্রিটিশ সংগীতদল পিঙ্ক ফ্লয়েড। অবশেষে তাদের সেই নীরবতা ভাঙিয়েছে ইউক্রেনযুদ্ধ।
৮ এপ্রিল ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন

অস্ট্রিয়া থেকে ৪ রুশ কূটনীতিক বহিষ্কার

ইউরোপের দেশগুলো থেকে চলতি সপ্তাহে ডজন খানেক রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রিয়া থেকে ৪ রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দিয়েছে ভিয়েনা।
৭ এপ্রিল ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন

‘মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র’

সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া. এটি শব্দের চেয়ে ৫ গুণেরও বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি ‘হাইপারসনিক’ যুদ্ধাস্ত্র। অত্যাধুনিক এই অস্ত্রের ব্যবহারে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায়।
৭ এপ্রিল ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন