পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবে ইউক্রেন, রাশিয়া ও তুরস্ক

রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনে চলতি সপ্তাহে তুরস্কের আনতালিয়ায় বৈঠকে বসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
৯ মার্চ ২০২২, ০৯:৩৯ পূর্বাহ্ন
৯ মার্চ ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ন

ইউক্রেনকে পোল্যান্ডের মিগ-২৯ দেওয়ার প্রস্তাব নাকচ করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে সহায়তার জন্য জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধ বিমান স্থানান্তর করতে চায় ন্যাটোরে মিত্র পোল্যান্ড। পোল্যান্ডের এই প্রস্তাবে অনেকটাই আশ্চর্য প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
৯ মার্চ ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন

যুদ্ধে যোগ দিলে নাগরিকত্ব দেব: ইউক্রেন

বিদেশিরা রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভহেন ইয়েনিন।
৯ মার্চ ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার তেল-গ্যাসের ওপর বিশ্ব কতটা নির্ভরশীল?

একে একে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর রাশিয়া হুমকি দিয়েছে, ‘তেল না নিলে গ্যাস দেব না’।
৯ মার্চ ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

‘রুশ উড়োজাহাজ যুক্তরাজ্যের আকাশে প্রবেশ ফৌজদারি অপরাধ’

রুশ উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা কিছুদিন আগে বন্ধ করেছে যুক্তরাজ্য। এবার তাদের আকাশসীমায় প্রবেশে করলে রাশিয়ার বিরুদ্ধে ফৌজদারি শাস্তির হুমকি দিয়েছে যুক্তরাজ্য। আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধের পরও রুশ উড়োজাহাজ তাদের আকাশে প্রবেশ করলে তা আটকা করা হবে বলে জানানো হয়েছে।
৯ মার্চ ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন

কিয়েভে একাধিক বিস্ফোরণ: বিবিসি

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
৯ মার্চ ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন

জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ করতে ইউক্রেনে

সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্র ও প্রতিবেশী রাশিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে থাকা জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইরাকলি ওকরুয়াশভিলি রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে গেছেন।
৯ মার্চ ২০২২, ০৩:১৯ পূর্বাহ্ন

রাশিয়ার তেল-গ্যাস-কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এ ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
৮ মার্চ ২০২২, ০৬:৩৮ অপরাহ্ন

ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে যেভাবে বাংলাদেশের পথে ২৮ নাবিক

অবশেষে দেশে ফিরছেন ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ২৮ নাবিক। গত ২ মার্চ জাহাজে রকেট হামলায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান তারা।
৮ মার্চ ২০২২, ০৬:০৬ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চাপে চীন-ভারত

‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়েছে চীন ও ভারত। নিজেদের মধ্যে বৈরিতা থাকলেও রাশিয়া তাদের দুজনেরই ঘনিষ্ঠ মিত্র। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়ায়। এতে ‘উভয় সংকটে’ পড়ে এশিয়ার বৃহৎ দেশ দুটি।
৮ মার্চ ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন

১১ বছরের হাসান একা পাড়ি দিল ১২০০ কি. মি.

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে মা ও নানীকে নিয়ে থাকতো ১১ বছর বয়সী হাসান। এই শহরেই ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গত শুক্রবার হামলা চালিয়েছে রাশিয়া।
৮ মার্চ ২০২২, ০২:২৮ অপরাহ্ন

সুমি শহর থেকে বাংলাদেশিসহ ৫৮৭ শিক্ষার্থীকে সরিয়ে নিল ভারত

ইউক্রেনের সুমি শহর থেকে প্রায় ৫৭০ জন ভারতীয় শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ, নেপাল, তিউনিসিয়া ও পাকিস্তানের ১৭ জন শিক্ষার্থীকে সরিয়ে নিয়েছে ভারত।
৮ মার্চ ২০২২, ০১:০৭ অপরাহ্ন

ইউক্রেনের ৩ অবরুদ্ধ শহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক নাগরিকদের

ইউক্রেনের কিয়েভ, সুমি ও মারিউপোল থেকে বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।
৮ মার্চ ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠালে পোল্যান্ডের পাশে থাকব: ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, পোল্যান্ড যদি ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে পোল্যান্ডকে সমর্থন করবে যুক্তরাজ্য।
৮ মার্চ ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া অবন্ধুসুলভ দেশের সঙ্গে ব্যবসা নয়: রাশিয়া

রাশিয়া সরকার গত সোমবার একটি তালিকার অনুমোদন দিয়েছে, যেখানে রাশিয়া, রুশ প্রতিষ্ঠান ও নাগরিকদের সঙ্গে অবন্ধুসুলভ আচরণকারী কিছু দেশ ও অঞ্চলের নাম দেওয়া হয়েছে। এখন মস্কো বলেছে, এই দেশগুলোর সঙ্গে ব্যবসা করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
৮ মার্চ ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

'আমরা বাঁচতে চাই’ ক্যাম্পে আটকে থাকা বাংলাদেশিদের আর্তনাদ

ইউক্রেনের জুরাভিস শহরের ডিটেনশন ক্যাম্পে আটক থাকা ৫ বাংলাদেশির ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ডেইলি স্টারকে তারা জানিয়েছেন, ক্যাম্প কর্তৃপক্ষ তাদেরকে নির্যাতন করছে। তাদের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় তারা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না।
৮ মার্চ ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন

তেল না নিলে গ্যাস দেব না: রাশিয়া

পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।
৮ মার্চ ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন

আজ আমরা আক্রান্ত, কাল আপনারাও হবেন: পশ্চিমাদের জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামবে না এবং সেখানকার স্বাধীনতার ওপর আঘাত গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলবে।
৮ মার্চ ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

কেবল পেশাদার সেনারাই ইউক্রেনে অভিযান চালাচ্ছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নতুন নিয়োগপ্রাপ্ত এবং রিজার্ভে থাকা সেনারা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং নেবেও না।
৮ মার্চ ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন