সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
রোববার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
৪ আগস্ট ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে নিহত ১
আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
৪ আগস্ট ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
শরীয়তপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, আহত ২৫
এ সময় ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
৪ আগস্ট ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
ছেলেকে খেলার মাঠ থেকে ডাকতে গিয়ে গুলিবিদ্ধ শিপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
৪ আগস্ট ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে রাস্তায় বসে পড়া আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলির অভিযোগ
পুলিশ মাইকে জানায়, তাদের দিক থেকে কোনো গুলি বা টিয়ারশেল ছোড়া হবে না। আন্দোলনকারীরাও হাত তুলে পুলিশের বক্তব্যে সায় জানান। এর কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি চালানো হয়।
৪ আগস্ট ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ সরকারের
রোববার সন্ধ্যায় দেওয়া সরকারি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।
৪ আগস্ট ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
শেরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-আ. লীগের সংঘর্ষে নিহত ৩
কয়েকজন পুলিশের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের উপরে গাড়ি উঠিয়ে দেয়।
৪ আগস্ট ২০২৪, ০২:২১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে নিহত ৮
তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি।
৪ আগস্ট ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
২৭ থানা-ফাঁড়ি ভাঙচুর, ১৪ পুলিশ নিহত, আহত তিন শতাধিক: পুলিশ সদর দপ্তর
এই তথ্য পুলিশ সদরদপ্তরের।
৪ আগস্ট ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
ডেইলি স্টার সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ
রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে অজ্ঞাতনামা একদল লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে।
৪ আগস্ট ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
আশুলিয়ায় ২ পোশাক কারখানায় অগ্নিসংযোগ
আশুলিয়ার জিরানি এলাকায় দুটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
৪ আগস্ট ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
একদিন এগিয়ে ‘মার্চ টু ঢাকা’ সোমবার থেকে
সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৪ আগস্ট ২০২৪, ০১:১১ অপরাহ্ন
শাহবাগে মরদেহ নিয়ে মিছিল, পুলিশের গুলি
সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ মোড়ে কয়েকশ আন্দোলনকারী অবস্থান করছিলেন।
৪ আগস্ট ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত
পুলিশ সদরদপ্তর সূত্র এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
৪ আগস্ট ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
বরিশাল ও ভোলায় সংঘর্ষে নিহত অন্তত ২
বরিশালে ৩৫ জন ও ভোলায় অন্তত শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
৪ আগস্ট ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
কুমিল্লায় পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা
দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৪ আগস্ট ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
সাভার ও আশুলিয়া তৈরি পোশাক কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মধ্যেই সাভার ও আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা করা হয়েছে।
৪ আগস্ট ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
কিশোরগঞ্জে আন্দোলনকারীদের মিছিলে আ. লীগের ধাওয়া, সংঘর্ষে নিহত ৩
সংঘর্ষে আহত ৪১ জনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
৪ আগস্ট ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশের ছোড়া রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।
৪ আগস্ট ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ৪
নিহতদের মধ্যে তিনজন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা এবং একজন সাংবাদিক বলে জানা গেছে।
৪ আগস্ট ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন