হাসপাতাল থেকে নাহিদ, আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

গতকাল বিকেল থেকে হাসপাতালে তাদের নজরদারিতে রাখা হয়।
২৬ জুলাই ২০২৪, ০২:০১ অপরাহ্ন

শাবিপ্রবির প্রধান ফটককে ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা শিক্ষার্থীদের

রুদ্র সেন গত ১৮ তারিখ সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের ধাওয়ার পর আখালিয়া এলাকায় একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
২৬ জুলাই ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর

নুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এ আদেশ দেন।
২৬ জুলাই ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

দেশের আনাচে-কানাচে খুঁজে অপরাধীদের বের করে বিচারের মুখোমুখি করুন: প্রধানমন্ত্রী

‘এবারের আগুন লাগানোর ধরন আগেরগুলোর তুলনায় আলাদা। এবার গান পাউডার ব্যবহার করেছে।’
২৬ জুলাই ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ কড়ায়-গণ্ডায় আদায় করে নেবে: মির্জা ফখরুল

নিজেদের সন্ত্রাস ও ব্যর্থতা ঢাকতে সরকার বিরোধী নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে বলেও মন্তব্য করেন তিনি।
২৬ জুলাই ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

কোটা আন্দোলনকারীদের ওপর ‘সহিংস দমন-পীড়নে’ নিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক সংস্কার ও হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনার দাবির প্রতিও সমর্থন জানানো হয়।
২৬ জুলাই ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

কোটা আন্দোলন: ‘সম্পদ কি জীবনের চেয়ে বেশি মূল্যবান’

নিহতের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত দাবি সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের।
২৬ জুলাই ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

এবার ওবামার সমর্থন পেলেন কমলা হ্যারিস

ওবামা সমর্থন দেওয়ার আগেই বাইডেনসহ ডেমোক্র্যাটিক পার্টির প্রায় সকল প্রভাবশালী নেতার সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস (৫৯)।
২৬ জুলাই ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নরসিংদী কারাগারে হামলা করল কারা

এই ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের হত্যাচেষ্টা, কারাগারে হামলা ও অস্ত্র লুটের অভিযোগে পৃথক চারটি মামলা করা হয়েছে।
২৬ জুলাই ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার: টিআইবি

শিক্ষার্থীদের বলপ্রয়োগপূর্বক দমন, অপহরণ ও নির্যাতনের পথ থেকে বেরিয়ে এসে তাদের সব ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
২৬ জুলাই ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ শুক্রবার সকালে তিনি অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
২৬ জুলাই ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানালেন কমলা হ্যারিস

কমলা জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক ও খোলাখুলি কথা হয়েছে।
২৬ জুলাই ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় গণবিক্ষোভের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা

আজ শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। সেপ্টেম্বরে এই নির্বাচন আয়োজিত হবে। 
২৬ জুলাই ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

'আক্রমণের ধরনই বলে ওরা ছাত্র না'

সর্বোচ্চ ২৫৯ জন পুলিশ সদস্য সেখানে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। যার মধ্যে তিনজন মারা গেছেন।
২৬ জুলাই ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

আন্দোলন দমনে বাংলাদেশে প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহার হয়েছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্দোলন দমনে আইন প্রয়োগকারী সংস্থার 'প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহারের' তিনটি ঘটনার ভিডিও যাচাই করেছে সংস্থাটি। 
২৫ জুলাই ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

হাসপাতালে ‘অবরুদ্ধ’ নাহিদ ও আসিফ, কেবিনের সামনে ‘গোয়েন্দা পুলিশ’

হাসপাতালের ওয়াই-ফাই লাইন কেটে দেওয়া হয়েছে এবং কেবিনে ঢুকে তাদের সঙ্গে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ জুলাই ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

ঢাকাসহ ৪ জেলায় শুক্র-শনি ৯ ঘণ্টা কারফিউ শিথিল

রোববারের কারফিউর বিষয়ে শনিবার জানানো হবে।
২৫ জুলাই ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি: র‌্যাব

র‍্যাব বলছে, যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।
২৫ জুলাই ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

বাংলাদেশের পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে, আশা ভারতের

কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতার বিষয়ে ভারত বলছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
২৫ জুলাই ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

আন্দোলন দমন, নিহত-আহতের বিস্তারিত প্রকাশ করুন: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন

দমন-পীড়নের ঘটনার নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছেন হাইকমিশনার ভলকার তুর্ক।
২৫ জুলাই ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন