১১ ঘণ্টা পর কেরাণীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জ জাবালে নুর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

ধারণা করা হচ্ছে মার্কেটের ৪তলা থেকে ককটেলটি ছোড়া হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

হাদি হত্যাচেষ্টা: বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

বিজিবি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতরা যাতে বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে আগুন, পুলিশ বলছে নাশকতা

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবক কার্যালয়ের গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই স্টোররুমে আগুন জ্বলে ওঠে।
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

পাঁচবার বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামান জামায়াতে

তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

রাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

বুধবার রাতে বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রিত একটি হাসপাতাল ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসাকর্মী নিহত হন।
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

আজ শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেন, ‘হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি।’
১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

‘বেজবাবা’ নামের ইতিহাস শোনাবেন সুমন

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’-তে অংশ নিয়ে নিজের দীর্ঘ সংগীত জীবনের নানা অজানা অভিজ্ঞতা তুলে ধরেন সুমন। অনুষ্ঠানটি দেখা যাবে আজ রাত ১২টায়।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ-সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি: সালাহউদ্দিন

‘এই জাতীয় দুএকটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ্যাসিবাদীরা মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা।’
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

দেশে মোট প্রসবের অর্ধেকের বেশি সিজারিয়ানে

ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে মোট প্রসবের ৫১ দশমিক ৮ শতাংশই এখন সিজারিয়ান পদ্ধতিতে হচ্ছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের সব প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

প্রয়োজনে ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে: প্রধান উপদেষ্টা

তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

প্রাইম টার্গেটকে খুঁজছি, প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছি: ডিএমপি কমিশনার

‘নাম বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি, জনগণের সহযোগিতা চাচ্ছি। আশা করি, শনাক্ত করে ফেলব।’
১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন হামলাকারীর তথ্য দিতে পুলিশের অনুরোধ

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ তৎপর রয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

ওসমান হাদিকে গুলি: শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ

আজ শনিবার সকাল ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ’ শীর্ষক এই সমাবেশ শুরু করে তারা।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

ইউরোপ যাওয়ার ‘স্বপ্ন’ যেভাবে দুঃস্বপ্ন হলো

লিবিয়ায় পৌঁছানোর পরই শুরু হয় আসল বিভীষিকা। সেখানে সশস্ত্র মাফিয়া সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আকবরকে। কেড়ে নেওয়া হয় সব মালামাল। শুরু হয় অমানুষিক নির্যাতন।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি, পয়সার ব্যাগ উদ্ধার

শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তার বাড়িটির একটি তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে চোর ঢুকেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার

এ পর্যন্ত নার্গিস মোহাম্মদী মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন। নার্গিস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, তার ৩৬ বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪ চাবুকের সাজা রয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

শীতেও কেন ডেঙ্গু ছড়িয়ে পড়ছে?

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য বলছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথম ১০ দিনেই ৪ হাজার ৬৮৫টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে।
১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন