নরসিংদীতে বাড়ির সানশেড ভেঙে শিশুর মৃত্যু, আহত ৩

তিনি জানান, ভূমিকম্পের পর বাবা-ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।
২১ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

ভূমিকম্পে ৪ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।
২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ

বার্তায় বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।’
২১ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

ভূমিকম্পে টঙ্গী-শ্রীপুরে শতাধিক শ্রমিক আহত

ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

সূত্রাপুরে হেলে পড়েছে ভবন: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস জানায়, সূত্রাপুরের স্বামীবাগে আটতলা একটি ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কলাবাগানের আবেদ আলী রোডেও একটি সাততলা ভবন হেলে পড়ার খবর আসে। দুটি স্থানেই ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

ভূমিকম্পের পর চিকিৎসা নিতে ঢামেকে ২০

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীসহ, বিভিন্ন এলাকায় আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
২১ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদী উপজেলায়।
২১ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
২১ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে দেয়ালে ফাটল, দোকানে ক্ষয়ক্ষতি

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকা ঘোড়াশাল বাজার ঘুরে দেখা গেছে, তীব্র ঝাঁকুনিতে বিভিন্ন দোকানের সাজানো মালামাল পড়ে গেছে। বিশেষ করে মুদিদোকান ও ক্রোকারিজের দোকানগুলোতে কাঁচের জিনিসপত্র ভেঙে ক্ষতি হয়েছে।
২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলায়।
২১ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।  
২১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। 
২১ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস আজ, বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। 
২১ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

পোস্টাল ব্যালটে গণভোটও দেবেন প্রবাসীরা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে সংস্থাটি জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্যও গণভোটের নিবন্ধন এবং ভোট প্রদান—দুটোই হবে সদ্য উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে। এই গণভোটের জন্য আলাদা ব্যালট থাকবে। ডাকযোগেই ব্যালটটি ভোটারের কাছে যাবে। এতে খরচ বেশি বাড়বে না।
২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

‘অর্থবহ মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন কবি সুফিয়া কামাল’

কবি সুফিয়া কামালের মেয়ে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা সুলতানা কামাল বলেছেন, সংঘবদ্ধভাবে সম্মিলিত শক্তির মধ্য দিয়ে অর্থবহ মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন কবি সুফিয়া কামাল।
২০ নভেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে যেতে আরেক ধাপ অগ্রগতি

সরকারের হাতে থাকা নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের অধীনে যাওয়ার প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ ছিল।
২০ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

সরকারের ৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্ত বাতিল

বাজারদর উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় কৃষকদের ক্ষতি থেকে রক্ষা করতে ঘোষিত ৫০ হাজার টন আলু কেনার পরিকল্পনা থেকে কয়েক মাসের প্রতিশ্রুতির পর সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

গণভোটের জন্য শিগগির আসছে অধ্যাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আইনি ভিত্তি দিতে পৃথক একটি অধ্যাদেশের কাজ চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২০ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

ময়মনসিংহে ডাকসু সদস্যের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

ময়মনসিংহ শহরের ঢোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা ওয়াসওয়াতুন রাফিয়ার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
২০ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আজ তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ।
২০ নভেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন