‘প্রথমে আমি সাংবাদিক তারপর দল, এখন হয়ে গেছে আগে দল পরে সাংবাদিক’
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহাম্মদপুর ও নিকুঞ্জে রাজনৈতিক দলের নেতাকর্মী,সন্ত্রাসীদের আক্রমণে আহত-রক্তাক্ত হয়েছেন ৬ জন সাংবাদিক। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অনলাইন নিউজপোর্টাল ‘আগামী নিউজ’-এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন।
৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন
‘তাহলে কি বলা যায় বাকি ৭০ শতাংশ এই ভোট প্রত্যাখ্যান করেছেন?’
কম ভোটার উপস্থিতি, ভোটার দেখাতে কৃত্রিম লাইন, বিরোধীদলকে ভোটকেন্দ্রে যেতে না দেওয়া, বের করে দেওয়া, ইভিএম মেশিনে জটিলতা, সেই জটিলতায় পড়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই- এসব ছিলো গতকালকের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সংবাদ। ঘোষিত হয়েছে বিজয়ী দুই মেয়রের নাম। নির্বাচন নিয়ে নগরবাসীর কোনো উৎসাহ-উদ্দীপনা দৃশ্যমান ছিলো না।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
‘ধর্ষকরা নিজেদের খুবই নিরাপদ মনে করছে’
২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে ধর্ষণের ঘটনা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ধর্ষণের ঘটনা কী হঠাৎ করে বেড়ে গেলো, না এটাই সাধারণ চিত্র? এছাড়াও, ধর্ষক বা অপরাধী ধরার পরে কেনো এতো বিভ্রান্তি, সন্দেহ? মানুষ কেনো বিশ্বাস করতে চান না? শুধু সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঘটনার ক্ষেত্রেই নয়, অধিকাংশ ক্ষেত্রেই এরকম দেখা যায়। সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী যা বলে মানুষ ভেবে নেয় অন্যকিছু? এমন প্রেক্ষাপট তৈরি হলো কেনো?
১২ জানুয়ারি ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
‘আমাদের সেন্স অব অ্যাকাউন্টিবিলিটি নষ্ট হয়ে গেছে’
আইন করেছেন যারা এবং আইনের বিরোধিতা করছেন যারা তারা উভয়ই সরকারি দলের। সাবেক মন্ত্রী শাহজাহান খান, ক্ষমতাসীন জোট সরকারের মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সবাই সরকারি দলের সঙ্গে রয়েছেন। আমি মনে করি, এক ধরনের গোঁজামিল দেওয়া হচ্ছে।
২০ নভেম্বর ২০১৯, ১২:৩৫ অপরাহ্ন
মারা হয়েছে না মারামারি?
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনের এক পর্যায়ে বাসভবনে অবরুদ্ধ করা হয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে। ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের উপর হামলা করে উপাচার্যকে বাসভবন থেকে বের করে আনে। সেসময় দুজন শিক্ষক ড. অজিত মজুমদার এবং অধ্যাপক রায়হান রাইনের সঙ্গে ৫ নভেম্বর কথা হয় দ্য ডেইলি স্টার অনলাইনের। অধ্যাপক রাইন বলছেন মারা হয়েছে, গণমাধ্যমে তার প্রমাণ আছে। ড. মজুমদার বলছেন, দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে।
৬ নভেম্বর ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
চীনে তো সড়ক দুর্ঘটনার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়: ইলিয়াস কাঞ্চন
গত বছর স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছিলো। বেশ কিছুটা সময় নিয়ে সেই আইন সংসদে পাশও হয়েছে। এখন পরিবহন মালিক-শ্রমিকদের চাপে সেই আইন প্রয়োগ করার আগেই সংশোধনের কথা ভাবছে সরকার। নিরাপদ সড়কের দাবিতে অনেক বছর ধরে আন্দোলন করছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। এরকম একটি আইন তাদের বহুদিনের চাওয়া।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৮ পূর্বাহ্ন
একজন সাধারণ নাগরিক হিসেবে আমি স্তম্ভিত: বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম
টাকা, কোটি থেকে শত কোটি, হাজার কোটির হিসাব। জুয়া-ক্যাসিনো। র্যাবের অভিযানে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ক্যাসিনো পরিচালনাকারী নেপালিদের পালানোর সুযোগ করে দেওয়ার সিসিটিভি ফুটেজ, অভিযোগ পুলিশের বিরুদ্ধে। থানার দেয়ালের ওপাশে ক্যাসিনো, পুলিশের দাবি ‘কিছুই জানতাম না’।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন
নগদ ২ কোটি টাকা, রোগ না রোগের উপসর্গ?
যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমকে গ্রেপ্তারের পর তার কাছে পাওয়া গেছে নগদ প্রায় দুই কোটি টাকা। তার ব্যাংক হিসেবে আছে ৩০০ কোটি টাকা। জানা গেছে, তার ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ হাজার কোটি টাকার কাজ পেয়েছে।...
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৭ পূর্বাহ্ন
‘ডাকসুর জিএস পদে রাব্বানী, সিনেটে শোভন থাকতে পারেন না’
চাঁদাবাজির মতো নৈতিক স্খলনের অভিযোগে ছাত্রলীগ থেকে অপসারণ করা হয়েছে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। এমন অভিযোগের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে রাব্বানী এবং সিনেট সদস্য পদে শোভন থাকতে পারেন কী না- এ বিষয়ে ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নিশ্চয় না।”
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন
উপাচার্য-ছাত্রলীগ পাল্টাপাল্টি অভিযোগ ও পক্ষ-বিপক্ষের শিক্ষক ভাবনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১,৪৪৫ কোটি টাকার অবকাঠামো নির্মাণ কাজকে কেন্দ্র করে মূলত দুটি অভিযোগ দৃশ্যমান হয়েছে। প্রথমত, পরিবেশ-প্রকৃতি ধ্বংস করে অপরিকল্পিতভাবে হল ভবন নির্মাণ চলছে। দ্বিতীয়ত, বিপুল অঙ্কের অর্থ কমিশন বা ভাগবাটোয়ারা হচ্ছে। উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজে জাবি ছাত্রলীগ নেতাদের ২ কোটি টাকা ভাগ বাটোয়ারা করে দিয়েছেন।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪২ পূর্বাহ্ন
গ্যাস রপ্তানিতে দেশের লাভ-ক্ষতি বিতর্ক
সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখে তৈরি করা হয়েছে নতুন উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি। এটি অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা কমিটির অর্থনীতি বিভাগ।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ পূর্বাহ্ন
‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’
‘২ কোটি টাকার ভাগ-বাটোয়ারা’র সংবাদে আলোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকার ভাগ-বাটোয়ারা’ শিরোনামের সংবাদটিতে অভিযোগ আকারে উঠে এসেছে ছাত্রলীগ নেতাদের টাকা ভাগ করে দেওয়ার প্রসঙ্গ।
২৮ আগস্ট ২০১৯, ০২:২৩ অপরাহ্ন
আমার মনে হয় কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণ করতে পারবে না: অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী সাতদিনকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করছেন সরকারের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা। আজ (১৭ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কেনো আগামী সাতদিনকে চ্যালেঞ্জিং বলা হচ্ছে? দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে প্রশ্নটি করেছিলাম দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহকে।
১৭ আগস্ট ২০১৯, ০৩:২৮ অপরাহ্ন
বন্ধ্যা পুরুষ মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণ গবেষণা এখনো গবেষণাগারে
বন্ধ্যা পুরুষ মশাকে কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। আশা করা হচ্ছে এর মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা কমানো যাবে। গবেষণা করছেন বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কমিশনের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউটের কীট জৈবপ্রযুক্তি বিভাগের বিজ্ঞানীরা।
৫ আগস্ট ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে না মালয়েশিয়ায়?
ডেঙ্গু ছড়িয়ে পড়েছে সারাদেশে। এখন পর্যন্ত মারা যাওয়ার সংখ্যা কমপক্ষে ৪১ জন। রোহিঙ্গাদের সঙ্গে এডিস মশা বৃদ্ধির তুলনা করে আলোচনায় আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু, গত কয়েকদিন স্বাস্থ্যমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কেউ বলছেন মন্ত্রী মানিকগঞ্জে বন্যাপীড়িতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। যদিও সংবাদকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে তাকে দেখছেন না।
৩১ জুলাই ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ন
উচ্চপদের কর্মকর্তার তদন্ত করবেন ১ জন সম ও ৭ জন নিম্নপদের কর্মকর্তা!
গত ২৫ জুলাইয়ের ঘটনা। গণমাধ্যমে আসে তিনদিন পর। অভিযোগ এসেছে, সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় ফেরি পার হতে দেরি হয় তিন ঘণ্টা। সেসময় মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষের।
৩০ জুলাই ২০১৯, ০২:৫৪ অপরাহ্ন
কে ভিআইপি, কেনো ভিআইপি?
বাংলাদেশে ‘ভিআইপি’ সংস্কৃতি দীর্ঘদিনের। ভিআইপিদের কারণে সাধারণ জনগণকে বিভিন্ন সময় বিভিন্ন বিপত্তির মুখে পড়তে হয়। সম্প্রতি, সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় ফেরি পার হতে তিন ঘণ্টা দেরি হওয়ায় অ্যাম্বুলেন্সে থাকা নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়।
৩০ জুলাই ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ন
ডেঙ্গু বিষয়ে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ’র পরামর্শ
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেখতে দেখতে প্রায় মহামারির রূপ নিয়েছে ডেঙ্গুজ্বর। ডেঙ্গু-আক্রান্ত রোগী ও এ রোগে মৃতের সরকারি আর বেসরকারি সংখ্যায় বিস্তর ফারাক। হাসপাতালগুলো ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম অবস্থায়। মেয়র-মন্ত্রীদের বক্তব্যে রোগের প্রকোপ কমছে না, শুধু বাড়ছেই। কথার দাপটে এডিস মশা মরবে না। বসবাস করতে হবে মশার সঙ্গেই।
২৫ জুলাই ২০১৯, ১২:২৪ অপরাহ্ন
বিশ্ববাজারে গ্যাসের দাম কমলেও বাংলাদেশে বাড়লো কেনো?
গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম শতকরা প্রায় ৫০ ভাগ কমে গেছে। বাংলাদেশ প্রাকৃতিক তরল গ্যাস আমদানি শুরু করেছে। এই আমদানি করা গ্যাসের মূল্য বেশি এবং তার সঙ্গে মূল্য সমন্বয় করার যুক্তি দেখিয়ে দেশে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার।
৩ জুলাই ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন
‘যে সরিষা দিয়ে ভূত তাড়াবো সেই সরিষার মধ্যেই ভূত’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টার এবং ফার্মেসি অনুষদের যৌথ গবেষণায় গতকাল (২৫ জুন) জানানো হয়, ঢাকার বাজার থেকে সংগৃহীত সবচেয়ে বেশি বিক্রিত বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে বিশেষ করে, দুধে ডিটারজেন্ট-এন্টিবায়োটিক-ফরমালিন এবং মশলায় টেক্সটাইল রঙ রয়েছে। এছাড়া, ভোজ্য তেলও মানহীন।
২৬ জুন ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন