পাথরঘাটায় ভোটকেন্দ্রে মারামারি, বিএনপি’র কাউন্সিলর প্রার্থী আটক

By স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনার পর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।