নৌবাহিনী কর্মকর্তার ওপর হামলা: ইরফান সেলিমের জামিন নাকচ

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা লে. ওয়াসিফ আহমেদ খানের ওপর হামলা ও লাঞ্চনা করার মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

তবে, আদালত একটি রুল জারি করে বর্তমানে কারাগারে থাকা ইরফান সেলিমকে এ মামলায় কেন জামিন দেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন।

মামলায় জামিন চেয়ে ইরফান সেলিমের করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে শুনানি চলাকালে আইনজীবী সাঈদ আহমেদ রাজা ইরফানের পক্ষে উপস্থিত ছিলেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।

গত বছর ২৫ অক্টোবর ইরফান সেলিম, এ বি সিদ্দিক দিপু, মো. জাহিদ ও মো. মিজানুর রহমানের বিরুদ্ধে লে. ওয়াসিফ ধানমন্ডি থানায় এ মামলা করেন।