চিকিৎসা নিতে সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

By স্টার অনলাইন রিপোর্ট
চিকিৎসার নিতে সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে ‍উদ্দেশে রওনা হন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।
 
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিঙ্গাপুরে পৌঁছে নিয়মানুযায়ী কোয়ারেন্টিনে থাকবেন বিএনপি মহাসচিব। কোয়ারেন্টিন শেষ হলে চিকিৎসক তাকে দেখবেন।’
 
২০১৫ সালে কারা মুক্তির পর থেকে প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।