বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান

স্টার অনলাইন রিপোর্ট

বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতে নিয়েছে রংপুর রাইডার্স। কাপ জিতে নেওয়ার ছাপ পরিসংখ্যনেও। টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যানের তিনজনই তাদের দলের। এরমধ্যে দুই সেঞ্চুরি করা ক্রিস গেইল আছেন সবার উপরে। সেরা পাঁচে দেশি আছেন মাত্র দুজন।

তিন ম্যাচ পর দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। শুরুর জড়তা কাটিয়ে পেয়েছিলেন দুই ফিফটি, তাও ঠিক ক্রিস গেইলের নামের পাশে জুতসই হচ্ছিল না। নকআউট পর্বে এসে ভোল পালটে দিলেন। তিন ম্যাচের মধ্যে দুই সেঞ্চুরি করে সবার থেকে মাইলখানেক এগিয়ে থেকে শেষ করলেন টুর্নামেন্ট। ১২৬* আর ১৪৬*, ওই দুই ইনিংসেই আসলে গেইল ছাপিয়ে গেছেন সবাইকে।

১১ ম্যাচে ৪৮৫ রান করা ক্রিস গেইলই এবার বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ঢাকা ডায়নামাইটসে খেলা আরেক ক্যারিবিয়ান এভিন লুইস আছেন দুইয়ে। এক ম্যাচ বেশি খেলে গেইলের চেয়ে শ’খানেক রান কম তার। লুইস ১২ ম্যাচে করেছেন ৩৯৬ রান।

সেরা পাঁচে তিনেও আছেন রংপুর রাইডার্সের আরেকজন। ইংলিশ রবি বোপারা ম্যাচ খেলেছেন সবচেয়ে বেশি। ১৫ ম্যাচে তার রান ৩৬৫। এই তালিকায় শেষের নামদুটি বাংলাদেশের।

তামিম ইকবাল
তামিম ছিলেন ছন্দে। ছবি: ফিরোজ আহমেদ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল চোটের জন্য শুরু থেকে খেলতে পারেননি। তবু ঠিকই জায়গা করে নিয়েছেন তালিকায়। ১০ ম্যাচ খেলে তামিম করেছেন ৩৩২ রান।

_F751444.jpg
নিজেকে নতুনভাবে চিনিয়েছেন মিঠুন। ছবি: ফিরোজ আহমেদ

তালিকায় শেষের নামটিও রংপুর রাইডার্সের। এবার উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন নতুন করে চিনিয়েছেন নিজেকে। জাতীয় দলে ডাক পেয়েছিলেন আগেও, তেমন কিছু করতে না পারায় ছিটকে যান। আবার জানিয়ে রাখলেন জোরালো দাবি। ১৫ ম্যাচ খেলে মিঠুনের রান ৩২৯। পুরো আসরে রংপুরের মিডল অর্ডারে ভরসার নাম ছিলেন তিনি। বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করে রেখেছেন জেতার পথে।

বিপিএল ২০১৭ এর সেরা পাঁচ ব্যাটসম্যান

নাম

ম্যাচ

রান

সর্বোচ্চ

দল

স্ট্রাইকরেট

ক্রিস গেইল

১১

৪৮৫

১৪৬*

রংপুর রাইডার্স

১৭৬.৩৬

এভিন লুইস

১২

৩৯৬

৭৫

ঢাকা ডায়নামাইটস

১৫৯.০৩

রবি বোপারা

১৫

৩৬৫

৫৯

রংপুর রাইডার্স

১১৫.৫০

তামিম ইকবাল

১০

৩৩২

৬৪*

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৩২.৮০

মোহাম্মদ মিঠুন

১৫

৩২৯

৫০*

রংপুর রাইডার্স

১১৭.৫০