ওয়েস্ট ইন্ডিজের ফিরতি সফরের সময়সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

আগামী নভেম্বরে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ফিরতি সফরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের ক্রিকেট বোর্ড দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি সিরিজের সফরসূচি চূড়ান্ত করেছে।

২০১২ সালের পর এবারই সব ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

২২ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট দিয়ে শুরু হবে দুদলের সিরিজ। ৩০ নভেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। ৯ ও ১১ ডিসেম্বর মিরপুরেই হবে প্রথম দুই ওয়ানডে।

১৪ ডিসেম্বর তৃতীয় ওয়ানডের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখনো পর্যন্ত সিলেটে কোন ওয়ানডে ম্যাচ হয়নি। এবার ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে দেশের উত্তর-পূর্বের এই ভেন্যুর।

১৭ ডিসেম্বর সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০ ও ২২ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ মিরপুরে। 

তারিখ

ম্যাচ

ভেন্যু

২২-২৬ নভেম্বর

প্রথম টেস্ট

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

 

৩০ নভেম্বর – ৪ ডিসেম্বর

দ্বিতীয় টেস্ট

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

 

৯ ডিসেম্বর

প্রথম ওয়ানডে

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

 

১১ ডিসেম্বর

দ্বিতীয় ওয়ানডে

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

 

১৪ ডিসেম্বর

তৃতীয় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

১৭ ডিসেম্বর

প্রথম টি-টোয়েন্টি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২০ ডিসেম্বর

দ্বিতীয় টি-টোয়েন্টি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

 

২২ ডিসেম্বর

তৃতীয় টি-টোয়েন্টি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।