মিজানুর-জহুরুলের ব্যাটে রাজশাহীর রানের পাহাড়
দারুণ সেঞ্চুরি করলেন মিজানুর রহমান, সেঞ্চুরির পথে দিন শেষ করলেন জহুরুল ইসলাম। এই দুজনের ব্যাটে তাই খুলনার বিপক্ষে প্রতাপ দেখাচ্ছে রাজশাহী বিভাগ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার ২১০ রানের জবাবে প্রথম দিনে ১ উইকেটে ১২২ রান তুলেছিল রাজশাহী। দ্বিতীয় দিনের শুরুতে জুনায়েদ সিদ্দিকি ফিরলেও সেখান থেকে দলকে টানেন মিজানুর, জহুরুল ও ফরহাদ রেজা। এদের ব্যাটে ৬ উইকেটে ৪৪৬ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এদিয়ে গেছে ২৩৬ রানে।
চারে নামা রেজার সঙ্গে ৮৯ রানের জুটির সময়েই ক্যারিয়ারে দশম সেঞ্চুরি তুলে নেন ওপেনার মিজানুর। ৮৩ রান করে রেজা ও ১১৫ রান করে থামেন মিজানুর। মিডল অর্ডারে সাব্বির রহমান (৩৩) ও ফরহাদ হোসেন (২৫) বড় রান না পেলেও দাঁড়িয়ে যান জহুরুল। ৯১ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যানের সামনে আরেকটি শতকের হাতছানি।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা ১ম ইনিংস: ২১০
রাজশাহী ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ১২২/১) ১১৯ ওভারে ৪৪৬/৬ (শান্ত ৪৬, মিজানুর ১১৫, জুনায়েদ ৪, রেজা ৮৩, জহুরুল ৯১*, সাব্বির ৩৩ ফরহাদ ২৫, সানজামুল ৪০*; আল আমিন ১/৮০, জিয়া ০/২৮, রাজ্জাক ১/১৩৫, সৌম্য ০/৯, মেহেদি ০/৭৪, নাহিদুল ০/৫৪, আফিফ ৩/৫৭, রবি ০/৩)