ছাত্রলীগের পদতলে গণতন্ত্র কি চাপা পড়ে গেল?

আবারও ছাত্রলীগ পত্রিকার শিরোনাম দখল করে নিয়েছে। গত সপ্তাহে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি লাঠি, লোহার রড ও রাম দা নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কিছু নেতা-কর্মীর ওপর হামলা চালায়। ছাত্রদলের নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা চালালে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে ওই ঘটনা ঘটে। হামলার প্রতিক্রিয়ায় বেশ কয়েক ঘণ্টা দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া চলে। ফলে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্দয়ভাবে তাদের প্রতিদ্বন্দ্বীদের পিটিয়েছেন। এ ঘটনায় নারীসহ ছাত্রদলের প্রায় ৩০ জন আহত হন।
১ জুন ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন

উন্নয়ন প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করুন

এটি বিস্ময়কর যে, একটি সরকারি প্রকল্পও বাংলাদেশের নির্মাণ পদ্ধতির বিপজ্জনক প্রকৃতি থেকে মুক্ত নয়। ঢাকার পল্লবী এলাকায় সোমবার সকালে মেট্রোরেলের নির্মাণস্থল থেকে ইট পড়ে এক পথচারী নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত মাহবুবুর রহমান তালুকদার (৪৯) মিরপুর-১০ নম্বরের একটি জুয়েলারি দোকানের শ্রমিক এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১ জুন ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন

একটি লেবু, সাবান, ভ্যাসলিন ও ইভিএমের গল্প

এ বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নির্বাচনে বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটের জন্য আদর্শ পরিবেশ দেখা যায়। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য লম্বা লাইন দিয়ে অপেক্ষা করেন। পোলিং এজেন্ট, কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়ম অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। তবে প্রতিটি ভোটকেন্দ্রে একটি আয়োজন ছিল, যা সাধারণত দেখা যায় না: হাত-ধোয়ার ব্যবস্থা। প্রথম দেখায় মনে হতে পারে এটি করোনাভাইরাসের বিরুদ্ধে নেওয়া স্বাস্থ্য-নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যায়, মানুষ শুধু তাদের বুড়ো আঙুল ধুচ্ছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিজের পরিচয় যাচাই করতে এই আঙুলের প্রয়োজন পড়ে।
৩১ মে ২০২২, ০৩:০২ অপরাহ্ন

চালবাজি করে কে?

বোরো ও আমনের বাম্পার ফলন এবং জাতীয় পর্যায়ে খাদ্যের মজুত ২০ লাখ টনের বেশি থাকার পরও কীভাবে চালের দাম বাড়ছে—এমন প্রশ্ন যখন স্বয়ং খাদ্যমন্ত্রীকেও প্রকাশ্যে করতে হয়, তখন বুঝতে হবে বাজার ব্যবস্থাপনাটি তাদের নিয়ন্ত্রণে নেই।
৩১ মে ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

অবৈধ ক্লিনিকবিরোধী অভিযানে বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের পচন

বাংলাদেশে বেআইনিভাবে পরিচালিত কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যে অনাচার চলছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে চলমান অভিযানে এগুলো সম্পর্কে কিছু তিক্ত সত্য প্রকাশিত হয়েছে। পেশাগত দায়িত্ববোধ ও জবাবদিহিতাকে কোনো ধরনের বিবেচনায় না নিয়েই এসব প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে, তা দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে।
৩১ মে ২০২২, ০২:৩৮ পূর্বাহ্ন

রাজনীতির হাজী সেলিম মডেল

রাজনীতিবিদদের কাছে, রাজনীতির মাঠে হাজী সেলিম মডেল কি আবশ্যক ও জরুরি বস্তুবিশেষ? এরকম মডেল একটা-দুইটা কিংবা কিছু সংখ্যক না থাকলে কি দল ও গোষ্ঠীতন্ত্রের কাছে রাজনীতি করা দুরুহ হয়ে ওঠে? রাজনীতিতে প্রভাব বলয় বিস্তার করা, দাপট দেখানো, প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে থাকার জন্য হাজী সেলিম মডেল কি সবিশেষ অপরিহারয কিছু? পেশীশক্তির কেরদানি দেখিয়ে, অর্থ উড়িয়ে, ভীতি ছড়িয়ে, প্রশাসনকে জিম্মি করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার জন্য, রাজনীতির হাজী সেলিম মডেল কি অতুলনীয়-অপ্রতিদ্বন্দ্বী এক উদাহরণ?
৩০ মে ২০২২, ১২:৩২ অপরাহ্ন

নতুন মার্কিন জোটে যোগদানের আহ্বান, কয়েকটি বিবেচনা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে নতুন অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) উদ্বোধন করেছেন। খবরে প্রকাশ, বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
৩০ মে ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন

‘গুম’ সংক্রান্ত সরকারি প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হচ্ছে

দেশে ‘গুমের’ ঘটনায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ওয়ার্কিং গ্রুপের প্রশ্নে এই প্রথম সাড়া দিয়েছে সরকার। আমরা সরকারের এ সাড়াদানের প্রশংসা করছি। কিন্তু এই গুরুতর বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাতে এত সময় নেওয়ায় আমরা হতাশও বটে।
৩০ মে ২০২২, ০৫:২৮ পূর্বাহ্ন

দেশ বিনির্মাণে নারীই আজকের আদর্শ

সমাজ নানাভাবে নারীদের চার দেয়ালের মধ্যে বা প্রথাগত লিঙ্গ ভূমিকার ভেতর বন্দি করে রাখার চেষ্টা করলেও অনেকেই সব বাধা ভেঙে স্বাবলম্বী হয়েছেন। এই সাহসী নারীরা দেখিয়ে দিয়েছেন, জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকলে সবকিছুই করা সম্ভব।
২৯ মে ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন

ইভিএম আমরা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখিনি: ড. কায়কোবাদ

বাংলাদেশের আকাশে-বাতাসে এখন নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের তুলে দেওয়া ইভিএম ইস্যু নির্বাচন কমিশন লুফে নিয়েছে। নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে ইভিএম দেখতে গিয়েছিলেন ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. জাফর ইকবালসহ কয়েকজন বিশেষজ্ঞ।
২৯ মে ২০২২, ০৬:২৫ পূর্বাহ্ন

ভাষা আন্দোলনের গান যাকে অমরত্ব দিয়েছে

২০০৯ সালের ডিসেম্বরে নারী প্রগতি সংঘ আয়োজিত বেগম রোকেয়া স্মারক বক্তা ছিলেন আবদুল গাফ্‌ফার চৌধুরী। তার সঙ্গে আরেকজন বক্তা ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। সময়ের ব্যবধানে দুই কৃতী বাঙালিই আজ প্রয়াত।
২৮ মে ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই, কতটা সঠিক এ বক্তব্য?

বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায় বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
২৮ মে ২০২২, ০৭:১০ পূর্বাহ্ন

বেসরকারি বিশ্ববিদ্যালয়: মহৎ উদ্যোগের করুণ পরিণতি

বাংলাদেশে এক ধরনের অদ্ভুত প্রবণতা দেখা যায়। কেউ যখন নতুন কিছু শুরু করেন, তার দেখাদেখি শত শত মানুষ সেটা অনুকরণ করে নষ্ট করে ফেলেন।
২৮ মে ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন

অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে দরকার বাস্তবসম্মত পরিকল্পনা

হঠাৎ করেই স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘণ্টার মধ্যে সব অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠান লাইসেন্সের আবেদন করেছে, কিন্তু লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে সেগুলো আছে।
২৮ মে ২০২২, ০২:২৪ পূর্বাহ্ন

সরকারি উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পাল্টানো জরুরি

ডলারের দাম নিয়ে অস্থিরতার মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের নীতিনির্ধারণী মহলে কৃচ্ছ্রতা সাধনের পন্থা গ্রহণের উপলব্ধি তৈরি হয়েছে বলে অনুমান করা যায়।
২৭ মে ২০২২, ০৪:০০ পূর্বাহ্ন

অবসরে যাওয়ার একদিন আগের শিক্ষাসফর কোন কাজে আসবে?

স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) জ্যেষ্ঠ সচিব অবসরের আগের দিন বিদেশ থেকে একটি ‘শিক্ষাসফর’ শেষ করে দেশে ফেরার বিষয়টি আমাদের অবাক করেছে। এতে প্রশ্ন ওঠে, এই সফরে তার অর্জিত জ্ঞান নাগরিকদের কী কাজে আসতে পারে? দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডস ও স্পেনে তার এই ১০ দিনের সফরের সব খরচ বহন করা হয়েছে ৩টি সরকারি প্রকল্পের তহবিল থেকে।
২৬ মে ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন

মুখপাণ্ডিত্য: ফৌজদারি মশকরা, রাজকীয় আশকারা

নিত্যপণ্যের সঙ্গে কথার চাতুরী ও মুখপাণ্ডিত্যের বাজারও আবার গরম। চড়ছে তো চড়ছেই। অভিধানও পাল্টে যাওয়ার দশা। একই বিষয়ে আজ এক কথা, কাল আরেক কথার চাতুরী। এই চাতুরী এখন একটা স্মার্টনেস। মিথ্যাচারীর প্রতিশব্দ ‘সুবক্তা’। এদিকে-সেদিকে ঢু মারলে আগে বলা হতো ডিগবাজি। হাল আমলে তা চমক-ক্যারিশমা। এক একটি ঘটনায় মানুষের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কথার তীর আসছে এই চমক ও স্মার্টনেসধারীদের কাছ থেকে। কোনো ছাড় দেওয়া হচ্ছে না তেল-চাল-ডালসহ নিত্যপণ্যের কষ্টের সময়টাতেও।
২৫ মে ২০২২, ০২:৪৭ অপরাহ্ন

দ্রব্যমূল্যের কারসাজি রোধে সরকারি আদেশ কার্যকর হয়নি ১ দশকেও

এটা দুর্ভাগ্যজনক যে, অসাধু ব্যবসায়ীরা নিয়মিতভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কারসাজি করে যাচ্ছে। অথচ এই বেআইনি চর্চা বন্ধ করতে একটি সরকারি আদেশ আছে। গত ২৪ মে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, পণ্যের মূল্যের হেরফের রোধে সরকার অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর অধীনে ২০১১ সালে পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ জারি করে।
২৫ মে ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ন

গ্যাস্ট্রিকের ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার ঠেকাতে হবে

দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সহজলভ্যতার কারণে দীর্ঘসময় কোনো ওষুধের যথেচ্ছ ব্যবহার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অভিজ্ঞতা বলে, আমাদের দেশে অনেকেই নানান শারীরিক সমস্যায় সাধারণত ডাক্তারের পরামর্শ না নিয়েই ওষুধ খেয়ে থাকেন। এসব ওষুধের তালিকায় কয়েকদিন আগেও শীর্ষে ছিল অ্যান্টিবায়োটিক।
২৪ মে ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন

আমার মেয়ে স্কুলে যেতে চায় না

করোনার শুরুতে, অর্থাৎ ২০২০ সালের মার্চে যখন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলো, তখন যে শিশুটি কিন্ডারগার্টেনের নার্সারিতে পড়তো, বছরের পুরো সময়টা সে ঘরে বসে থাকলো এবং প্রথম দিকে বেশ কিছুদিন তার আদতে কোনো পড়ালেখাই হয়নি।
২৩ মে ২০২২, ০১:৪৬ অপরাহ্ন