কুমিল্লার ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর কাকতালীয়ভাবে বেশ কয়েকদিন ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সংবাদ না আসায় গত ৪ মাস আমরা স্বস্তিবোধ করেছি।
১৯ এপ্রিল ২০২২, ০২:৩২ পূর্বাহ্ন
কক্সবাজার: দীর্ঘতম সৈকত, না বৃহত্তম ভাগাড়?
দেশের অন্যান্য শহরের মতো কক্সবাজারও দ্রুত বর্ধিত হচ্ছে। কিন্তু, আশ্চর্যের বিষয় এ গতির সঙ্গে তাল মেলাতে পারছে না পৌর কর্তৃপক্ষ।
১৮ এপ্রিল ২০২২, ০৪:৩১ পূর্বাহ্ন
রপ্তানির নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
এটা উদ্বেগজনক যে, ভুয়া কৃষি কোম্পানিগুলো সরকারের কাছ থেকে প্রণোদনা নিয়ে ভুয়া রপ্তানি দেখিয়ে অর্থপাচার করছে। গতকাল শনিবার দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, এমন অন্তত ২০টি কোম্পানি গত ৫ বছরে সরকারের দেওয়া ২০ শতাংশ রপ্তানি প্রণোদনা পকেটে পুরেছে। এজন্য তারা প্রায় ৪৫১ কোটি ৫০ লাখ টাকার ৯৬৫টি ভুয়া চালান দেখিয়েছে। কাস্টমস চিহ্নিত কোম্পানিগুলোর মধ্যে একটি ঢাকার মামুন এন্টারপ্রাইজ। কোম্পানিটি ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে কৃষি রপ্তানির বিপরীতে ৬ কোটি ২০ লাখ টাকার বেশি প্রণোদনা নিয়েছে। তদন্তে দেখা গেছে, কোম্পানিটি ১৪২টি চালানের বিপরীতে এই প্রণোদনা নিলেও একটিও পাঠায়নি।
১৭ এপ্রিল ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন
রাষ্ট্রকে চিনবার উপায়
রাষ্ট্রের মতো কারাগারও একটি অমীমাংসায় দ্বন্দ্বের মুখচ্ছবি। দ্বন্দ্বটা রাষ্ট্রের সঙ্গে অপরাধের। অপরাধ মাত্রই একটি কার্য বটে, কিন্তু কারণ না থাকলে কার্য তো ঘটে না। রাষ্ট্রের পক্ষে তাই দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কথা উভয়ের সঙ্গেই—যেমন কার্যের, তেমনি কারণের।
১৬ এপ্রিল ২০২২, ০৩:২২ অপরাহ্ন
আমাদের ধর্মনিরপেক্ষতার ইতিহাসে এক অমোচনীয় দাগ
অবশেষে দীর্ঘ ১৮ বছর পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় হলো। এমন একটি মামলার রায় দিতে ১৮ বছর লেগে গেছে—এটিই সম্ভবত এখন মামলাটির অন্য সব দিককে ছাপিয়ে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনো রায়ের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হলে সেই রায় আর ন্যায়বিচারের প্রতীক থাকে না, ন্যায়বিচারে বিলম্বের উদাহরণে পরিণত হয়।
১৬ এপ্রিল ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন
যানজট মানেই উন্নয়ন?
এক অদ্ভুত মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আওয়ামী লীগ আরেক মেয়াদে ক্ষমতায় এলে উপজেলা পর্যায়েও যানজট হবে।’
১৩ এপ্রিল ২০২২, ০২:৪৬ অপরাহ্ন
কন্যাশিশু কি মসজিদে নিষিদ্ধ?
প্রায় ২৪-২৫ বছর আগে সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। নারীদের হজরত শাহজালালের মাজার শরিফের বা কবরস্থানের কাছে যেতে দেওয়া হয় না। নারীরা নিচ থেকে দোয়া পড়ে চলে আসবেন, এটাই ছিল নিয়ম। এখন কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না।
১৩ এপ্রিল ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
বুদ্ধিজীবীর দায় ও একজন হুমায়ুন আজাদ
প্রকৃত বুদ্ধিজীবীর কোন বন্ধু থাকে না, শুভাকাঙ্ক্ষীও না। আপনা মাংসে হরিণা বৈরী যেমন ঠিক তেমন বুদ্ধিজীবীর ধর্মই তাকে বৈরী ও জনবিচ্ছিন্ন করে তোলে। হুমায়ুন আজাদ বৈরী-জনবিচ্ছিন্ন ও অপ্রিয় হওয়ার সাহস অর্জন করেছিলেন। এই অর্জনই- তাকে দিয়েছে বুদ্ধিজীবীর দায় বা ধর্মে বিজয়ী জ্যোতির্ময় এক প্রজ্ঞা-আমাদের কালেরে একজন সক্রেটিস।
১৩ এপ্রিল ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন
রক্তাক্ত সেই হুমায়ুন আজাদ
হঠাৎ বোমা বিস্ফোরণের মতো শব্দ! কী ঘটল বুঝতে টিএসসি থেকে হাঁটতে শুরু করলাম বইমেলার দিকে। পরমাণু শক্তি কমিশনের উল্টো দিকে যেতেই দেখি কয়েকজনের জটলা। কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন একজন। পুরো মুখমণ্ডল রক্তাক্ত। আমি ধরে মুখটা ঘোরাতেই চিনতে পারি। চিৎকার করে বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার হুমায়ুন আজাদ। তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে। কিন্তু কীভাবে নেব?
১৩ এপ্রিল ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন
অস্থির পাকিস্তান-শ্রীলঙ্কা ও বাংলাদেশের শিক্ষা
যেভাবে একটি দেশ পরিচালনা করা উচিৎ নয়— তা উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে আমাদের দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ। পাকিস্তানের রাজনীতি এবং শ্রীলঙ্কার অর্থনীতি— বিচ্ছিন্ন কিছু নয়। দুই বছরের ধ্বংসাত্মক করোনা মহামারির পর দেশ দুটির মানুষকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। পাকিস্তানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর নাক গলানো এবং শ্রীলঙ্কায় অভিজাত শাসকগোষ্ঠী তাদের দেশের জনগণের প্রয়োজনের প্রতি নিঃস্পৃহ থাকার বিষয়টি অব্যাহত রেখেছে। এ দুটি কারণই মূলত পাকিস্তান ও শ্রীলঙ্কার বর্তমান সময়ের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১০ এপ্রিল ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
নিয়ন্ত্রণযোগ্য শব্দদূষণ কেন নিয়ন্ত্রণে আসছে না?
করোনা মহামারি শুরু হলে সন্ধ্যার পর মেয়েকে নিয়ে বাসার নিচের সড়কে হাঁটতে বের হতাম। সারাদিন বাসায় থেকে সে খুবই বিরক্ত থাকত, সড়কে বের হলে তার খুশি দেখে বোঝা যেত। তখন কেবল হাঁটতে শিখেছে। কিন্তু প্রধান সড়কের কাছাকাছি যেতেই সে দুই হাত দিয়ে তার কান চেপে ধরত। প্রথমবার আমি বুঝতে পারিনি, সে কেন কানে হাত দিয়েছে। হাঁটতে হাঁটতে বাসার কাছাকাছি আসতেই কান থেকে হাত সরিয়ে নিলো। সড়কের অন্য প্রান্তে যেতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি— ওর কানে হাত এবং সে আর এগুতে চাচ্ছে না।
১০ এপ্রিল ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী বিল দ্রুত পাস ও কার্যকর করতে হবে
বহুল প্রতীক্ষিত বৈষম্যবিরোধী বিল সংসদে উত্থাপনের জন্য আমরা সরকারের প্রশংসা করছি। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এই বিলের উদ্দেশ্য।
৮ এপ্রিল ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
টিপ তুমি কথা কও
শামসুর রাহমান কবিতার টিপ নেওয়ার কথা বলেছিলেন পাঠকদের। লিখেছিলেন, ‘ছন্দ ও ছড়ায় জীবন কেটেছে/ কবিতা আমার প্রিয়/ আবীর রাঙানো শান্ত বিকেলে/ কবিতার টিপ নিও।’ কবিতার টিপ নিচ্ছে কি প্রিয় বাংলাদেশ?
৭ এপ্রিল ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগকে গুরুত্ব দিন
নিত্যপণ্যের উচ্চমূল্য এবং এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় ১০ জন সদস্যের উদ্বেগের সঙ্গে আমরা একমত। জাতীয় পার্টি, বিএনপি এবং গণফোরামের আইনপ্রণেতারা দেখিয়ে দিয়েছেন যে, মন্ত্রণালয় কীভাবে কাঁচাবাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ০২:১০ পূর্বাহ্ন
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের করুণ হাল
করোনা মহামারিতে ২০২০ সালে সারা দেশে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সম্পর্কে জানতে পেয়ে আমরা হতবাক। সরকারি প্রতিবেদন মতে, এই ধরনের ১৪ হাজার ১১১টি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, যার বেশিরভাগই কিন্ডারগার্টেন কিংবা এনজিও পরিচালিত বিদ্যালয়।
৬ এপ্রিল ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন
স্বাধীনতার এত বছর পর ‘টিপ পরছোস ক্যান’ শোনা দুঃখজনক
একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মামুনুর রশীদ। নাট্যকার, নির্দেশক ও সংগঠকের পাশাপাশি অভিনেতা হিসেবেও খ্যাতিমান তিনি। মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষের জীবন, শ্রমজীবী মানুষের কথা তার লেখার মূল উপজীব্য। সাঁওতালদের জন্যও নাটক লিখে প্রশংসিত হয়েছেন আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ।
৫ এপ্রিল ২০২২, ০২:১৪ অপরাহ্ন
মধুপুর বনে কেন কৃত্রিম হ্রদ?
মধুপুর শালবন এলাকায় বন বিভাগ একটি বাইদ খনন করে কৃত্রিম হ্রদ তৈরি করতে চাচ্ছে। মধুপুর গড় এলাকার নিচু জমিকে স্থানীয় ভাষায় বলা হয় বাইদ, যেখানে ধানসহ অন্যান্য ফসলের আবাদ হয়। আর নিচু জমি থেকে ৩-৪ ফুট উঁচু জমি চালা হিসেবে পরিচিত। শালসহ অন্যান্য প্রজাতির বৃক্ষ দেখা যায় এখানে। এটিই লাল মাটির শালবনের স্বাভাবিক চিত্র। মধুপুরের বিস্তীর্ণ এলাকায় শাল ও অন্যান্য দেশি প্রজাতির বৃক্ষ বিলীন হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছে বিদেশি প্রজাতির অ্যাকাশিয়া, আনারস, কলা ও মসলার আবাদ। আর এভাবেই মধুপুর শালবনের অধিকাংশ জায়গায় বাইদ-চালার সৌন্দর্য বিলুপ্ত হয়েছে।
৫ এপ্রিল ২০২২, ১০:২২ পূর্বাহ্ন
জাতীয় হেল্পলাইন ব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে
নাগরিকরা যদি সময়মতো সেবা না পান, তবে জাতীয় জরুরি হেল্পলাইন থাকার অর্থ কী? দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে—অপরাধ, দুর্ঘটনা বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সসহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার সাহায্য পেতে জাতীয় হেল্পলাইন নম্বর ৯৯৯ এ কল করে সাড়া পাওয়ার ব্যবস্থাটি বিশ্বের উন্নত দেশের তুলনায় বাংলাদেশে অনেক ধীর গতিসম্পন্ন।
৫ এপ্রিল ২০২২, ০২:৩৬ পূর্বাহ্ন
লতা সমাদ্দারের টিপ ও আমাদের সাম্প্রদায়িক মন
কপালে টিপ, পরনে শাড়ি—বাঙালি নারীর শাশ্বত পরিচয়ের অংশ। এ অঞ্চলে শুধু হরিদাসী নয়, সিঁথিতে সিঁদুর ছিল সাকিনা বিবিরও। পায়ে ছিল আলতার রঙ। ফরায়েজি আন্দোলনের পূর্বে হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালি পুরুষ লুঙ্গি নয়, পরতেন ধুতি।
৪ এপ্রিল ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
বাসচালককে পিটিয়ে হত্যাকারী ‘ডিবি’ সদস্যরা কোথায়?
একদল মানুষ হাইওয়েতে একটি বাস আটকে চালককে পিটিয়ে হত্যা করে চলে গেল। অদ্ভুতভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে কিছুই করতে পারছে না।
৪ এপ্রিল ২০২২, ০২:১০ পূর্বাহ্ন