দুদকের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ নয়, উজ্জ্বল করেছি: শরীফ উদ্দিন

তিনি একসময় আলোচিত হয়েছেন প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। এখন আলোচিত চাকরিচুত্য হয়ে। বলছি দুদক কর্মকর্তা শরিফ উদ্দিনের কথা। তার কাজ ও চাকরিচ্যুতির বিষয় নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৩ পূর্বাহ্ন

জিডিপি, মাথাপিছু আয় ও টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন

জিডিপি বাড়ছে। মাথাপিছু আয় বাড়ছে। টিসিবির ট্রাকের সামনে ভিড়ও বাড়ছে। মন্ত্রী বলেছেন, ভালো পোশাক-আশাক পরা মানুষেরাও টিসিবি থেকে পণ্য কিনছেন। সামান্য কম দামে ভোজ্যতেলসহ নিত্যপণ্য কেনার জন্য সরকারি ব্যবস্থাপনার ট্রাকের সামনে ভিড়টা আরেকবার মনে করিয়ে দেয়, করোনার থাবায় ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দেশের ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, যা মোট জনসংখ্যার ১৫ শতাংশের চেয়ে বেশি (পিপিআরিসি-বিআইজিডির জরিপ)।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন

দুদক যেন জনগণের আস্থা না হারায়

দুর্নীতি দমন কমিশন (দুদক) তার উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের সঙ্গে যে আচরণ করেছে তাতে আমরা বিস্মিত। গত ৩ বছরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে তার করা মামলার বিষয়ে খোঁজ না নিয়ে, ভূমি অধিগ্রহণ সিন্ডিকেটের যাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছিলেন তাদের কিছু অভিযোগের ভিত্তিতে সংস্থাটি শরীফ উদ্দিনকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮ পূর্বাহ্ন

সাফারি পার্ক কি নিরাপদ হতে পারে?

একের পর এক প্রাণীর নিদারুণ মৃত্যু হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে। প্রাণীদের হত্যার অভিযোগও করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। মিডিয়ার কলম কী ক্যামেরা থামছে না। একের পর এক প্রতিনিধি যাচ্ছেন। আলোচনা চলছে, তর্ক হচ্ছে। প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে সরিয়ে দেওয়া হয়েছে। কমিটি হয়েছে, তদন্ত হচ্ছে নানারকম, বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৪ অপরাহ্ন

সার্চ কমিটিকে একইসঙ্গে নৈতিক ও আইনি দায়িত্ব পালন করতে হবে

একেবারে শুরুতে সরকার বলেছিল যে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নের যথেষ্ট সময় নেই। এ আইন তৈরির জন্য সংবিধান প্রণয়নের একেবারে শুরুতে, সেই ১৯৭২ সাল থেকেই বাধ্যবাধকতা রয়েছে। তারপর হঠাৎ করে সরকার ঘোষণা দিলো, এ ধরনের একটি আইন তৈরির জন্য যথেষ্ট সময় আছে।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

কোনটা সত্যি, মাথাপিছু আয় বৃদ্ধি নাকি পকেট গড়ের মাঠ

আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বলেছেন, ‘ভালো ভালো পোশাক পরা মানুষদের এখন টিসিবির লাইনে দেখা যাচ্ছে।’ সম্ভবত মন্ত্রী মহোদয় এই মন্তব্য করার মাধ্যমে দেশের উন্নয়নের কোনো ইংগিত দিতে চেয়েছেন। বোঝাতে চাইলেন টিসিবির লাইনে দাঁড়ানোটা শুধু দরিদ্র মানুষ ও ছেঁড়া কাপড় পরাদের কাজ নয়, ভদ্রলোকেরাও দাঁড়াতে পারেন।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ন

সড়কে ফিটনেসবিহীন যানবাহন ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতা

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত তথ্য দেখে আবারও বোঝা যায় যে আমাদের সড়কগুলো কতটা অনিরাপদ। ওই তথ্যের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, দেশের নিবন্ধিত যানবাহনগুলোর মধ্যে ফিটনেস সনদ নিতে পারেনি এমন যানবাহনের সংখ্যা ৫ লাখ ৮ হাজার। অথচ গত মাস পর্যন্ত তাদের কাগজপত্র নবায়ন করা হয়নি। অন্তত ১০ লাখ নিবন্ধিত যানবাহনের চালকের লাইসেন্স নেই। এসব তথ্য আমাদের খুবই উদ্বিগ্ন করে।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ পূর্বাহ্ন

আনিসুজ্জামান ও সংবিধানের ভাষা 

আনিসুজ্জামানের জীবনে শ্রেষ্ঠ কাজ হলো বাংলা ভাষায় সংবিধান প্রণয়নে নেতৃত্ব প্রদান। এ কাজের যোগ্য স্বীকৃতি আজও তাকে দেওয়া হয়নি। আসছে নভেম্বরে সংবিধানের ৫০ বছর পূর্তি হবে। একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় দলিলের ভাষানির্মাণ কাজে তিনি যে আদর্শ স্থাপন করে গেছেন, তা বহুবছর প্রেরণা যোগাবে। হাজার বছরের বাঙালি জাতি প্রথম তার পূর্ণাঙ্গ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল একাত্তরে। এরপর যখন সংবিধান রচনায় সময় এলো, তখন বায়ান্নর ভাষা আন্দোলনে অংশ নেওয়া তরুণ আনিসুজ্জামানের সামনে তার জীবনের একটি শ্রেষ্ঠ কাজের সুযোগ এসে ধরা দিয়েছিল। তিনি তার উপর অর্পিত সেই দায়িত্ব অসামান্য দক্ষতার সঙ্গে পালন করেছেন। তবে, কাজটি কঠিন ছিল। কেননা তখন পর্যন্ত বাংলায় সংবিধান লেখার কোন নমুনা তার সামনে ছিল না।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন

রমজানের পণ্যের দাম এখন কেন বাড়ছে?

আমরা উদ্বেগের সঙ্গে দেখছি যে পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনই বাড়তে শুরু করেছে। গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে দেখা যায়, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোজ্য তেল, ছোলা, খেজুর ও চিনির দাম এরই মধ্যে বাড়তে শুরু করেছে।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৯ পূর্বাহ্ন

প্রতি অর্থবছরে মুনাফা হলে পানির দাম বৃদ্ধি কেন

ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর খবরে পুরান ঢাকার একজন অবসরপ্রাপ্ত বাসিন্দা তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এটা কি একটা মস্করা নাকি যে, আমার কল থেকে বের হয়ে আসা এই দুর্গন্ধযুক্ত হলুদ রংয়ের পানির জন্য আরও বেশি দাম দিতে হবে?’ আমরা যদি প্রতিষ্ঠানটির কাজের মূল্যায়ন করি তাহলে, পানির দাম ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে একজন বয়স্ক নাগরিকের হতাশার বিষয়টি উপলব্ধি করা সহজ হবে। ওয়াসার অন্যান্য গ্রাহকরাও দ্য ডেইলি স্টারকে পানির গুণগতমানের বিষয়ে একই ধরনের অভিযোগ করেছেন। যেটি আবার নিয়মিত সরবরাহও করা হয় না। এ ছাড়া তারা পানির দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। গত ৩ বছরের মধ্যে ওয়াসা তৃতীয় বার এবং ১৩ বছরের মধ্যে ১৬ বার পানির দাম বাড়িয়েছে। ওয়াসা পানির দাম বাড়ালেও রাজধানীর ২ কোটি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের বিষয়টি এখনো অমীমাংসিত থেকে গেছে।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৫ পূর্বাহ্ন

কানাডায় ট্রাকচালকদের আন্দোলন, জরুরি অবস্থা ও রাজনৈতিক সংকট

কানাডায় ট্রাকচালকদের একাংশের অবস্থান-অবরোধ-বিক্ষোভ চলছে ৩ সপ্তাহ ধরে। ‘ফ্রিডম কনভয়’ নামের ট্রাকচালকদের এ আন্দোলনের বক্তব্য, বাধ্যতামূলক টিকা চলবে না এবং টিকা সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করতে হবে।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

সার্চ কমিটির সামনে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব

পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে পাঠানো নাম প্রকাশে আমরা সাধুবাদ জানাই।
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ পূর্বাহ্ন

সম্পদের ‘চেহারা’ একাল ও সেকাল

অর্থ-সম্পদের চেহারাকে না চিনলে সম্পদকে ধরে রাখা যায় না। ভারতের বৈদিক যুগে যার যত বেশি গরু ছিল তাকেই সবচেয়ে বেশি সম্পদশালী মনে করা হতো। সে সময়ে টাকা নয়, গরুই ছিল বিনিময় মাধ্যম। এর গুরুত্ব এতো বেশি ছিল যে তা দেবত্বে পর্যন্ত রূপ নেয়।
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন

গ্যাস অনুসন্ধান না করে আমদানিতে কেবল ভোক্তার বোঝাই বাড়াবে

গ্যাস অনুসন্ধানে সরকারের অবহেলা এবং আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রতি অতিরিক্ত নির্ভরশীলতায় আমরা উদ্বিগ্ন। যা আমাদের গ্যাস সংকটের দিকে নিয়ে এসেছে।
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন

হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ নেই নিম্নআয়ের মানুষের

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়তে থাকায় দেশের মধ্য ও নিম্নআয়ের মানুষকে জীবনমানের সঙ্গে আপস করতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। গতকাল রোববার এই দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে তাদের সংগ্রাম ও কষ্টের কথা বর্ণনা করা হয়েছে। সীমিত আয় দিয়ে সব চাহিদা পূরণ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি সামলাতে অনেক পরিবারের খাদ্যতালিকা থেকে পুষ্টিকর খাবার বাদ পড়েছে।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন

‘একাদশ জাতীয় নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য’

১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নানা ক্ষেত্রে সমালোচিত এই কমিশনের সদস্য মাহবুব তালুকদার বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিপরীতে দাঁড়িয়ে আলোচনার জন্ম দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইভিএমসহ বিভিন্ন বিষয়ে কমিশনের সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন তিনি। এমনকি ইভিএম নিয়ে বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া থেকে শুরু করে কমিশন সভা বর্জন করেছেন তিনি।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৪ পূর্বাহ্ন

ইসি পুনর্গঠন: গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মানুষ কেন রসিকতা করে?

এবার নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বিশিষ্ট নাগরিকও সোশ্যাল মিডিয়ায় যেভাবে রসিকতা করছেন, সেটি একটি নতুন ডাইমেনশন।
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ অপরাহ্ন

‘সব অভিযোগ খতিয়ে দেখতে হলে ইসি নির্বাচন করতে পারবে না’

বিদায়ী নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ খতিয়ে দেখতে হলে ইসি নির্বাচন করতে পারবে না’।
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন

আমরা কি আন্তর্জাতিক সহযোগীদের নির্বোধ মনে করি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং সংস্থাটির সাবেক-বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর এ বিষয়ে আমাদের বেশ কয়েকজন মন্ত্রীর মন্তব্য পাওয়া গেছে। গত ৫ ফেব্রুয়ারি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জাতিসংঘের কয়েকটি সংস্থা আমাদের গুম হওয়া ব্যক্তিদের একটি তালিকা দিয়েছেন। পরে দেখা গেছে তাদের মধ্যে অনেকের ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে তারা প্রতিবেদনটি তৈরি করে। এ বিষয়ে তাদের নিজেদের কোনো গবেষণা নেই।’
১১ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৫ অপরাহ্ন

সবজি চাষের বিপ্লব ও পুষ্টি স্বয়ংসম্পূর্ণতার বাংলাদেশ

অন্যান্য ফসলের তুলনায় বর্তমানে সবজি উৎপাদন কৃষকের জন্য অত্যন্ত সুখকর, কারণ অন্যান্য ফসলের তুলনায় সবজিতে ফলন ও আয় দুইই বেশি। বাংলাদেশে গত ১০ বছরে সবজি উৎপাদন প্রায় ১০ গুণ বেড়েছে। যার ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, কৃষকের ও শ্রমিকের আয় বেড়েছে, নারীদের ক্ষমতায়ন হচ্ছে, ভূমিহীনদের কাজের সুযোগ তৈরি হচ্ছে এবং কিছুটা হলেও কৃষকের অভাব অনেকটাই কমেছে।
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫ পূর্বাহ্ন