বিশ্ববিদ্যালয়ে ভয়ের সংস্কৃতি বদলে জ্ঞানচর্চার সংস্কৃতি চালু হোক
প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষ তার মুখোমুখি হওয়া সমস্যার সমাধান করেছে বুদ্ধি, অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে। আধুনিক মানুষের কাছাকাছি অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে হোমো ইরেকটাস, হোমোসেপিয়েন্স পর্যন্ত সবাই প্রতিনিয়ত চেষ্টা, সংগ্রাম, পরিশ্রমের মধ্য দিয়ে জীবনমান উন্নীত করার চেষ্টা করেছে। নব্যপ্রস্তর সংস্কৃতিতে ‘মানুষ’ পাথরের ধারালো হাতিয়ারের মাধ্যমে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে যাযাবর জীবনের পরিবর্তে স্থায়ীভাবে বসত গড়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সভ্যতা-নগরায়নের উদ্ভব, বিকাশ ও এর মধ্য দিয়ে বর্তমান আধুনিক রাষ্ট্রব্যবস্থার রুটে এসে উপনীত হয়েছে মানব সভ্যতা। যা কখনো পাথর যুগ, কখনো তাম্র যুগ, কখনো বা লৌহ যুগ নামে ইতিহাসে লিপিবদ্ধ। তবে এই যুগ বা সময়কে যে নামেই আখ্যায়িত করা হোক না কেন; একটি বিষয়ই স্বতঃসিদ্ধ সত্য। আর তা হলো- মানুষ একটি ‘ভালো জীবনের’ আশায় প্রতিনিয়ত তার জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতার সমন্বয়ে সতত সংগ্রামে নিয়োজিত।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
শাবিপ্রবি পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয় ভাবনা
আমার জীবনে অনেক ভালোবাসার জায়গা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিআইটিটি (ঢাকা)—যা এখন ডুয়েট, ৯ মাস সেখানে প্রভাষক হিসেবে চাকরি করার পর শাবিপ্রবিতে যোগদান করি কেমিক্যাল টেকনোলজি (বর্তমানে ইঞ্জিনিয়ারিং) এবং পলিমার বিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়টি তখন খুবই নতুন। সর্বসাকুল্যে ৩-৪ ভবন ছিল। এখন হয়তো অনেক হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে এক কিলোমিটারের ওপর একটা রাস্তা ছিল। দুপাশে তখন গাছ লাগানো হয়েছিল। ছবিতে দেখেছি গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আমি ভাবতাম—একসময় এর দুপাশে লেকের মতো হবে, বিকেলে ছেলে-মেয়েরা নৌকা নিয়ে সেখানে ঘুরে বেড়াবে। অনেক বছর হয়ে গেল, জানি না হয়েছে কি না। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস পার্কের মতো করে সাজিয়ে রাখা হয়। যেখানে জ্ঞানচর্চা, ভালবাসা এবং তারুণ্যের জয়জয়কার।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
স্কুলশিক্ষার্থীদের করোনার টিকাদানে অব্যবস্থাপনা
স্কুলশিক্ষার্থীদের জন্য সরকারের টিকাদান কর্মসূচি এই মাসের প্রথম থেকে শুরু হয়েছে। এই টিকাদান কর্মসূচি নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে৷
১১ নভেম্বর ২০২১, ০৪:০৬ অপরাহ্ন
সুবিধাবাদী বাস অপারেটরদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
আমরা এটা দেখে উদ্বিগ্ন যে, বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মহামারির অভিঘাত মোকাবিলায় সংগ্রামরত সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
১০ নভেম্বর ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন
ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপকে সামনে রেখে ক্রমবর্ধমান সহিংসতা ও মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। চলতি বছরের জুনে শুরু হওয়া এই নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এখন পর্যন্ত সারা দেশে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বেশিরভাগ সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন।
৯ নভেম্বর ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
তেলের দাম বৃদ্ধির যত ‘স্থূল’ বা ‘সূক্ষ্ম’ যুক্তি
‘নজিরবিহীন’ বাংলা ভাষার এই শব্দটির আলাদা করে আর কোনো তাৎপর্য থাকছে না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একে একে সব নজিরই তৈরি হচ্ছে। নজিরবিহীন বলে আর কিছু থাকছে না।
৯ নভেম্বর ২০২১, ০৮:১১ পূর্বাহ্ন
রাজনীতির চিত্রই কি আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে দেখছি
শুরুতেই যতটা জোরালোভাবে সম্ভব এটাই বলব যে, একটি খেলা শেষ পর্যন্ত একটি খেলাই। প্রতিটি টুর্নামেন্টই এক একটি ব্যতিক্রমী প্রতিযোগিতার আসর। সেখানে সেরা দল-খেলোয়াড়ের জয় হবে এবং তাদের যোগ্যতা-দক্ষতার প্রতি আমাদের সবার সম্মান দেখানো উচিত।
৮ নভেম্বর ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ন
সাধারণ হওয়ার গ্লানি!
ফেসবুকে একটা পোস্ট দেখে থমকে যেতে হলো। কোনো ছবি নেই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হাইলাইট করাও নেই। একেবারে সাদামাটা ফন্টে লেখা একলাইনের টেক্সট—‘“সাধারণ মানুষ” হওয়া যে কতটা গ্লানিকর তা শুধু সাধারণরাই জানে!’
৭ নভেম্বর ২০২১, ০৩:৩৯ অপরাহ্ন
জনগণই সবসময় ভুগবে কেন?
ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে ২৩ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রভাব তাৎক্ষণিকভাবেই দেখা গেছে। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে গত শুক্রবার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ আছে। ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহন বেছে নিতে হয়েছে। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে এবং অতিরিক্ত ভাড়া এড়াতে অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটেছেন।
৭ নভেম্বর ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন
জলবায়ু সম্মেলন: পুরনো বিতর্ক ও উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণ
স্কটল্যান্ডের গ্লাসগোতে ১ নভেম্বর থেকে কপ২৬ জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। কপ২৬ হচ্ছে ‘কনফারেন্স অব দি পার্টিস’র সংক্ষিপ্তরূপ। জাতিসংঘের উদ্যোগে গঠিত কপের প্রথম সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালে, এবার হচ্ছে ২৬তম। এই সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এর সাফল্যের ওপর নির্ভর করছে বিশ্বকে বিপর্যয় হাত থেকে কতটা বাঁচানো যাবে।
৬ নভেম্বর ২০২১, ০৭:৩৭ পূর্বাহ্ন
নতুন দরিদ্রদের সহায়তায় উদ্যোগ নিন
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) করা একটি সমীক্ষার ফলাফল অনুসারে, মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর গত আগস্ট মাসে নতুন দরিদ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪ মিলিয়নে। তার আগের গবেষণার ফলাফল অনুযায়ী, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে জারি করা লকডাউনের আগে নতুন দরিদ্রের সংখ্যা ছিল ১৪ দশমিক ৭৫ শতাংশ। সবশেষ গবেষণায় দেখা গেছে, এই সংখ্যাটি এখন ১৯ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে।
৬ নভেম্বর ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ন
বন উজাড় বন্ধে প্রতিশ্রুতিই যথেষ্ট নয়
কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড়ের সমাপ্তি ও প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। তবে, এ ব্যাপারে বিশ্বব্যাপী পরিবেশবাদী গোষ্ঠীগুলো সংশয় জানিয়েছে। অন্যদিকে, গ্রিনপিস এই দশককে ‘বন উজাড়ের আরেকটি দশক’ হিসেবে বর্ণনা করেছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সর্বশেষ আন্তঃসরকারীয় প্যানেলের (আইপিসিসি) প্রতিবেদনে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে, মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে এবং ইতোমধ্যেই তার যে প্রভাব পড়েছে তা কয়েক শতাব্দির মধ্যে ‘অপরিবর্তনীয়’ এবং জাতিসংঘের মহাসচিব এটাকে মানব জাতির জন্য ‘লাল সংকেত’ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে আরও জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজন বললে ভুল হবে না।
৩ নভেম্বর ২০২১, ০৭:০৩ অপরাহ্ন
রাজাকার আখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিপত্তি
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে সহায়তা করার জন্য স্থানীয়দের সমন্বয়ে একটি আধাসামরিক বাহিনী গঠন করেছিল, যেটি রাজাকার বাহিনী নামে পরিচিত হয়। যারা বাংলাদেশের মুক্তিসংগ্রামে পাক হানাদার বাহিনীর পক্ষে কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করার জন্য একটি অপমান ও উপহাসমূলক শব্দ হিসেবে স্বাধীনতার পর এটি বিশেষ জনপ্রিয়তা পায়। ১৬ ডিসেম্বরে আমাদের বিজয়ের ঠিক আগে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে রাজাকাররা সরাসরি জড়িত ছিলেন।
৩ নভেম্বর ২০২১, ০৩:১৪ অপরাহ্ন
‘সোয়ামি একটা থাকা লাগে তাই তারও আছে!’
২৭ বছর আগে স্ত্রীর সঙ্গে অভিমান করে ছোট শিশুসন্তানসহ পরিবারকে রেখে নিরুদ্দেশ হয়েছিলেন জহর উদ্দিন ওরফে বাচ্চু। ১ মাস আগে হঠাৎ পরিবারের কাছে ফিরে এসেছেন তিনি। কুড়িগ্রামের এই কৃষক আকস্মিকভাবে বাড়িতে ফিরে আসায় আবেগাপ্লুত হয়ে পড়ে পরিবার ও প্রতিবেশী। তারা তাকে বীরের সম্মান দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছে।
৩ নভেম্বর ২০২১, ০৮:২৪ পূর্বাহ্ন
কেন হয় না সাংবাদিক হত্যায় ন্যায়বিচার?
গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ওপর হওয়া অপরাধের দায়মুক্তি অবসানে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকদের ওপর হওয়া সহিংস অপরাধের জন্য বিশ্বব্যাপী দোষী সাব্যস্ত হওয়ার প্রবণতা অত্যন্ত কম। এ ধরনের প্রায় ১০টি মামলায় অন্তত ৯টিতেই কেউ শাস্তি পায় না। বাংলাদেশের ক্ষেত্রেও এটি সত্য।
৩ নভেম্বর ২০২১, ০৬:৪৬ পূর্বাহ্ন
‘রোল মডেল’ বাংলাদেশ ও ‘হাড় নেই চাপ দিবেন না’
আমাদের ‘উন্নয়ন’র প্রশংসা আমরা নিজেরাই করি। কখনো কখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গন থেকেও উন্নয়ন সূচকের ইতিবাচক কিছু চিত্র আসে। করোনাকালে পৃথিবীর বহু দেশের অর্থনীতি সংকটে। বাংলাদেশের অর্থনীতির সূচক মোটামুটি স্থিতিশীল। প্রবৃদ্ধির সূচকে ইতিবাচক ইঙ্গিত। কথাটা বারবার বলা হয় বাংলাদেশ এখন উন্নয়নের ‘রোল মডেল’।
২ নভেম্বর ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন
ভুট্টা চাষিদের স্বার্থ রক্ষা করুন
এটা জেনে ভালো লাগছে যে, বাংলাদেশে ভুট্টা উৎপাদন কৃষকের জন্য লাভজনক হয়ে উঠছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। তারপরেও এর সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার বিষয়টি এখনও একটি প্রধান উদ্বেগের ব্যাপার। এই ধরনের সুযোগ-সুবিধা না থাকার কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাচ্ছেন না।
২ নভেম্বর ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদপত্রের স্বাধীনতা গুরুতর হুমকির মুখে
গত শনিবারে সম্পাদক পরিষদের আয়োজিত একটি আলোচনা সভায় পত্রিকার সম্পাদক এবং শিক্ষাবিদরা উদ্বেগ প্রকাশ করে জানান, বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা গুরুতর ঝুঁকিতে আছে। সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলেও, এসব অধিকারের ওপর বিভিন্ন দিক থেকে আক্রমণ আসছে বলে বক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আমরাও তাদের বক্তব্যের সঙ্গে একমত না হয়ে পারছি না।
১ নভেম্বর ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন
মানুষের পরিচয় হোক মানুষ
হিন্দুদের পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা শুরু হয় অষ্টমীর দিন থেকে। ১৩ অক্টোবর থেকে লাগাতার, কখনো থেমে থেমে হামলা হয়েছে। বিস্ময়কর হলো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ইন্টেলিজেন্স, প্রশাসন হিন্দুদের ওপর হামলা থামাতে পারছে না।
১ নভেম্বর ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ন
সাংবাদিকতার ৫০ বছর ও আগামীর চ্যালেঞ্জ
সাংবাদিকতার গৌরবোজ্জ্বল সময়ের কথা বলতে গেলে আমরা সাধারণত স্বাধীনতা পূর্ববর্তী সময়কেই বোঝাই। অথচ, বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে তখনকার গণমাধ্যম একেবারেই তার প্রাথমিক অবস্থায় ছিল। সে সময় কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল অথবা রেডিও স্টেশন না থাকায় এ ক্ষেত্রে সরকারের একচ্ছত্র আধিপত্য ছিল। স্বাধীন গণমাধ্যম বলতে শুধু সংবাদপত্র ছিল। আর সেটাও মূলত ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘সংবাদ‘-এর মধ্যে সীমাবদ্ধ। বলাই বাহুল্য, সারা বিশ্বের মানুষের তখনো ইন্টারনেট, অনলাইনভিত্তিক গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে কোনো ধারণা ছিল না।
৩১ অক্টোবর ২০২১, ০৪:১৯ অপরাহ্ন