নাগরিক অধিকার নিয়ে হাইকোর্টের সময়োপযোগী আদেশ

পরীমনির মামলা নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণগুলোর ব্যাপারে জানতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ, সেগুলোতে বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে আমাদের উদ্বেগের প্রতিফলন ঘটেছে।
১০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন

বিদ্যুৎ ‘উন্নয়ন’ দর্শনে ত্রুটি

বিদ্যুতের চাহিদা ছিল যোগান বা উৎপাদন ছিল না। উৎপাদন বাড়ানো অপরিহার্য ছিল। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারের সামনে বাস্তবতা ছিল এমনই।
১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩০ পূর্বাহ্ন

সড়ক মেরামতের দায়িত্ব কার?

নরসিংহপুর-শিমুলতলার মধ্যবর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩ কিলোমিটারের ভয়াবহ অবস্থার কথা জেনে আমরা হতাশ। এ অবস্থার কারণে যানবাহন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।   
৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ন

বেকার সমস্যা ও সংসদ সদস্যের বিবাহতত্ত্ব

দেশে বেকার সমস্যা সমাধানকল্পে চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চেয়েছেন বগুড়া থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত এই সাংসদ গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ এর ওপর আলোচনা করতে গিয়ে এই দাবি উত্থাপন করেন।
৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ন

বিটিআরসির ডানা ছাঁটার আইন কেবল এই খাতের অনিষ্টই করবে

চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে পৃথিবী। বৈশ্বিক টেলিকমিউনিকেশন শিল্পে সূচকের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এ অবস্থায় আমরা এই কারণে উদ্বিগ্ন যে, উল্লিখিত পথ অনুসরণের বদলে টেলিযোগাযোগ আইনের পরিকল্পিত সংশোধনের ভেতর দিয়ে বাংলাদেশ বরং পেছনের দিকে যাওয়ার একটা বড় উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) স্বাধীনতা কেড়ে নেবে আর বিটিআরসির বেশিরভাগ ক্ষমতা চলে যাবে মন্ত্রণালয়ের হাতে। যা কমিশনের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে। যা চূড়ান্তভাবে এই শিল্পের বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

১২-১৭ বছর বয়সীদের টিকাদান: একটি বাস্তবতা বিবর্জিত পরিকল্পনা

ভ্যাকসিনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করেই শিশু-কিশোরসহ সব বয়সী মানুষকে টিকা দেওয়ার সরকারি পরিকল্পনাটি একেবারেই বাস্তবতা বিবর্জিত। এর সঙ্গে যোগ হয়েছে সুষ্ঠু সাপ্লাই চেইন অবকাঠামো এবং প্রয়োজনীয় লজিস্টিক সুবিধার অভাব, যেটি সমগ্র দেশজুড়ে ছড়িয়ে থাকা এই বিশাল জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য আবশ্যক।
৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৭ পূর্বাহ্ন

স্কুলগুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে

সরকার গত রোববার পুনরায় স্কুল খোলার জন্য তাদের কৌশল প্রকাশ করেছে। প্রায় ১৮ মাসের দীর্ঘ বিরতির পর শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় আমরা আনন্দিত। পূর্বে আমরা এই বিষয়ে জোর দিয়ে বলেছি যে, শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে অবশ্যই শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য স্কুল কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলোও বিবেচনা করতে হবে। এই বিষয়ে, সরকার পুনরায় স্কুল খোলার পরিকল্পনায় অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করেছে এবং আমরা আশা করি সেগুলো অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন

মানব পাচার: ২১ ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত

গতকাল রোববার দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে মামলা দায়েরের দেড় বছর পরেও পাচারের শিকার ২১ জনের পরিবার কোনো প্রতিকার পায়নি। বিষয়টি দুর্ভাগ্যজনক। তদন্তকারী সংস্থাগুলো মামলা এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ অপরাহ্ন

সড়ক ও জনপথের প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করুন

সরকারি আরও একটি প্রকল্প নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা এবং ফলশ্রুতিতে প্রকল্পের মোট ব্যয় বাড়ার বিষয়টি হতাশাজনক। সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) যশোর-খুলনা জাতীয় মহাসড়কের আংশিক পুনর্নির্মাণের (৩৮ কিলোমিটার দীর্ঘ) এই প্রকল্পটি হাতে নেয় ২০১৭ সালের জানুয়ারিতে।
৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন

স্কুল খোলার গাইডলাইনে স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিশেষ প্রাধান্য দিতে হবে

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে স্কুল ও কলেজ খুলতে যাচ্ছে, যেটি একটি ইতিবাচক ঘটনা। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল খোলার ঘোষণা দেওয়ার সময় জানান, কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালাগুলো ঠিকমত চালু করা ও বজায় রাখার বিষয়গুলো কঠোরভাবে নিরীক্ষণ করবে।
৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন

সরকারি হাসপাতাল বহিরাগতদের প্রভাব মুক্ত করতে হবে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের (পিকেএমসি) নিয়মিত সেবা কার্যক্রম বিভিন্ন কারণ ও বহিরাগতদের প্রভাবে ব্যাহত হচ্ছে—বিষয়টি হতাশাজনক। এই বহিরাগতদের মধ্যে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল, অ্যাম্বুলেন্স কর্মী ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।
৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩ পূর্বাহ্ন

আবুল মনসুর আহমদের দুঃখ যায়নি

লেখক মাত্রই সংবেদনশীল মানুষ। অন্যের দুঃখ-কষ্ট আপনার করে ভাবতে পারেন বলেই তিনি লেখক। এই ভাবনা ও বোধের জায়গা যার যত বেশি, তিনি তত বড় মানের হন। স্বজন, স্বজাতি, স্বসম্প্রদায় ও স্বসময়ের মানুষের জন্যে, সব প্রাণের ভালো থাকার জন্যে তার হৃদয় কাঁদে বলেই তিনি কলম ধরেন, লেখার মধ্য দিয়ে তার যা বলার বলে যান।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন

বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সুরক্ষার ব্যবস্থা করুন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) গত মাসে জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের যুগান্তকারী একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব প্রতিবেদনটিকে ‘মানুষের জন্য লাল সংকেত’ বলে অভিহিত করেছেন।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন

ঝুমন দাশ ও প্রশ্নবিদ্ধ রাষ্ট্রের মানবিকতা

আমাদের প্রজন্মের সাংবাদিকদের মধ্যে কোর্ট আর ডিফেন্স নিয়ে রিপোর্টিং বা লেখালেখিতে এক ধরনের ট্যাবু ছিল। শুরুতেই এই দুটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভাগ থেকে নিরাপদ দূরে থাকার জন্য সতর্কবাণী দিয়ে বলা হতো, জাতীয় সংসদ ছাড়া এই দুই বিভাগ নিয়ে টু শব্দ করার সুযোগ কারো নেই।
৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পূর্বাহ্ন

কেন বর্ষাকালেই খুঁড়তে হয় ঢাকার রাস্তা

সম্প্রতি বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘কনটেম্পোরারি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (সমসাময়িক পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপন)’ বিষয়ের ওপর একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নগর পরিকল্পনাবিদরা যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত যুক্তি সংগত। আলোচকরা জানতে চেয়েছেন, কেন রাস্তা খোঁড়াখুঁড়িতে নীতিমালা মেনে চলা হয় না।
২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন

মেট্রো রেল: যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা

ঢাকার এলিভেটেড মেট্রো রেল বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে। যাত্রী পরিবহনের নতুন এই ধরন দেশের মাটিতে আগে কখনো দেখা যায়নি। যার প্রথম পদক্ষেপটি সংঘঠিত হয়েছে গত রোববার। যখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন।
৩১ আগস্ট ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

কানাডায় মধ্যবর্তী নির্বাচন: কে আসবে ক্ষমতায়

আগামী ২০ সেপ্টেম্বর কানাডার ৪৪তম জাতীয় নির্বাচন। নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে।
৩১ আগস্ট ২০২১, ১২:২৬ অপরাহ্ন

প্রণোদনা বিতরণকারীদের ঘুষ দাবি: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে

করোনাভাইরাস মহামারির কারণে ভয়াবহ অর্থনৈতিক মন্দার তৈরি হয়েছে এবং এতে নিশ্চিতভাবেই প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব আসবে। এই পরিস্থিতিতে সরকার যখন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে পণ্য উৎপাদন ও সেবা খাতের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে, তখন দুর্ভাগ্যজনকভাবে সে উদ্যোগে বিঘ্ন সৃষ্টি করছে বিতরণকারীরা। তারা এই প্রণোদনার বিপরীতে ঘুষ চাইছেন।
৩০ আগস্ট ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন

ফুল কিনতে গিয়ে আর ফিরলেন না!

বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমানের ছেলের জন্মদিন ছিল ২০১৩ সালের ২ ডিসেম্বর। মাহফুজ তার ছেলেকে বিশেষ এই দিনটিতে ফুল এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি রাখতেই তিনি শাহবাগ যান ফুল কিনতে। কিন্তু, এরপর আর ঘরে ফেরেননি।
৩০ আগস্ট ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন

কৃষ্ণ সর্বগুণের অভিব্যক্তিত্বে উজ্জ্বল এক চরিত্র

অধর্মের বিপরীতে ধর্ম সংস্থাপনের জন্য শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মথুরায় কংসের কারাগারে দেবকীর অষ্টমগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কংস, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি অত্যাচারী রাজাদের নিধন, সর্বোপরি কুরুক্ষেত্র যুদ্ধে নিরস্ত্র সারথির ভূমিকায় সম্পূর্ণ মগজাস্ত্র ব্যবহার করে বিজয়লাভের ফলে কৃষ্ণ লোকোত্তর মহিমা প্রাপ্ত হন। তিনি হয়ে ওঠেন কিংবদন্তীতুল্য একমেব অদ্বিতীয়ম। গোটা ভারতবর্ষ কৃষ্ণময় হয়ে ওঠে।
৩০ আগস্ট ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন