দুর্দশাগ্রস্ত সিনেমা হল কর্মীদের বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে

গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব সিনেমা হল বন্ধ আছে। তখন থেকেই হলগুলোর কর্মীরা প্রচণ্ড আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছেন। হল বন্ধ থাকায় বেতন বন্ধ। তাদের অনেকে এখন রিকশা চালিয়ে কিংবা দিনমজুরি করে দিন চালাচ্ছেন। দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে এমন কিছু কর্মীর কথা উঠে এসেছে, যারা আর্থিক সঙ্কটের কারণে প্রিয়জনের চিকিৎসার খরচ মেটাতে না পেরে নিজেদের কিডনি বিক্রির চিন্তা পর্যন্ত করেছেন।
১৯ জুলাই ২০২১, ০৮:১৮ পূর্বাহ্ন

কুরবানির গরুর হাটের চাহিদা-সরবরাহের ভারসাম্য

ঢাকার কুরবানির গরুর হাটে প্রতিবছরের মতো এবারো হাজার হাজার গরু এসেছে এবং এগুলোর প্রায় সবই বিক্রি হয়ে যাবে। একটি গরু খামার থেকে ঢাকার বাজার পর্যন্ত এনে চার-পাঁচ দিন রাখতে নাকি গড়ে প্রায় দুই হাজার টাকা খরচ হয়, কাজেই বিক্রি না করে ফেরত নিয়ে যাওয়া নিশ্চয়ই ব্যবসায়িক বিবেচনায় কাম্য নয় এবং আসলেই খুব বেশি সংখ্যক গরু ফেরত নেওয়ার ঘটনা দেখা যায় না।
১৮ জুলাই ২০২১, ০২:৪২ অপরাহ্ন

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কি আমরা বাদ দিয়েছি?

‘কঠোর’ লকডাউন ‘শিথিল' এর অষ্টম দিন অতিবাহিত হচ্ছে। এর মধ্যে নানা দিক থেকে খবর আসছে, স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনাগুলো ঠিকঠাক কার্যকর করা হচ্ছে না। আবার মানুষও তা মানছেও না। বিপরীতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম ১৬ দিনে প্রতি মিনিটে অন্তত সাত জন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ১৬ দিনে মারা গেছেন ২৯৬২ জন। গত বছরের মার্চে সংক্রমণ শুরু হওয়ার পর এক মাসে মৃত্যুর সংখ্যায় যা সর্বোচ্চ। 
১৮ জুলাই ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন

লকডাউন তুলে নেওয়ায় ঘরমুখো মানুষের উন্মাদনা

আগেও এমন দেখেছি আমরা। ইচ্ছামতো একের পর এক লকডাউন দিতে আর তুলে নিতে দেখেছি। এ দেশে বেশিরভাগ সিদ্ধান্তই নেওয়া হয় স্বেচ্ছাচারিতার মাধ্যমে। প্রতি ঈদের আগে লকডাউন শুধু শিথিলই করা হয় না, নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় রাষ্ট্র তার দায়িত্ব ভুলে যায়। এর পরিণতি কতটা ভয়াবহ - তা আমরা দেখেছি।
১৭ জুলাই ২০২১, ০৩:৫৩ অপরাহ্ন

স্যার বলার সংস্কৃতি

লেখার বিষয়বস্তু হয়তো শিরোনাম পড়লেই বোঝা যায়। বিষয়ে সরাসরি যাওয়ার আগে প্রথমে একটু ভূমিকা দেই। আমেরিকাতে আমি প্রথমে পড়তে আসি ফ্লোরিডার মায়ামি শহরে একটি বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স করতে। আমার মতো অন্য সব বাংলাদেশির কাছে তখন আমেরিকায় পড়াশোনার অভিজ্ঞতা হচ্ছে—হোটেল গ্রেভার ইন। নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হুমায়ূন আহমেদের অভিজ্ঞতা নিয়ে লেখা এই বইটি।
১৭ জুলাই ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের ফুসফুসে কেন আঘাত

চারদিকে শতবর্ষী প্রাচীন বৃক্ষ, ভরপুর জীববৈচিত্র্য, পাহাড়, আর ব্রিটিশ আমলের স্মৃতিঘেরা সিআরবি এলাকা। যাকে চট্টগ্রামের ‘ফুসফুস’ বলা হয়। কিন্তু বাংলাদেশ রেলওয়ে সেখানে একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু করে এই ‘ফুসফুস’ ধ্বংসের উদ্যোগ নিয়েছে। 
১৭ জুলাই ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন

কিউবার কথিত সংকট, অবরোধ ও মার্কিন ভূমিকা নিয়ে কিছু কথা

কিউবার খবর জানতে আমাদের পশ্চিমা সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হয়। কিন্তু তাদের কাছ থেকে কিউবার কোনো বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া কঠিন। গার্ডিয়ানের মতো পত্রিকা কিউবা সংগ্রামের ভুল ছবি দিয়ে সংবাদ করে। এটা নিয়ে ভুল স্বীকার করলেও তাকে নিরীহ কোনো ঘটনা বলা যায় না। বিগত কয়েক দশক ধরেই তাদের প্রধান কাজ কিউবার বিপ্লব, শাসনব্যবস্থার ও ফিদেল ক্যাস্ত্রোর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়ানো। তাদের দৃষ্টিতে কিউবার কোনো সাফল্য ও অর্জন নেই, কোনো ইতিবাচকতা নেই।
১৭ জুলাই ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন

লকডাউন শিথিলের সিদ্ধান্ত আরও মৃত্যুর কারণ হতে পারে

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর থেকে যে সময়ে এসে দৈনিক সংক্রমণ ‍ও মৃত্যুর হার সবচেয়ে বেশি, ঠিক সেই মুহূর্তেই সরকার কোন বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা বুঝতে পারছি না। এক সপ্তাহের জন্যে লকডাউন শিথিলের এই সরকারি সিদ্ধান্তটি গতকাল থেকে কার্যকর হয়েছে। এতে সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারি কর্মকর্তারা যদি প্রকৃত অর্থেই এটা বুঝে থাকেন, তাহলে মানুষের জীবন মঙ্গলের কথা না ভেবে সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে? 
১৬ জুলাই ২০২১, ০২:১৪ অপরাহ্ন

তৃতীয় ঢেউয়ে দেশে এতো প্রাণহানি কেন

বাংলাদেশ ও যুক্তরাজ্যে প্রায় একই সঙ্গে কোভিড মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। দুদেশেই সংক্রমণ হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে। যুক্তরাজ্যের তৃতীয় ঢেউ শুরু হয় ২৫ মে এবং বাংলাদেশে ১ জুন। দুদেশেই করোনা সংক্রমণের হার প্রায় একই রকম। যুক্তরাজ্যে বর্তমানে করোনাভাইরাসের রিপ্রোডাকশন রেট এক দশমিক ৪৩ এবং বাংলাদেশে তা এক দশমিক ৪২। রিপ্রোডাকশন রেট এক এর কম হলে বোঝা যায় সংক্রমণ কমছে, আর এক এর বেশি হলে সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণের গতি এই দুদেশে এক রকম হলেও মৃত্যু সংখ্যায় রয়েছে আকাশ-পাতাল তফাত।
১৫ জুলাই ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন

‘ঘর বানাইলা কী দিয়া!’

দেশের ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য পাকা ঘর নির্মাণের অসাধারণ একটি উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু মুজিববর্ষে অসহায় মানুষের উপহার হিসেবে দেওয়া এসব ঘর নিয়ে এখন নানা অভিযোগ উঠেছে।
১৫ জুলাই ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন

ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন ঠিকাদার লালমনিরহাটের আদিতমারী উপজেলার রত্নাই নদী খননের কাজ করার পর সেটির প্রবাহ বাধাগ্রস্থ হয়ে পরিস্থিতির অবনতি হয়েছে, যেটি একেবারেই অগ্রহণযোগ্য। ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রাইভেট) লিমিটেড দাবি করেছে তারা গত বছরের ডিসেম্বরে খনন কাজ সম্পন্ন করেছেন, কিন্তু এলজিইডি জানিয়েছে কাজের ২৫ শতাংশ অসম্পূর্ণ রয়ে গেছে। তবে ঠিকাদার কাজের পুরো পারিশ্রমিক, অর্থাৎ ১ কোটি ৮১ লাখ টাকার সবটাই নিয়েছেন।
১৪ জুলাই ২০২১, ০৩:৩০ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার আরও এক সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনের জালে আটকা পড়লেন আরও একজন সাংবাদিক। আরও একবার ভয়ানকভাবে অপব্যবহার করা হলো এই আইনের। আইনের নামে এই ধরনের কাজ বহু পুরনো ঘটনা। এবার এই ঘটনার শিকার হয়েছেন জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু। যিনি দুটি গণমাধ্যমের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
১৩ জুলাই ২০২১, ০৬:১৮ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘আকুল আবেদন’ ও কয়েকটি গুরুতর অভিযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির। অভিযোগ সক্ষমতার ঘাটতির, বরাদ্দকৃত অর্থ খরচ করতে না পারার। গণমাধ্যমে প্রতিনিয়ত এমন সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রস্তুতের সময় অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মন্তব্য পাওয়া যায় না। তারা ফোন ধরেন না, ক্ষুদে বার্তার উত্তর দেন না। পাহাড়সম অভিযোগের সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় পত্রিকায় ‘আকুল আবেদন’ জানিয়ে বিজ্ঞাপন দিয়ে সেসব অভিযোগের জবাব দিয়েছে। আট হাজার কোটি টাকা ব্যয় করে চিকিৎসা সেবা দেওয়ার দাবি করেছে।
১৩ জুলাই ২০২১, ১২:০৭ অপরাহ্ন

টিকটক বন্ধ সমাধান নয়, দরকার সচেতনতা বৃদ্ধি

টিকটক আর লাইকির বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণাই ছিল না। শুধু দেখতাম ফেসবুকে অল্প বয়সী ছেলে-মেয়েরা টিকটকে নানান মজার ভিডিও শেয়ার করছে তাদের নিজেদের, বন্ধু-বান্ধবের আড্ডার অথবা পোষা পশুপাখির।
১৩ জুলাই ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন

অপরাধ প্রকাশ পায় ট্র্যাজেডির পর

নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা করে মানুষের জীবনের চেয়ে ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দেওয়া হলে যে দুর্ঘটনা ঘটেই, রূপগঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড তার আরেকটি উদাহরণ।
১২ জুলাই ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন

দুর্গম এলাকায় পৌঁছেনি পরিবার পরিকল্পনা সেবা

২০১৯ এ সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউমেন ডেভেলপমেন্ট, দ্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) ও দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের একটি যৌথ গবেষণা থেকে চা বাগানের নারী শ্রমিকদের প্রজনন ও অন্যান্য স্বাস্থ্য সেবার করুণ পরিস্থিতির বিস্তারিত উঠে আসে।
১২ জুলাই ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন

সহস্র দেয়ালে ফাটল

দেশজুড়ে সহস্র দেয়ালে ফাটল। বিভিন্ন জেলায় ঘরের দেয়াল ভেঙ্গে পড়ার শব্দ। এতো শুধু দেয়াল নয়, গৃহহীনদের স্বপ্ন ভাঙ্গার শব্দ। অনিয়ম দুর্নীতির কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে আমাদের তৈরি করা বাড়ির পাকা দেয়াল ভেঙ্গে পড়ছে নির্মাণের ছয় মাসের মধ্যেই। এই দেয়াল ভেঙ্গে পড়ার শব্দ কি রাষ্ট্রের জন্য ঘুম ভাঙার ডাক নয়?
১০ জুলাই ২০২১, ১২:১০ অপরাহ্ন

আবার যদি দেখা হতো

আপনাকে নিয়ে কিছু লেখার কথা আমার, আপনাকে নিয়ে যে বইটি প্রকাশিত হবে তার জন্যে। কী লিখব? এতদিন আমাদের সব লেখার বিষয়তো আপনিই ঠিক করে দিতেন। সেই আপনাকে নিয়েই কিছু লিখতে হবে? পারছি না, তাই চিঠি লিখছি।
১০ জুলাই ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ন

এসব পোড়া লাশের দায় কার

নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত সবার মধ্যেই সেদিন ছিল আহাজারি আর চরম অনিশ্চয়তা। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন কারখানায় আগুনে ১১১ জন শ্রমিক পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিলেন। পরে সেই লাশগুলো উদ্ধার করে স্কুল মাঠে সারি সারি করে রাখা হয়। অবশ্য লাশ না কঙ্কাল, বুঝতে কষ্ট হচ্ছিল। এর মধ্যেই পরম মমতায় ব্যাগে মোড়ানো একেকটি মৃতদেহ ছুঁয়ে চেনার চেষ্টা করছিলেন স্বজনেরা।
৯ জুলাই ২০২১, ০৪:৫৫ অপরাহ্ন

শাঁখের করাতে গরিব মানুষ: বাসায় থাকলে উপবাস, বাইরে গেলে গ্রেপ্তার

লকডাউন অমান্য করার জন্যে প্রতিদিন শত শত মানুষ গ্রেপ্তার হচ্ছেন। দ্য ডেইলি স্টারে গত ৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দৈনন্দিন রোজগারের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া দরিদ্ররাই মূলত গ্রেপ্তার হচ্ছেন। করোনাভাইরাস মহামারির কারণে নিয়মিত বিরতিতে আরোপিত লকডাউন হাজারো পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিয়েছে। দেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে এবং যখনই নতুন করে লকডাউন দেওয়া হয়, তখনই গরিবদের কষ্ট বেড়ে যায়।
৯ জুলাই ২০২১, ০৪:২৮ অপরাহ্ন