আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও পেলেন বাবর

বৃহস্পতিবার আইসিসি জানায় বেন স্টোকস, সিকান্দার রাজা ও টিম সাউদিকে পেছনে ফেলে সেরাদের সেরা হয়েছেন পাকিস্তান অধিনায়ক। 
২৬ জানুয়ারি ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

একের পর এক হারে যখন বিধ্বস্ত ইংল্যান্ড, তখনই দলের দায়িত্ব নেন বেন স্টোকস। আর দায়িত্ব পাওয়ার পর ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ায় ইংলিশরা। সামনে থেকে শুধু দারুণ নেতৃত্বই নয়, ব্যাট-বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। পেলেন তার পুরষ্কার। আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন এ অলরাউন্ডার।
২৬ জানুয়ারি ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার ওয়ানডের বর্ষসেরা বাবর

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর স্বীকৃতি আরও একবার পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি।
২৬ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন

আমিরাতকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

কাগজে কলমে টিকে থাকলেও কার্যত আসর থেকে বাদ পড়া এক প্রকার নিশ্চিতই ছিল বাংলাদেশের। তবুও অবিশ্বাস্য কিছু করে ফেলার আশায় নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তেমন কিছু না পারলেও জয় দিয়েই আসর শেষ করেছে ক্ষুদে বাঘিনীরা। আরব আমিরাতকে উড়িয়ে দিয়েও রানরেটে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে দলটি।
২৫ জানুয়ারি ২০২৩, ০২:১৯ অপরাহ্ন

ট্রান্সফার লাইভ: বুসকেতসের সঙ্গে চুক্তি নবায়ন করবে বার্সা

বছর ঘুরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আবারও এসে পড়েছে দলবদলের মৌসুম। শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।
২৫ জানুয়ারি ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

২৭ জানুয়ারি, শুক্রবার সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্টাইকার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন

খেলায় ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না বুমরাহর

গত বছরের জুলাই মাসে পীঠের চোটে মাঠ ছেড়েছিলেন। এরপর সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি খেলে আবার পড়েন চোটে। আরও লম্বা সময়ের অপেক্ষা বাড়ে জাসপ্রিট বুমরাহর। চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরলেও তার ম্যাচ খেলার অবস্থা নিয়ে এখনো আছে সংশয়।
২৫ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

সেরা ছন্দে ফিরবেন সৌম্য, বিশ্বাস করেন তাসকিন

মঙ্গলবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে একাই টানেন দলকে। দলের ১০৮ রানের পুঁজির মধ্যে তার একারই ৫৭ রান। ওই পুঁজি নিয়ে ঢাকাকে দ্বিতীয় জয় পাইয়ে দেন বোলাররা। সেখানে আবার ৯ রানে ৪ শিকার ধরে নায়ক তাসকিন।
২৫ জানুয়ারি ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

আমার গ্ল্যামার সব বাইশগজে: তাসকিন

পুঁজি ছিল স্রেফ ১০৮ রানের। টানা হারতে থাকা ঢাকা ডমিনেটর্স ওই পুঁজি নিয়ে জিততে পারবে বলে কেউ ভাবেনি, তাসকিন আহমেদ হয়ত ভেবেছিলেন।
২৫ জানুয়ারি ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন

রোহিত-শুভমানের সেঞ্চুরিতে কিউইদের হোয়াইটওয়াশ করল ভারত

সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ওয়ানডে ম্যাচটি ছিল কিউইদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। কিন্তু তাতে ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়ে দলটি। এরপর ডেভন কনওয়ে এক প্রান্ত আগলে লড়াই চালালেও বড় হার মানতে বাধ্য হয় নিউজিল্যান্ড। ফলে সফরকারীদের হোয়াইটওয়াশ করেই ছাড়ে রোহিত শর্মার দল।
২৪ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন

শান্তর ফিফটির পর শেষ বলের রোমাঞ্চে জিতল সিলেট

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে টেবিলের শীর্ষ দুই দলের লড়াই হলো জম্পেশ। শেষ বলের রোমাঞ্চে ফরচুন বরিশাল ম্যাচ হেরেছে ২ রানে।
২৪ জানুয়ারি ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের মিরাজ

মঙ্গলবার গত বছরের পারফরম্যান্সের আলোকে বছরের সেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। তাতে বাংলাদেশের একমাত্র মিরাজই জায়গা পেয়েছেন।
২৪ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন

পাকিস্তানিরা চলে গেলেও উদ্বিগ্ন হতে চান না কুমিল্লার কোচ

পথচলায় পাকিস্তানি খেলোয়াড়দের উপর অনেকটা নির্ভরশীলতা থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ছাড়াও এগুনোর চিন্তা করে রেখেছে।
২৪ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

নাসিমের তোপে টানা চতুর্থ জয় কুমিল্লার

খেলার কথা ছিল খুলনা টাইগার্সের হয়ে। কিন্তু টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত দল বদলে এলেন কুমিল্লা ভিক্টরিয়ান্সে। আর বর্তমান চ্যাম্পিয়নদের দলে যোগ দিয়ে প্রথম ম্যাচেই নায়ক নাসিম শাহ। এই পাকিস্তানি পেসারের বোলিং তোপে বিধ্বস্ত হয় ঢাকা ডমিনেটর্স। তাতে টানা চতুর্থ জয় তুলে নিল কুমিল্লা।
২৩ জানুয়ারি ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ

আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে দলটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ জানুয়ারি ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন

কেন ব্যাট করতে নামলেন না আফিফ? 

ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যালেঞ্জিং রান তাড়ায় যাকে দরকার ছিল সবচেয়ে বেশি, সেই আফিফ হোসেনকে পেল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিডল অর্ডারের ঘাটতিও পূরণ করতে পারেনি তার দল।
২৩ জানুয়ারি ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

মালিকের ঝড়ের জবাব দিতে পারলেন না শুভগতরা

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাটিং পেয়ে মালিকের ৪৫ বলে ৭৫ রানের ইনিংসে ১৭৯ রান করে রংপুর। জবাবে ২১ বল আগে ১২৪ রানে থেমে যায় চট্টগ্রাম।  ৩১ বলে চারটি করে চার-ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন শুভাগত।
২৩ জানুয়ারি ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন

ইতিহাস বদলানোর আশায় বিশ্বকাপে যাচ্ছেন জ্যোতিরা

ছেলেদের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের রেকর্ড বেশ বিবর্ণ। কুড়ি ওভারের বিশ্বকাপ মঞ্চে স্রেফ দুটি জয় আছে বাংলাদেশের মেয়েদের। সর্বশেষ জয়টিও ৯ বছর আগে, সেই ২০১৪ সালে। পরিসংখ্যানের পাতার এমন বেহাল দশা এবার বদলাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।
২৩ জানুয়ারি ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন

প্লে অফের দৌড়ে কারা এগিয়ে?

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে বেশিরভাগ দল খেলে ফেলেছে অর্ধেক ম্যাচ। তারমধ্যে মাত্র এক ম্যাচ হারায় সিলেট স্টাইকার্স আর ফরচুন বরিশাল বাকিদের চেয়ে অনেকখানি এগিয়ে। আবার ছয় ম্যাচের মধ্যে স্রেফ এক ম্যাচ জিতে তলানি পড়ে থাকা ঢাকা ডমিনেটর্স খুঁজছে পায়ের নিচে মাটি।
২৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন

কবে খেলায় ফিরবেন মোস্তাফিজ?

বিপিএলটা এবার মোটেও ভালো কাটছে না মোস্তাফিজুর রহমানের। দুই ম্যাচ খেলে তৃতীয় ম্যাচে গিয়েই পড়েন চোটে। এরপর আরও তিন ম্যাচে দেখা যায়নি মাঠে
২২ জানুয়ারি ২০২৩, ০২:৪২ অপরাহ্ন