প্রকৃতি বাঁচিয়ে দিয়েছে মিঠুনদের

স্পোর্টস ডেস্ক

প্রথম তিনদিনেও একাধিবার ছিল বৃষ্টি বাধা। যা খেলা হয়েছে তাতে দাপট ছিল ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের। শেষ দিনে খেলা হলেও ম্যাচের ভাগ্যে ছিল ড্র, বৃষ্টিতে খেলা হয়নি এক বলও। বাজে ব্যাটিং আর দুর্বল বোলিংয়ে চরম ব্যাকফুটে থাকা বাংলাদেশ 'এ' দলকে তাই হারতে হলো না।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে দুই দলের দুই ইনিংস শেষ হয়নি। মোহাম্মদ মিঠুনদের ১৬৭ রানের জবাবে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে ২৬৩ তোলার পর তৃতীয় দিনে আর খেলা হয়নি। চতুর্থ দিন পুরোটাই ভেসে যাওয়ায় এই জায়গায় শেষ হয় ম্যাচ।

এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে মোহাম্মদ মিঠুনের ফিফটি আর খালেদ আহমেদের দুই উইকেট। বাংলাদেশকে ধসিয়ে দিয়ে ৫ উইকেট নেয়া ক্যারিবিয় পেসার  মার্কুইনো মাইন্ডলি হয়েছেন ম্যাচ সেরা।

একই ভেন্যুতে চারদিনের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট বুধবার থেকে।