রাজস্থান ও আরসিবির মালিকানা বদল: বিসিসিআই'র পকেটে ঢুকছে ১৫০০ কোটি টাকা
আইপিএলের দুই জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রেকর্ড দামে বিক্রি হওয়ায় বড় অঙ্কের মুনাফা পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ধারণা করা হচ্ছে, এই দুই ফ্র্যাঞ্চাইজি কেনাবেচা থেকে সব মিলিয়ে বোর্ডের আয় হবে প্রায় ১,৫০০ কোটি টাকার বেশি।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো দলের মালিকানা পরিবর্তন হলে সেই বিক্রয়মূল্যের ৫ শতাংশ অর্থ বিসিসিআই-কে দিতে হয়। রাজস্থান ও আরসিবি বিপুল অংকে বিক্রি হওয়ায় সেই 'ট্রান্সফার ফি' বাবদ বিসিসিআই-এর তহবিলে জমা পড়বে প্রায় ১,৫৫ কোটি থেকে ১,৫৮৩ কোটি টাকা।
নতুন মালিকানায় কারা?
রাজস্থান রয়্যালস: ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী মনোজ বাদালের কাছ থেকে দলটি কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বাধীন একটি গোষ্ঠী।
আরসিবি: গত মৌসুমের চ্যাম্পিয়ন আরসিবি-র মালিকানা এখন ভারতের আদিত্য বিড়লা গ্রুপ এবং যুক্তরাষ্ট্রের দুই বড় বিনিয়োগকারী সংস্থা ডেভিড ব্লিটজার ও ব্ল্যাকস্টোনের হাতে।
আইপিএল ২০২৬ মৌসুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই নতুন মালিকানা কার্যকর হবে। উল্লেখ্য, রাজস্থানের চুক্তির সঙ্গে দক্ষিণ আফ্রিকার 'পার্ল রয়্যালস' ও সিপিএলের 'বার্বাডোস রয়্যালস' যুক্ত থাকার সম্ভাবনা থাকায় বিসিসিআই-এর আয়ের সঠিক অংকটি এখনো চূড়ান্ত হয়নি।