হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে তিন বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ আগেই হাতছাড়া করে ফেলেছিলো বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট শুষ্ক মনে হচ্ছে হৃদয়ের। আগে ব্যাটিং নিয়ে তাই একটা বড় পুঁজি পেতে চান। 

এই ম্যাচে একাদশে এসেছে একাধিক বদল। চোটে পড়া নিয়মিত অধিনায়ক লিটন দাসের বিকল্প হিসেবে দলে আসা সৌম্য সরকার প্রথম দুই ম্যাচে রান পাননি। তার বদলে খেলানো হচ্ছে নুরুল হাসান সোহানকে। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। আব্দুল গাফফার সাকলাইনের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম। 

অস্ট্রেলিয়া তাদের একাদশে কোন বদল আনেনি। দ্বিতীয় ম্যাচ খেলা সবার উপরই আস্থা রেখেছে মিচেল মার্শের দল। 

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জশ ইংলিস, কুপার কনলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জুয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জশ ইংলিস, কুপার কনলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জুয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা।