ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই ওয়ার্নার, কামিন্সরা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের চারদিন পরই আবার লড়াইয়ে নামছে ভারত-অস্ট্রেলিয়া। এবার লড়াই কুড়ি ওভারের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বকাপ খেলা নিয়মিত কয়েকজন তারকা বিশ্রাম পেয়েছেন।

অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে এই সিরিজে নেই ডেভিড ওয়ার্নার জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, সফল বিশ্বকাপ শেষে ওয়ার্নাররা দেশে ফিরে ছুটি কাটাবেন।

ম্যাথু ওয়েডের নেতৃত্বে অস্ট্রেলিয়া দলে অবশ্য আছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড। আছেন বিশ্বকাপ খেলা দলের গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিত, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পারা।  দলে নেওয়া হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার অ্যারন হার্ডিকে।

আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তমে প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত-অস্ট্রেলিয়া, ২৬ নভেম্বর থ্রিবান্দামে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২৮ নভেম্বর গৌহাটিতে তৃতীয়, ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ ও ৩ ডিসেম্বর বেঙ্গলুরুতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুদল।

এই সিরিজের জন্য সোমবার ভারতও দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটিতে বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারই নেই।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, ন্যাথান এলিস, ট্রেভিস হেড, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানবীর সাঙ্ঘা, ম্যাট শর্ট্ম স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, কেইন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।