দ্রুত রান উঠিয়ে জয় দেখছে বাংলাদেশ

শুক্রবার একমাত্র টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে জয় একদম হাতের মুঠোয় বাংলাদেশের। ১৩৮ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারেই ২ উইকেটে ৮৯ তুলে ফেলেছে স্বাগতিকরা। ম্যাচ জিততে চাই আর কেবল ৪৯ রান।
৭ এপ্রিল ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে ১৩৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড 

শুক্রবার মিরপুরে একমাত্র টেস্টের চতুর্থ দিন সকাল বেলাতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড। টেস্ট জিততে এখন ১৩৮ রান করতে হবে বাংলাদেশকে। 
৭ এপ্রিল ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

উইলিয়ামসন-আসিফের সঙ্গে মাসসেরার লড়াইয়ে সাকিব

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে গত মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন সাকিব। তার পারফরম্যান্স ছিল ধারাবাহিক। ফলে তৃতীয়বারের মতো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেলেন তিনি।
৬ এপ্রিল ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

‘বাংলাদেশই চাপে আছে’, জেতার স্বপ্ন নিয়ে বলছে আইরিশরা

বৃহস্পতিবার দিনের খেলা শেষে চওড়া হাসি নিয়ে এবার বড় স্বপ্নের কথা জানিয়ে গেলেন টাকার
৬ এপ্রিল ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

আইরিশদের সম্মান জানানো উচিত: ডোনাল্ড

আগের দিনই চার উইকেট হারানো দলটি পুরো দিন উইকেটে দাঁত কামড়ে পড়ে থেকে এরমধ্যেই লড়াই করার মতো লিড তুলে নিয়েছে। যা বড় হতে পারে আরও।
৬ এপ্রিল ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

সাকিবের এত কম বোলিংয়ের কারণ বুঝতে পারছেন না ডোনাল্ডও

তৃতীয় দিন নেমে সকালে বোলিং শুরু করেন সাকিবই। টানা তিন ওভার বল করে নেন লম্বা বিরতি। লাঞ্চের ঠিক আগে ফিরে করেন স্রেফ এক ওভার।  দিনের মাঝের সময়টায় আর বলই  করেননি। নতুন বল হাতে নিয়ে আবার বল করতে এসে দুই ওভার বল করতে দেখা যায় তাকে।
৬ এপ্রিল ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

অবশেষে পুরস্কারের অর্থ নিয়েছেন সাবিনারা

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক অধিনায়ক সালমা খাতুন এবং প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটন সহ চার ফুটবলার আসেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে। সেখানেই পুরষ্কার ৫০ লাখ টাকার চেক তুলে দেওয়া হবে ফুটবলারদের হাতে।
৬ এপ্রিল ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

টাকারের চোখ ধাঁধানো সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের দুর্দান্ত দিন

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৭ম ওভারে ১৩ রানে চতুর্থ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। ওই অবস্থা থেকে একশো ওভারের বেশি ব্যাট করে ফেলল তারা। বৃহস্পতিবার মিরপুরে একমাত্র টেস্টের  তৃতীয় দিন শেষে ১০৭ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান উঠেছে আইরিশদের বোর্ডে। হাতে দুই উইকেট রেখে স্বাগতিকদের থেকে ১৩১ রানে এগিয়ে গেল অ্যান্ড্রু বালবার্নির দল।
৬ এপ্রিল ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন

টেক্টরের পর টাকারের ঝলকে আয়ারল্যান্ডের লিড

বৃহস্পতিবার মিরপুরে একমাত্র টেস্টের তৃতীয় দিনে দুটি সেশনই নিজেদের করে নিল আয়ারল্যান্ড। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও পড়ল স্রেফ এক উইকেট। দ্বিতীয় সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ১০৬ রান যোগ করেছে আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৯ রান নিয়ে চা-বিরতিতে গেছে তারা। হাতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে ৪৪ রানে।
৬ এপ্রিল ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

এক হাতে মারা ছক্কা পান্তকে উৎসর্গ আকসারের

আকসারের এক হাতে ছক্কা মারা মাঠে বসেই দেখেছেন রিশাভ পান্ত।
৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন

টাইগারদের সহকারী কোচ নিক পোথাস

কোচিংয়ে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞাত রয়েছে পোথাসের। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। কাজ করেছেন শ্রীলঙ্কা দলেও। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ ছিলেন তিনি।
৬ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

আইপিএলে ছক্কা বাঁচাতে গিয়ে বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের!

ঘটনাটি এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচের। গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করছিল চেন্নাই সুপার কিংস। জশুয়া লিটলের বলে ফ্লিক করে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড়। সেই বল আটকাতে গিয়ে এসিএলে চোট পান উইলিয়ামসন।
৬ এপ্রিল ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

জুরেলের মতো তরুণদের যেভাবে প্রস্তুত রাখে রাজস্থান

নজর কাড়া এই তরুণ যে প্রক্রিয়া অনুসরণ করারই ফল, ম্যাচের পর তা জানান সঞ্জু স্যামসন।
৬ এপ্রিল ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রবল চাপে প্রতিরোধ গড়ল আয়ারল্যান্ড

বৃহস্পতিবার মিরপুরে একমাত্র টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন বলা যায় আইরিশদের। এই সেশনে খেলা হয়েছে  ৩০  ওভার।  তাতে  কেবল ৬৬ রান তুললেও সফরকারীরা উইকেটও হারিয়েছে স্রেফ একটি। ৪৭ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। ইনিংস হার এড়াতে এখনো ৬২ রান চাই তাদের।
৬ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন

'সাকিব আজ আমাদের সেরা ব্যাটার ছিল'

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে সাকিব খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস। দ্রুত ৩ উইকেট হারানোর চাপ নিজের ওপর জেঁকে বসতে দেননি তিনি। ৯৪ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৪ চার।
৫ এপ্রিল ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

চারটি সেঞ্চুরি হওয়া উচিত ছিল বাংলাদেশের, মত সিডন্সের

ওভারপ্রতি ৪.৫৮ গড়ে রান তোলে বাংলাদেশ। মুশফিক ১২৬ রান করেন ৭৫.৯০ স্ট্রাইক রেটে। অধিনায়ক সাকিব ৯২.৫৫ স্ট্রাইক রেটে ৮৭ রানের ইনিংস খেলেন। ৪১ করা লিটনের স্ট্রাইক রেট ছিল একশর বেশি, ১০৪.৮৭।
৫ এপ্রিল ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

সাফজয়ী মেয়েদের পুরস্কারের চেক নিয়ে ৬ মাস ধরে অপেক্ষায় বিসিবি 

গত ২২ সেপ্টেম্বর নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপজয়ী মেয়েদের জন্য এরপর আসতে থাকে নানান পুরস্কারের ঘোষণা। লম্বা সময় পার হলেও এখনও অনেক পুরস্কারই বুঝে পাননি জাতীয় দলের নারী ফুটবলাররা।
৫ এপ্রিল ২০২৩, ০১:৫০ অপরাহ্ন

‘সাকিব আমাকে বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে’

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯৪ বলে ৮৭ রান করেন সাকিব। ১৪ চারে সাজান তার এই ইনিংস। ৪০ রানে ৩ উইকেট পড়ার পর নেমে মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি আনেন তিনি। টেস্ট ম্যাচেও তাকে পাওয়া যায় ওয়ানডের মেজাজে।
৫ এপ্রিল ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

ইনিংস ব্যবধানে জেতার সুবাস পাচ্ছে বাংলাদেশ

এই টেস্টের আগে বাংলাদেশ বলছিল প্রতিপক্ষকে দাপট দেখিয়ে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় তারা। বুধবার মিরপুরে দ্বিতীয় দিন পর সেই দিকেই যাচ্ছে সব কিছু। ইনিংস হার এড়াতে এখনো আয়ারল্যান্ডের চাই  ১২৮  রান, হাতে আছে ৬ উইকেট।
৫ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

বিভিন্ন দেশের মোট ১৭ জন খেলোয়াড়কে নতুন করে আজীবন সদস্যপদ দিয়েছে এমসিসি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাশরাফির নাম রয়েছে সেখানে।
৫ এপ্রিল ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন