টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

বাংলাদেশ নারী দলকে ৭১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান করে কিউইরা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক বাভুমা

টেস্টে ডিন এলগারের স্থলাভিষিক্ত হলেন বাভুমা। একই সঙ্গে ওয়ানডে দলের নেতৃত্বও দিবেন তিনি। তবে ছেড়েছেন টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২১ অপরাহ্ন

পুরনো রূপে ফিরছে আইপিএল

আইপিএলের শুরু থেকে লিগ পর্বে 'হোম অ্যান্ড অ্যাওয়ে' ভিত্তিতে পরস্পরের মুখোমুখি হতো দলগুলো। করোনাভাইরাসের কারণে সেই ধারায় ছেদ পড়ে ২০২০ সালে।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০০ অপরাহ্ন

প্রাইজমানির ১ কোটি টাকা উপহার পেলেন মাশরাফিরা

টুর্নামেন্টের সিলেট পর্বের সময়ই দলের মধ্যে এই ঘোষণা দেন সিলেটের মালিকপক্ষ।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

২৬৩ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান করে দিন শেষ করেছে ভারত।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১ অপরাহ্ন

'স্টিং অপারেশন' কাণ্ডের পর ভারতের প্রধান নির্বাচকের পদত্যাগ

সম্প্রতি ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'স্টিং অপারেশন' চালায়। তাদের কাছে বেফাঁস মন্তব্য করে বসেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক চেতন শর্মা।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

ফাইনালে শেষ ওভারের আগে মাশরাফি বোলিংয়ে আসেননি কেন?

মাশরাফি বিন মর্তুজা যতক্ষণে আক্রমণে গেলেন, ততক্ষণে ম্যাচের ফয়সালা প্রায় হয়ে গেছে। ফাইনালের শেষ ওভারে বল হাতে তুলে নিয়ে কেবল দলের হারের আনুষ্ঠানিকতা সারলেন তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন

হৃদয়কে সময়ের আগেই দলে নেওয়া হয়েছে, মত মাশরাফির

সদ্যসমাপ্ত বিপিএলে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে তৌহিদ হৃদয় ডাক পেয়েছেন জাতীয় দলে। আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে আছেন তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন

বিপিএলে সবচেয়ে বেশি শিরোপা এখন লিটনের

মাশরাফিদের হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আরেকটি ট্রফি জিতে কীর্তিটা একার করে নিলেন লিটন। খেলোয়াড় হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি পাঁচ শিরোপা জেতার নজির গড়লেন তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন

সিলেট দুইশো রান না করায় অবাক চ্যাম্পিয়ন কুমিল্লার কোচ

আগে ব্যাট করে স্কোর-বোর্ডে ১৭৫ রান জড়ো করেছিল সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের মতো মঞ্চে এই রানকে মামুলি বলার উপায় নেই। তবু চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, পরিস্থিতির তুলনায় আসলে খারাপ ব্যাটিং করেছে সিলেট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন

পাঁচশোর বেশি রান করে টুর্নামেন্ট সেরা শান্ত

বৃহস্পতিবার ফাইনালেও হেসেছিল শান্তর ব্যাট। সিলেটকে ১৭৫ রানে নিয়ে যেতে ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে ছাড়িয়ে যান পাঁচশো রান। ১৫ ম্যাচ খেলে ৩৯.৬৯ গড় আর ১১৬.৭৪ স্ট্রাইকরেটে ৫১৬ রান করেন তিনি। 
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন

লিটন-চার্লসের ব্যাটে বিপিএলে আবার চ্যাম্পিয়ন কুমিল্লা

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নবম আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে কুমিল্লা। টানা দ্বিতীয়বারের মতো তারা জিতে নিয়েছে বিপিএলের শিরোপা। টুর্নামেন্টের সফলতম দলের এটি চতুর্থ শিরোপা। কখনোই ফাইনালে না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখল তারা।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ অপরাহ্ন

ওয়ানডে দলে হৃদয়, বাদ ইয়াসির-সোহান 

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ জনের দল দিয়েছে বাংলাদেশ। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৮ অপরাহ্ন

বিপিএলের এক আসরে প্রথম বাংলাদেশি হিসেবে শান্তর '৫০০'

সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ওপেনার প্রতিযোগিতা শেষ করলেন ৫১৬ রান নিয়ে।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৭ অপরাহ্ন

মুশফিক-শান্তর ফিফটিতে সিলেটের চ্যালেঞ্জিং স্কোর

দুর্দান্ত ছন্দের ধারা ফাইনালেও ধরে রাখলেন নাজমুল হোসেন শান্ত। অসাধারণ এক ফিফটিতে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে করলেন পাঁচশ রানের মাইলফলক। তার সঙ্গে জ্বলে উঠলেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২০ অপরাহ্ন

কানায় কানায় পূর্ণ গ্যালারি, জেমসের গানে মাতল দর্শকরা

সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই দেখার জন্য প্রবল উন্মাদনা নিয়ে তাদের যে গভীর প্রতীক্ষা তাতে বাড়তি আমেজ যোগ করলেন জেমস। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তির গানে মাতোয়ারা হলো স্টেডিয়ামে উপস্থিত সবাই।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৪ অপরাহ্ন

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

ফাইনাল ম্যাচ দিয়ে অবশেষে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবার আসরের। এদিনও টস জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ও সিলেট।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

'টেকনিক্যাল ত্রুটি'র কারণে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত

ভুলটা হয়েছিল আইসিসির ওয়েবসাইটে। সেখানে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শোভা পাচ্ছিল ভারতের নাম।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

তিন সংস্করণেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ভারত

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে থেকেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছিল ভারত। এবার টেস্টেও তারা দখল করল এক নম্বর স্থান। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে এমন কীর্তি গড়ল তারা।
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ অপরাহ্ন