রেকর্ড পুঁজির পরও বড় হারে শুরু বাংলাদেশের

বোলিংয়ের শুরুতে তরুণ পেসার মারুফা আক্তার কোনো রান না দিয়ে এনে দিলেন দ্রুত ৩ উইকেট। কিন্তু সেই ধাক্কা সামলে হার্শিতা মাদাভি ও নিলাকশি ডি সিলভার শতরানের জুটিতে বড় জয় পেল শ্রীলঙ্কা।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন

সেই কুমিল্লাই ফাইনালে

হারলেও বিদায় হয়ে যায়নি সিলেট। গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ে থাকার সুবিধা পাচ্ছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আরও একটি সুযোগ রয়েছে তাদের। আগামী মঙ্গলবার এলিমিনেটর রাউন্ডে ফরচুন বরিশালকে বিদায় করে দেওয়া রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন

সাকিবকে দায় দিয়ে বরিশালের পেজ থেকে পোস্ট

১০০ বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিব আল হাসানের। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। কিন্তু সেই ব্যাটারই কি-না এলিমিনেটর রাউন্ডের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়েই নামলেন না। তার প্রভাব পড়ল দলের পুঁজিতে। শেষ পর্যন্ত আসর থেকে বিদায়ই নিল দলটি। সাকিবের এমন সিদ্ধান্তে অবাক ফরচুন বরিশাল। এমনকি তার দায়বদ্ধতা নিতে প্রশ্ন তুলেছে তারা।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

'নিষেধাজ্ঞা শেষে সাকিব-স্যামুয়েলস ফিরতে পারলে আমাদের খেলোয়াড়রাও পারবে'

ভিন্ন ভিন্ন কারণে আইসিসির নিষেধাজ্ঞা পান ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ও বাংলাদেশের সাকিব আল হাসান। সাজার মেয়াদ শেষে দুই তারকাই ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্ত নিয়েছেন সাকিবই

এবারের আসরে ১৩ ম্যাচে ১১ ইনিংসে ব্যাটিং করে ৪১.৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৫ রান করেছেন সাকিব। যেখানে তিনবার খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। স্ট্রাইক রেট ১৭৪.৭১। কমপক্ষে ১০০ রানের বেশি করা ব্যাটারদের মধ্যে সেরা। অথচ সেই সাকিব এদিন শেষ দিকে ব্যাটিং করার চিন্তা করেন।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ অপরাহ্ন

শামীমের ব্যাটে সাকিবদের বিদায় করে টিকে রইল রংপুর

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাট করে মিরাজের ফিফটিতে ১৭০ রান জড়ো করেছিল বরিশাল। ৩ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় রংপুর।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন

উইকেট নয়, নিজেদের দায় দেখছেন কামিন্স

ভারতের কাছে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর উইকেটের কোন দায় দেখছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের নজর বরং নিজেদের ব্যর্থতার দিকেই। 
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিএসজেএ অ্যাওয়ার্ড নাইটে পুরস্কৃত ৪৬ ক্রীড়াবিদ

পুরস্কার উঠে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস, সাবিনা খাতুন, মামুনুল ইসলাম, তপু বর্মণ, রোমান সানা, দিয়া সিদ্দিকাদের হাতে।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন

অচেনা জয়ের স্বাদ এবার পেতে চান জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক অভিযানে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পরের তিনটি আসরে অবশ্য হারই ছিল তাদের একমাত্র প্রাপ্তি।
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন

আঙুলে ব্যথানাশক ক্রিম মাখানোর সেই ঘটনায় জাদেজার শাস্তি

সদ্যসমাপ্ত নাগপুর টেস্টের প্রথম দিনের ঘটনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তখন ফিল্ডিং করছিল। এক পর্যায়ে আঙুলে ব্যথানাশক ক্রিম লাগাতে দেখা যায় তাদের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

অশ্বিনের ঘূর্ণিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

শনিবার নাগপুরে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজে রোহিত শর্মার দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন

হাবিবুরের ব্যাটিংয়ে মুগ্ধ মিরাজ

লিগ পর্বের শেষ ম্যাচটা খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল দুই দলের জন্যই ছিল নিয়মরক্ষার।  তাতে ৯ বলে ২ চার, ৩ ছক্কায় ৩০ রানের বিস্ফোরক ইনিংস খেলে আলো কাড়লেন হাবিবুর।
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিপিএলে প্লে অফের টিকেটের দাম বাড়ল

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন

কুমিল্লার হয়ে নামবেন মঈন, বরিশালে খেলতে এসেছেন রাজাপাকসে

বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। এবার প্লে অফের লড়াই। এই লড়াইয়ে কোন কমতি রাখতে চাইছে না দলগুলো
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

অখ্যাত হাবিবুরের তাণ্ডবে বরিশালকে হারাল খুলনা

মূলত হাবিবুরের ব্যাটেই জয় মিলে বরিশালের। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে খেলেন হার না মানা ৩০ রানের ইনিংস। খেলেছেন ৫টি বাউন্ডারি, যার মধ্যে ৩টি ছক্কা। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে শেষ ১৬ বলে গড়েন ৪১ রানের জুটি।
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২২ অপরাহ্ন

ভারতের মাটিতে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্য বাবরের

ব্যক্তিগত নৈপুণ্যের ফুলঝুরি ছুটিয়ে চললেও এই ডানহাতি ব্যাটারের মূল চাওয়া দলীয় সাফল্য অর্জন।
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৬ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানেনই না রিজওয়ান!

ফেব্রুয়ারি ভাষার মাস হওয়ায় বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বিশেষ উদ্যোগ নেয় বিসিবি। এরমধ্যে বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহু বন্ধনী ছিল প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপকদের হাতে।
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

টানা নবম জয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল কুমিল্লা। সিলেট স্ট্রাইকার্সের পয়েন্টও সমান ১৮। তবে রান রেটে এগিয়ে আছে তারা। আগামী রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দলদুটি।
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন

বাবর-দিলশান-ডু প্লেসির পর রোহিত

ক্রিকেটের তিন সংস্করণেই অধিনায়ক হিসেবে সেঞ্চুরি হাঁকানো ভারতের প্রথম ও সব মিলিয়ে মাত্র চতুর্থ ক্রিকেটার তিনি।
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন

ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএলে বিশেষ উদ্যোগ

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ দিনে বিভিন্ন আয়োজনে থাকছে বাংলা ভাষার ব্যবহার। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজেদের আয়োজনের বিস্তারিত তুলে ধরেছে বিসিবি।
৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন