অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ-মুনি
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতে নিয়েছেন স্টিভেন স্মিথ। আর বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন বেথ মুনি। সোমবার সিডনিতে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
৩০ জানুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ সেরা দলে বাংলাদেশের স্বর্ণা
নকআউট পর্বে জায়গা করতে না পারলেও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বেশ দারুণ পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। তার স্বীকৃতিটাও পেয়েছেন তিনি। আইসিসির ঘোষিত টুর্নামেন্ট সেরা দলে জায়গা করে নিয়েছেন এ বাংলাদেশি ব্যাটার।
৩০ জানুয়ারি ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
শেখ মেহেদীর আগ্রাসী ফিফটিতে রংপুরের টানা তৃতীয় জয়
দ্রুত ৩ উইকেট হারানোর চাপ সামলে দেড়শ ছুঁইছুঁই পুঁজি পেল ঢাকা ডমিনেটর্স। এর পেছনে দলটির মূল কারিগর হাফসেঞ্চুরিয়ান উসমান ঘানি। মাঝারি পুঁজি নিয়ে তাদের বোলাররা লড়াই করলেও শেষরক্ষা হলো না। শেখ মেহেদী হাসানের আগ্রাসী ফিফটিতে টানা তৃতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স।
৩০ জানুয়ারি ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
এসব উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ না: হার্দিক
লক্ষ্ণৌর উইকেটকে তাই টি-টোয়েন্টির জন্য একদম আদর্শ মনে হয়নি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।
৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ সিলেটে রাখতে চেয়েছিল বিসিবি
ইংল্যান্ডের বাংলাদেশে আসার সূচিতে এসেছে কিছুটা বদল। ২০ তারিখের বদলে তারা এবার আসবে ২৪ ফেব্রুয়ারি
৩০ জানুয়ারি ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ন
কষ্টার্জিত জয়ে সিরিজে সমতা ভারতের
মন্থর উইকেটে আগে ব্যাটিংয়ে নেমে একশ রানও করতে পারেনি নিউজিল্যান্ড। সাদামাটা পুঁজিতে তাই নিয়েই দারুণ লড়াই করে দলটি। শেষ পর্যন্ত পেরে ওঠেনি দলটি। তবে সে লক্ষ্য পার করতে ঘাম ছুটে গেছে ভারতীয়দের। তবে স্বস্তির জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
বাভুমার সেঞ্চুরিতে সিরিজ দ. আফ্রিকার
ইংলিশ অধিনায়ক জস বাটলার, হ্যারি ব্রুক ও মঈন আলীর ফিফটিতে বড় পুঁজিই পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার সেঞ্চুরিতে সে পুঁজি যথেষ্ট হয়নি ইংল্যান্ডের জন্য। তার সঙ্গে শেষ দিকে অভিজ্ঞ ডেভিড মিলার দেন দারুণ ফিনিশিং। তাতে দারুণ এক জয় তুলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।
২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
‘ক্রিকেটার হিসেবে দায়িত্ব সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা’
দেশে-বিদেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরগুলোতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি। বাংলাদেশের সঙ্গেও তার সম্পর্ক অনেক পুরনো। ২০০১ সাল থেকে এখানে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। এবার বিপিএলে তিনি প্রতিনিধিত্ব করছেন রংপুর রাইডার্সের।
২৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
বিপিএলে ক্রিকেটের মান খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: মালিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক অনেক পুরনো। পাকিস্তানের এই তারকা ক্রিকেটার এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে তিনি প্রতিনিধিত্ব করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম ভাইকিংস ও রাজশাহী রয়্যালসের। তার দৃষ্টিতে, বিপিএলে ক্রিকেটের মান অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
২৯ জানুয়ারি ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
মালিকের অভিযোগ কেবল বাংলাদেশের যানজট নিয়ে
বাংলাদেশের রাজধানী ঢাকার বড় সমস্যাগুলোর একটি হলো অসহনীয় ও তীব্র যানজট। দেশের অন্যান্য বড় শহরগুলোতে যানজট এখন প্রায় নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে এসে যানজটে আটকে পড়ার বাজে অভিজ্ঞতা অনেকবার হয়েছে শোয়েব মালিকেরও। আর এই যানজট নিয়েই তার যত অভিযোগ।
২৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন
হেলমেট ছুঁড়ে মারায় শান্তর শাস্তি
ম্যাচসেরা হওয়ার রাতে আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি জুটল নাজমুল হোসেন শান্তর। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হলো সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ওপেনারকে। সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো তার নামের পাশে।
২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন
শান্তর প্রশংসায় ‘ক্লীশে’ সব শব্দ ব্যবহারের প্রয়োজন দেখছেন বার্ল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং রান তাড়ায় শান্তর ব্যাট শুরু থেকেই ছিল উত্তাল। আরও একটি ম্যাচ জেতানো ইনিংস খেলা এই বাঁহাতি প্রশংসায় পরিচিত অনেক শব্দ ব্যবহার করতে চান না পরে ঝড় তোলা জিম্বাবুয়াইন ক্রিকেটার রায়ান বার্ল।
২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন
শান্ত-মুশফিক-বার্লের ঝড়ে জয়ে ফিরে শীর্ষে সিলেট
মেহেদী মারুফ গড়ে দিলেন ভিত। মাঝপথে খেই হারালেও শুভাগত হোমের বিস্ফোরক ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেল লড়াইয়ের জন্য দারুণ পুঁজি। তবে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও রায়ান বার্ল সেই সংগ্রহকে মামুলি বানিয়ে ফেললেন। জয়ে ফিরে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠল সিলেট স্ট্রাইকার্স।
২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
শেষ বলে মোসাদ্দেকের কী পরিকল্পনা তা জানতেন ইয়াসির
জয়ের জন্য ১ বলে ৬ রান লাগত খুলনা টাইগার্সের। স্ট্রাইকে থাকা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি জানতেন যে মোসাদ্দেক হোসেন সৈকত ইয়র্কার ডেলিভারি করবেন। সেই পরিকল্পনা সফল না হলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনারকে সীমানাছাড়া করার ভাবনা মাথায় রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অফ স্টাম্পের বাইরে অনুমিত ইয়র্কার ডেলিভারিই করেন মোসাদ্দেক। এতে ১ রানের বেশি নেওয়া সম্ভব হয়নি ইয়াসিরের।
২৮ জানুয়ারি ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
লিটন-রিজওয়ানের ফিফটির ম্যাচে রোমাঞ্চকর জয় কুমিল্লার
লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান করলেন হাফসেঞ্চুরি। জনসন চার্লস খেললেন আগ্রাসী ইনিংস। তাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গড়ল ভালো সংগ্রহ। এরপর ওপরের দিকের ব্যাটারদের ছোট ছোট অবদানে খুলনা টাইগার্স থাকল পথে। তবে শেষদিকে অধিনায়ক ইয়াসির আলি রাব্বির দারুণ চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলো তারা।
২৮ জানুয়ারি ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
তাসকিনকে প্রেরণা মানছেন নাসির
দিক হারানো খেলোয়াড়দের জন্য তাই তাসকিনকে প্রেরণা মনে করেন নাসির হোসেন।
২৮ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন
আবারও শাস্তি পেলেন সোহান
বিপিএলে এর আগেও শৃঙ্খলাভঙ্গের দায়ে সাজা পেয়েছিলেন নুরুল হাসান সোহান। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে তর্কে জড়িয়ে আবারও শাস্তির মুখে পড়লেন রংপুর রাইডার্সের অধিনায়ক।
২৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
প্রথমবার আইসিসি ইভেন্টে সব ম্যাচ অফিসিয়ালই নারী
দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। যাদের সবাই নারী
২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন
কনওয়ে-মিচেলের ফিফটিতে ভারতকে হারাল নিউজিল্যান্ড
ড্যাভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পায় নিউজিল্যান্ড। এরপর বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিং। তাতে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং টপ অর্ডার। অবশ্য চেষ্টা চালিয়েছিলেন সময়ের সেরা ব্যাটার সুরিয়াকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তারা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
২৭ জানুয়ারি ২০২৩, ০৫:২১ অপরাহ্ন
বিজয়ের ঝড়ো ফিফটির পর জানাতের তাণ্ডবে শীর্ষে বরিশাল
আফিফ হোসেন ও কার্টিস ক্যাম্পারের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লক্ষ্য তাড়ায় এনামুল হক বিজয় ফরচুন বরিশালকে উড়ন্ত শুরু এনে দেওয়ার পর পাল্টা আঘাত করলেন নিহাদুজ্জামান। তবে আটে নামা করিম জানার আড়াইশর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে জিতিয়ে দিলেন দলকে।
২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন