গিলের ডাবল সেঞ্চুরির পর ব্রেসওয়েলের তাণ্ডব ছাপিয়ে জিতল ভারত

ওপেনার শুবমন গিলের রেকর্ডগড়া আগ্রাসী ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়ল ভারত। এরপর বোলারদের কল্যাণে অনায়াস জয়ই দেখছিল তারা। কিন্তু রঙহীন ম্যাচে তীব্র লড়াইয়ের আমেজ নিয়ে এলেন সাতে নামা মাইকেল ব্রেসওয়েল। তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডকে জয়ের সুবাস দিলেও শেষটা রাঙাতে পারলেন না তিনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

হেড অব প্রোগ্রামস হিসেবে মুরকে নিয়োগ দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড মুরকে। দুই বছরের জন্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাশিম আমলা অবসরে গেছেন সাড়ে তিন বছর আগে। এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার। দুই দশকের বর্ণাঢ্য পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

মাশরাফিকে ব্যাখ্যার ভাষা জানা নেই তাসকিনের

৩৯ পেরিয়ে ৪০ এর কাছাকাছি বয়স। এই বয়সে যেখানে ব্যাটারদেরই পারফর্ম করতে হিমশিম খেতে হয়, সেখানে দাপটের সঙ্গে পেস বোলিং করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এমনকি এবারের বিপিএলের সেরা বোলারই তিনি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে তার এমন পারফরম্যান্স দেখে তাসকিন আহমেদ যেন ভাষা হারিয়ে ফেলেছেন মুগ্ধতায়।
১৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন

ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি-ধাওয়ানকে টপকালেন গিল

ব্যাট হাতে দারুণ ছন্দ দেখিয়ে যাচ্ছেন ডানহাতি ওপেনিং ব্যাটার শুবমান গিল। ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়লেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলার পথে টপকে গেলেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে। ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন তার।
১৮ জানুয়ারি ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালের মধ্যেই রাখল বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ব্যাটিংয়ের শুরুটা জুতসই না হলেও তারা থাকল ঠিক পথে। যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে টানা তৃতীয় জয়ে যুব টাইগ্রেসরা হলো গ্রুপ চ্যাম্পিয়ন।
১৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

কেন বদলে গেল চট্টগ্রামের উইকেটের আচরণ?

চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে বড় রানের পর উইকেটে বাজছে মিরপুরের সুর। মন্থর ও নিচু বাউন্সে আসছে না রান। এমনকি রাতের ম্যাচেও লো স্কোরিং লড়াই তৈরি করতে পারছে না টি-টোয়েন্টির ঝাঁজ।
১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন

পড়তি বেলায় ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গ্যাব্রিয়েল 

২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর বাদ পড়েন তিনি। চোট ও ফর্মহীনতা মিলিয়ে আর ডাক পড়েনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন

প্রতিনিয়ত দর্শকদের বিদ্রূপের শিকার শান্তকে নিয়ে যা বললেন লিটন

বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটারদের ট্রল, বিদ্রূপের শিকার হওয়া নতুন ঘটনা না। ক্যারিয়ারের বাজে সময়ে লিটন দাসকেও শুনতে হয়েছে প্রচুর কটু কথা। এ
১৮ জানুয়ারি ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন

হাইলাইটস দেখে লিটনের মনে হয়, ‘কী ব্যাটিং করি!’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে তার কাছে জানতে চাওয়া হয়, সবাই এত প্রশংসায় ভাসান। নিজের খেলার হাইলাইটস দেখে কেমন অনুভূতি হয় তার? এতে অবাক করা উত্তর দিলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ব্যাটার
১৭ জানুয়ারি ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন

'হেক্সা মিশনে' ব্যর্থ সিলেট, লিটনের ঝড়ে থামল জয়রথ

মিশন হেক্সার কথা শুনলেই সবার আগে মনে আসে ব্রাজিলের নাম। ফুটবল বিশ্বকাপের এই আলোচিত শব্দটি সেই ২০০৬ সাল থেকে শুনে আসছেন ভক্ত-সমর্থকরা। কিন্তু এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি দলটি। তেমনি তাদের মতো বিপিএলে টানা ছয়টি জয়ের সামনে দাঁড়িয়ে অন্যরকম হেক্সার সামনে ছিল সিলেট স্ট্রাইকার্স। তবে ব্যর্থ হয়েছে তারাও।
১৭ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন

ভেন্যু পরিদর্শনে চট্টগ্রামে ইংল্যান্ডের প্রতিনিধি দল 

বিপিএলের পর পরই শুরু হয়ে যাবে ইংল্যান্ড সিরিজের তোড়োজোড়। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল।
১৭ জানুয়ারি ২০২৩, ০২:০৯ অপরাহ্ন

জোরে বল করতে নিয়মিত ডিম খান হারিস রউফ

বর্তমান সময়ের অন্যতম গতিময় বোলার পাকিস্তানের হারিস রউফ। বিশেষকরে টি-টোয়েন্টি সংস্করণে যেন বিধ্বংসী হয়ে ওঠেন এ পেসার। আর এই গতির ঝড় তুলতে খাদ্যাভ্যাসে প্রোটিনের উপর বিশেষ জোর দেন তিনি। নিয়মিত ডিম খান বলেই জানান এ পাকিস্তানি।
১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৯ অপরাহ্ন

মাশরাফি, তাসকিনের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অ্যামব্রোসের টিপস

নিজেদের মধ্যে ম্যাচ শেষ করে তখন মাঠ ছাড়ার অপেক্ষা। পড়ন্ত বেলায় ফেরার আগে কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোসকে পেয়ে আড্ডায় ডুবল মাশরাফি বিন মর্তুজা আর তাসকিন আহমেদ। তিন প্রজন্মের পেসারদের প্রাণবন্ত আড্ডায় উপকৃত হলেন তাসকিনই।
১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

ওয়াহাব-বাটের তোপের পর তামিমের ব্যাটে খুলনার প্রথম জয়

দুই পাকিস্তানি পেসার আমাদ বাট ও ওয়াহাব রিয়াজের তোপে লক্ষ্যটা হাতের নাগালেই রাখতে পারে খুলনা টাইগার্স। এরপর ব্যাট হাতে জ্বলে উঠলেন তামিম ইকবাল। এবারের আসরে নিজের প্রথম ফিফটি তুলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন তরুণ মাহমুদুল হাসান জয়। তাতে আসরে প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইগার্স।
১৭ জানুয়ারি ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

ছিটকে গেলেন সোহান, রংপুরের নেতৃত্বে মালিক

চোটটা পুরনো, তবে বড় সমস্যা না হওয়ায় তাই নিয়েই খেলছিলেন নুরুল হাসান সোহান। সাইড স্ট্রেইনের সে চোট আরও বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ছিটকে যেতে হলো রংপুর রাইডার্স অধিনায়ককে। তার জায়গায় এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে দলের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।
১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

পাকিস্তান অধিনায়ক বাবরের বিরুদ্ধে ফের যৌন কেলেঙ্কারির অভিযোগ

বাবর আজমের বিরুদ্ধে এক সতীর্থের প্রেমিকাকে যৌন উত্তেজক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। পাকিস্তান অধিনায়কের ভিডিও ও ভয়েস রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। অভিযুক্ত ডানহাতি তারকা ব্যাটার এই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি।
১৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন

নতুন দুই প্রধান কোচের নাম জানাল দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ ও সীমিত সংস্করণের ক্রিকেটের জন্য আলাদা দুজন প্রধান কোচ বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শাকরি কনরাড। সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের জন্য নির্বাচিত হয়েছেন রব ওয়াল্টার।
১৭ জানুয়ারি ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন

স্পিরিট উঁচুতে আছে, কৃতজ্ঞতা জানিয়ে বললেন পান্ত 

অবশেষে পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সংকটকাল পার হতে নিজের মনের শক্ত অবস্থার কথাও জানান দেন ভারতের এই কিপার ব্যাটার। 
১৬ জানুয়ারি ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন

লিটন-রিজওয়ানের ব্যাটে চট্টগ্রামকে হারিয়ে প্রথম জয় কুমিল্লার

শক্তি-সামর্থ্যে আসরের অন্যতম সেরা দল তারা। বর্তমান চ্যাম্পিয়নও বটে। কিন্তু এবারের আসরে ঠিক চ্যাম্পিয়নদের মতো খেলতে পারছিল না কুমিল্লা ভিক্টরিয়ান্স। তবে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে তারা। টানা তিনটি হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর লিটন দাসের ঝড়ো ব্যাটিং ও মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে তারা।
১৬ জানুয়ারি ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন