সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লাকে হারাল বরিশাল
অধিনায়ক সাকিব আল হাসান হাঁকালেন অপরাজিত আগ্রাসী ফিফটি। তার কাঁধে চেপে চ্যালেঞ্জিং পুঁজি পেল ফরচুন বরিশাল। এরপর আশা জাগালেও লক্ষ্যের নাগাল পাওয়া হলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এবারের বিপিএলে হারের বৃত্তে বন্দি থাকার ধারা অব্যাহত থাকল তাদের।
১৪ জানুয়ারি ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। অঘটনের জন্ম দিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা।
১৪ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন
খেলার আগে অসুস্থ হয়ে অকালে চলে গেলেন ভারতীয় ক্রিকেটার
শনিবার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা সিদ্ধার্থের মৃত্যুর কথা জানিয়েছে। গত ২০ ডিসেম্বর হিমাচলের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলার বিপক্ষে ৫ উইকেট নেন সিদ্ধার্থ। প্রথমবার প্রথম শ্রেণীতে দেখা পান ৫ উইকেটের। নির্মম সত্য এই ম্যাচটিই সিদ্ধার্থের জীবনের শেষ ম্যাচ হয়ে থাকল।
১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
উদ্বোধন হলো চট্টগ্রাম ইনডোর কমপ্লেক্সের
অবশেষে উদ্বোধন হলো বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম ইনডোর কমপ্লেক্সের। শনিবার জাঁকজমক পূর্ণ আয়োজনের মাধ্যমে বিশ্বমানের ইনডোরটি বিসিবির কাছে হস্তান্তর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
১৪ জানুয়ারি ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন
বিপিএলে খেলতে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রিজওয়ান
তখন সময় বেলা পৌনে ১টা বেশি। ম্যাচ শুরু হতে তখন পৌনে এক ঘণ্টাও বাকি নেই। ঠিক সে সময়ে দলের সঙ্গে যোগ দিলেন পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান। পাকিস্তান থেকে ঢাকায় ফেরার পর হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম আসেন ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা এ ক্রিকেটার।
১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দলে সূর্যকুমার, ইশান
আগামী ফেব্রুয়ারিতে প্রথম দুই টেস্টের জন্য দুজনকে দলে নিয়েছেন নির্বাচকরা। ইশান এই প্রথমবার এলেন টেস্ট স্কোয়াডে৷ সূর্যকুমার আগে একবার স্কোয়াডে থাকলেও তারও টেস্ট খেলা হয়নি।
১৪ জানুয়ারি ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
রোনালদোর প্রেরণায় উজ্জীবিত রবিউল
একবার উইকেট নিয়ে বুকে দুহাত রেখে চোখ বন্ধ করে মাথা উঁচু করে রাখা, আরেকবার উইকেট নিয়ে কয়েক গজ দৌড়ে দুহাত আড়াআড়ি করে লাফ। উদযাপন দুটি খুব চেনা।
১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
রবিউলের তোপের পর মালিকের ব্যাটে জিতল রংপুর
রবিউল হকের বিধ্বংসী বোলিংয়ে লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। কিন্তু রান তাড়ায় শুরুর দিকের ব্যাটাররা কেউই পারলেন না জ্বলে উঠতে। তাতে ক্রমেই বাড়তে থাকে চাপ। তবে এক প্রান্তে দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অভিজ্ঞ শোয়েব মালিক। লক্ষ্যের প্রায় কাছে গিয়ে এ পাকিস্তানি আউট হলেও শামিম পাটোয়ারির দারুণ ফিনিশিংয়ে বেগ পেতে হয়নি জয় তুলে নিতে। খুলনা টাইগার্সকে হারের বৃত্তেই রাখে রংপুর রাইডার্স।
১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
'ভুল' আউট দিলেও আর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াবেন না বিজয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ডিআরএসের সম্পূর্ণ সুবিধা নেই। সিদ্ধান্ত নিতে তাই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তৃতীয় আম্পায়ারদেরও। আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের তর্কের ঘটনাও তাই হচ্ছে হরহামেশা। রংপুর রাইডার্সের বিপক্ষে জড়িয়েছিলেন এনামুল হক বিজয়ও। তবে আবার এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিবেন ফরচুন বরিশালের এ উইকেটরক্ষক-ব্যাটার।
১৩ জানুয়ারি ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
পাওয়ার হিটার তৈরিতে ভালো উইকেটের বিকল্প দেখছেন না জিয়া
সংস্করণটা যখন টি-টোয়েন্টি, তখন বরাবরই বাংলাদেশের জন্য আক্ষেপের নাম পাওয়ার হিটিং। দুই-একজন ছাড়া ধুমধাড়াক্কা চার-ছক্কা মারার মতো খেলোয়াড় খুঁজেও পাওয়া যায় না। তবে এবার বিপিএলের শুরুতেই আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়, জাকির হাসানদের মতো তরুণরা। ভালো উইকেট পেয়েই তারা জ্বলে উঠেছেন বলে মনে করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার জিয়াউর রহমান। ভালো উইকেট না তৈরি হলে পাওয়ার হিটার বের করা অসম্ভব বলেই মনে করেন তিনি।
১৩ জানুয়ারি ২০২৩, ০১:০৮ অপরাহ্ন
ছুটি পেয়েও দলের সঙ্গে চট্টগ্রামে হৃদয়
একটা-দুইটা নয়, লেগেছে আটটি সেলাই। অথচ হাতে কোনো ধরণের সেলাই লাগাতেই রাজী ছিলেন না তৌহিদ হৃদয়। কারণ চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এ তরুণ আতঙ্কে ছিলেন আসর থেকে ছিটকে যাওয়ার। এমনকি ছুটি পেয়েও দলের সঙ্গেই আছেন তিনি। এমনটাই জানালেন সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।
১৩ জানুয়ারি ২০২৩, ১২:২২ অপরাহ্ন
জিয়ার লড়াইয়ের পরও বরিশালের কাছে হারল চট্টগ্রাম
এক প্রান্তে ঝড় তুলে স্বাগতিকদের আশা জিইয়ে রেখেছিলেন জিয়াউর রহমান। কিন্তু অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে সে অর্থে সমর্থন পেলেন না এ ব্যাটার। তাতে ঘরের মাঠে শুরুটা ভালো হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।
১৩ জানুয়ারি ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন
মাশরাফি-সাকিবের পার্থক্য নিয়ে যা বললেন জাকির
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন জাকির হাসান। যে দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর কিছু দিন আগে সাকিব আল হাসানের অধীনে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় জাকিরের। দেশের অন্যতম সেরা এ দুই খেলোয়াড়ের নেতৃত্ব গুণ কাছ থেকেই দেখেছেন তিনি।
১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের
সুযোগ পেয়েই ঘূর্ণির মায়াজাল বেছালেন কুলদিপ যাদব। তার সঙ্গে দারুণ জ্বলে ওঠেন মোহাম্মদ সিরাজ। তাতে লঙ্কানদের লক্ষ্যটা হাতের নাগালেই রাখে ভারত। এরপর লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত।
১২ জানুয়ারি ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
তালেবানের নারী নিপীড়নের প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া সিরিজটি নারী অধিকার হরণের কারণে খেলবে না অস্ট্রেলিয়া।
১২ জানুয়ারি ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
খুবই অপ্রত্যাশিত যে এত ভালো পিচ পাচ্ছি: সাকিব
শৈত্যপ্রবাহের প্রভাবে প্রথম দুই দিন কিছুটা সমস্যা থাকলেও পরে বেশ ভালো হয়ে যায় উইকেট, দেখা মিলে বড় রানের। উইকেটের এমন উন্নতিতে রীতিমতো অবাক সাকিব আল হাসান।
১২ জানুয়ারি ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
কনওয়ের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড
দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ডেভন কনওয়ে। দারুণ ব্যাটিংয়ে তাকে ভালো সহায়তা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। যদিও এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেননি। সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।
১১ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন
ট্রিপল সেঞ্চুরি করে পৃথ্বী শ বললেন, 'এতে আদৌ কিছু যায় আসে?'
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছিলেন পৃথ্বী শ। কিন্তু বড় স্কোর করতে পারছিলেন না। বুধবার রঞ্জি ট্রফিতে সে আক্ষেপটাও ঘুচল। আসামের বিপক্ষে তুলে নিলেন ট্রিপল সেঞ্চুরি। অথচ মাঝে অনেক সমালোচনাই শুনতে হয়েছে তাকে। তবে এ সকল সমালোচনাকে পাত্তা দেন না বলেই জানান ২৩ বছর বয়সী এ তরুণ।
১১ জানুয়ারি ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন
শানাকাকে এভাবে আমরা আউট করতে চাইনি: রোহিত
ম্যাচের উত্তেজনা বলতে তখন তেমন কিছু নেই। নিশ্চিত বড় হারের দিকে থাকা শ্রীলঙ্কার জন্য সান্ত্বনা হিসেবে সেঞ্চুরির সম্ভাবনায় টিকে ছিলেন অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু তিন অঙ্ক থেকে দুই রান আগে তাকে ‘মানকাড’ রান আউট করে দেন পেসার মোহাম্মদ শামি।
১১ জানুয়ারি ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন
ভারত সফরের অস্ট্রেলিয়া দলে চার স্পিনার
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্টেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। সিরিজের বাকি তিন টেস্ট দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারণে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ।
১১ জানুয়ারি ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন