ম্যাড়ম্যাড়ে ম্যাচে ঢাকার নায়ক নাসির
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। আগে ব্যাটিং পাওয়া খুলনা ২০ ওভার খেলে জড়ো করতে পারে ১১৩ রান। ওই রান টপকাতে শেষ পর্যন্ত খেলতে হয় ঢাকাকে।
৭ জানুয়ারি ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
ঘন কুয়াশায় পিছিয়ে গেল শনিবারের প্রথম ম্যাচ
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আবহাওয়া জনিত কন্ডিশনে ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্সের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। আগের সূচি অনুযায়ী ম্যাচটি শুরুর কথা ছিল দুপুর দেড়টায়।
৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
ওরেল, শচিনের সঙ্গে দুর্ভাগা রেকর্ডে খাওয়াজা
আউট হয়ে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপে পুড়েছেন অনেকে। তবে আউট না হয়েও খুব কাছে গিয়ে আক্ষেপে পুড়তে হয়েছে খুব কম লোককে।
৭ জানুয়ারি ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ছাড়েননি রনি
আগ্রাসী ব্যাটার হিসেবে দেশের ক্রিকেটে বরাবরই নামডাক রনির। ধারাবাহিকতার ঘাটতি থাকলেও কুড়ি ওভারের ক্রিকেটের জন্য তিনি আদর্শ ব্যাটার। বিপিএলের প্রথম দিনেই সেই পরিচয় দেখিয়ে আলোটা নিজের দিকে কাড়লেন রনি।
৭ জানুয়ারি ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন
বেনিফিট অব ডাউট পেতে পারত মালান: সালাউদ্দিন
ম্যাচ হারার দায় নিজেদের ব্যাটারদেরই দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুরুতে ভাল বল করতে না পারার ব্যর্থতাও দেখছেন তিনি। তবে নিজেদের বিপক্ষে যাওয়া একটি সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা আড়াল করেননি তিনি।
৭ জানুয়ারি ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
রনির বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লাকে হারাল রংপুর
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন রনি তালুকদার। দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েই দলকে এনে দিলেন বড় পুঁজি। এরপর বাকি কাজ সারেন বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে দারুণ জয় নিয়েই মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স।
৬ জানুয়ারি ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
চুক্তি নিয়ে আলোচনা করতে ঢাকায় শ্রীরাম
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে প্রাথমিকভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিন মাসের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে খেলে টাইগাররা। আর বিশ্বকাপে সেরা সাফল্যই অর্জন করে বাংলাদেশ। ফলে তাকে আবারও দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
ঝড়ো ব্যাটিংয়ে রনি তালুকদারের রেকর্ড
আশিকুর জামানের করা পাওয়ার প্লের শেষ ওভারে টানা চারটি চার মারলেন রনি তালুকদার। যার তৃতীয়টি মেরে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। তাতে নতুন এক রেকর্ড গড়ে ফেলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি খেলোয়াড়দের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন এ ওপেনার।
৬ জানুয়ারি ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
নাটকীয় লড়াইয়ে দুর্দান্ত সরফরাজে ম্যাচ বাঁচাল পাকিস্তান
শেষদিনে জয়ের জন্য পাকিস্তানের সামনে চ্যালেঞ্জটা সহজ ছিল না মোটেও। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দিন রানের খাতা খোলার আগেই তারা হারিয়েছিল দুই উইকেট। শেষ দিনের প্রথম সেশনে আরও তিন উইকেট হারিয়ে ফেললে হারের শঙ্কা ভর করে বাবর আজমদের ওপর। এমন বিরুদ্ধ পরিস্থিতিতে ত্রাতা রূপে আবির্ভূত হলেন সরফরাজ আহমেদ, তার লড়াকু সেঞ্চুরিতে ম্যাচ বাঁচাল পাকিস্তান।
৬ জানুয়ারি ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
'সাকিব তো প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ খেলে না, বিপিএল ঠিকই খেলে'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) নানা অনিয়ম নিয়ে বিধ্বংসী সব মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। তাতে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবকেও পাল্টা আক্রমণ করেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের সমালোচনা করলেও সাকিব কখনোই বিপিএলের কোনো ম্যাচ মিস করেননি বলে জানান তিনি।
৬ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন
ম্যাড়মেড়ে ম্যাচে সহজেই জিতল মাশরাফির সিলেট
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই আগ্রাসী ব্যাটিং। ধুমধাড়াক্কা চার-ছক্কার ম্যাচ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুতে সে আমেজের কিছুই টের পাওয়া গেল না। ম্যাড়মেড়ে এক ম্যাচে সহজ জয় তুলে নিল সিলেট সিক্সার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এক অর্থে উড়িয়ে দিয়েই আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার দল।
৬ জানুয়ারি ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন
বিপিএলের শুরুতেই অব্যবস্থাপনার আরেক নজির
বিপিএলের সব সময়ের সঙ্গী যেন পেশাদারিত্বের অভাব আর অব্যবস্থাপনা। নবম আসরের শুরুতেও তেমনই আরেক নজির স্থাপন করল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি আসর। উদ্বোধনী দিনে বদলে গেল ম্যাচ শুরুর সময়। দিনের দুটি খেলাই আধা ঘণ্টা করে এগিয়ে আনা হলো।
৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন
ভারসাম্যপূর্ণ দল নিয়ে লড়াইয়ে থাকবে খুলনা
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বেশ আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তবে ঘরোয়া ক্রিকেটে কুড়ি ওভারের ক্রিকেটে ভীষণ সম্পৃক্ত তিনি। গেল আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে খেলা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এবার আছেন খুলনা টাইগার্সে। তবে চমক দেখিয়ে অধিনায়কত্ব পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। টি-টোয়েন্টি জাতীয় দলের তারকাদের ভিড় না থাকলেও তাদের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ।
৬ জানুয়ারি ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোপা ধরে রাখার মতোই দল কুমিল্লার
বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবচেয়ে বেশি তিনটি শিরোপা তাদের দখলে, বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাফল্যের এই পরিসংখ্যান এবার আরও উজ্জ্বল হতেই পারে। অন্তত দলটির স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম ও তাদের সাম্প্রতিক ছন্দ দিচ্ছে তেমন আভাস।
৬ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
অভিজ্ঞতা পুঁজি সিলেট স্ট্রাইকার্সের
বিপিএলে প্রতিবারই ব্যর্থতার আরেক নাম সিলেটের ফ্র্যাঞ্চাইজি। যারাই যখন দল বানিয়েছে, আসেনি সাফল্য। বেশিরভাগ সময় সিলেটের নামের দলগুলোকে থাকতে হয়েছে তলানিতে। এবার একদম নতুন মালিকানায় খোলনলচে বদলে নামছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। মালিকানায় নতুনত্ব থাকলেও দলটির মূল শক্তি দেশের অভিজ্ঞ ও পুরনো ক্রিকেটাররা।
৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন
রান উৎসবের ম্যাচে ভারতকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা
সেই বিপর্যয়ে দাঁড়িয়ে সুরিয়াকুমার যাদব ও আক্সার প্যাটেল করলেন আগ্রাসী ফিফটি। তাদের দারুণ চেষ্টা সত্ত্বেও হার মানতে হলো স্বাগতিকদের।
৫ জানুয়ারি ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
বড় লক্ষ্য তাড়ায় খাতা খোলার আগেই বিপাকে পাকিস্তান
দিনভর ব্যাট করে টম ল্যাথাম, টম ব্লান্ডেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে লিড বাড়িয়ে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল নিউজিল্যান্ড। ফের নেমে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ল বাবর আজমের দল।
৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
ব্র্যাডম্যানকে টপকে গেলেন স্মিথ, ডাবল সেঞ্চুরির পথে খাওয়াজা
উসমান খাওয়াজা ও মারনাস লাবুশেনের ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিলেন খাওয়াজা। শতকের দেখা পেলেন স্টিভেন স্মিথও, নাম লেখালেন রেকর্ড বইয়ে। তিনি টপকে গেলেন প্রয়াত অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে।
৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
টেস্ট র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন
নিজের ও বাংলাদেশের সেরা অবস্থানে আগেই ছিলেন লিটন দাস। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পর আর কোনো ম্যাচ না খেললেও নতুন ইতিহাস গড়লেন তিনি। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার সংস্করণের ব্যাটিং র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোলেন এই ডানহাতি তারকা ব্যাটার।
৫ জানুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
বিপিএল নিয়ে সাকিবের সঙ্গে সুর মেলালেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আগের দিন বিস্ফোরক সব মন্তব্য করেছেন ফরচুন বরিশাল ও বাংলাদেশ জাতীয় দলের দুই সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। এ আসরের ব্যর্থতার কথা জানাতে গিয়ে এক পর্যায়ে বলেছেন, 'একটা যা-তা অবস্থা' চলছে। সাকিবের মতো বিস্ফোরক সব মন্তব্য না করলেও প্রায় একই সুরে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৫ জানুয়ারি ২০২৩, ১২:৪২ অপরাহ্ন