মুমিনুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ

দুই ওপেনারকে হারালেও লাঞ্চের আগে অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে জমিয়ে লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু বিরতি থেকে ফিরে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন সাকিব। এরপর উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল।
২২ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন

লাঞ্চের পর সাকিবের আত্মহুতি

শুরুটা মন্দ হয়নি। ৩৯ রানের ওপেনিং জুটি। তাতে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এরপরই হঠাৎই ছন্দপতন। চার বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে উল্টো চাপে পড়ে যায় টাইগাররা। এরপর অবশ্য লড়াই করছেন দীর্ঘদিন পর দলে ফেরা মুমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান।
২২ ডিসেম্বর ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন

শুরুতেই আলোচনায় ভারতের চমক জাগানিয়া সিদ্ধান্ত

ভারতের ইতিহাসে ১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার রেকর্ড গড়ে আরেকটি টেস্টে নামলেন বাঁহাতি পেসার। তবে যার জায়গায় একাদশে এসেছেন সেই কুলদীপ যাদবের বাদ পড়া মিরপুর টেস্টের শুরুতে তৈরি করেছে আলোচনা।
২২ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮ পূর্বাহ্ন

ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল-তাসকিন

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুতে ভাগ্য পক্ষে থেকেছে বাংলাদেশের। টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। একাদশে রয়েছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ও পেসার তাসকিন আহমেদ।
২২ ডিসেম্বর ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ন

উইকেট নিয়ে কোনো ইস্যু নেই ভারতের

মিরপুরে কোনো ম্যাচের প্রাক্কালে সব সময়ই আলোচনায় থাকে উইকেট। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজ অতীতে অনেকবারই ধাঁধায় ফেলেছে ব্যাটারদের।
২১ ডিসেম্বর ২০২২, ০৪:৪০ অপরাহ্ন

মিরপুর টেস্টের আগের দিন চোট পেলেন রাহুল

আঙুলের চোটে নিয়মিত ওপেনার রোহিত শর্মাকে আগেই হারিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। রোহিতের অনুপস্থিতিতে চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুলও এবার পড়লেন চোটে।
২১ ডিসেম্বর ২০২২, ১২:১৫ অপরাহ্ন

মিরপুরে তাসকিনদের অ্যান্ডারসনদের মানসিকতায় চান ডোনাল্ড

উইকেটে যখন পেসারদের জন্য বিশেষ কিছু থাকে না, তখন উপায় কি? আদর্শ উদাহরণ হতে পারেন ইংল্যান্ডের পেসাররা
২১ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ পূর্বাহ্ন

তরুণ জাকিরের দেখানো পথে এগুতে চায় বাংলাদেশ

মিরপুরে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে চট্টগ্রামের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। এবার প্রথম ইনিংসটাকেই কাজে লাগাতে মরিয়া থাকতে চায় স্বাগতিকরা। বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডোনান্ড জানালেন সেক্ষেত্রে অনুকরণীয় হতে পারেন জাকির
২১ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন

শঙ্কা কাটল, দ্বিতীয় টেস্টে বল করবেন সাকিব

ঢাকায় দ্বিতীয় টেস্টে কেবল স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে তার খেলার একটা আলোচনা চলছিল। তবে শঙ্কা দূর হয়েছে। দলের হয়ে কথা বলতে এসে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, বল করার জন্য পুরো ফিট আছেন বাংলাদেশ অধিনায়ক।
২১ ডিসেম্বর ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ইংল্যান্ড

মঙ্গলবার করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এতে করে তিন ম্যাচ টেস্ট সিরিজের সবগুলোতেই জিতল স্টোকসের দল। ঘরের মাঠে পাকিস্তান হলো হোয়াইটওয়াশড। 
২০ ডিসেম্বর ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন

রেহানের রেকর্ডের পর জয়ের পথে ইংল্যান্ড

বয়স মাত্র ১৮ বছর ১২৮ দিন। তবে রেহান আহমেদের বোলিং ভেল্কি দেখে বোঝার উপায় ছিল না অভিষেক টেস্ট খেলছেন তিনি। তার সামনে দাঁড়াতেই পারলেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটাররা। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট শিকার করে গড়লেন নতুন রেকর্ড, তার তোপে পড়ে দুশো পার করার পরপরই গুটিয়ে গেল স্বাগতিকরা। ফলে হোয়াটওয়াশের মিশনে সহজ লক্ষ্যই পেল ইংল্যান্ড।
১৯ ডিসেম্বর ২০২২, ০২:০৬ অপরাহ্ন

ঢাকায় দ্বিতীয় টেস্টেও নেই রোহিত

রোহিতের বাম হাতের বুড়ো আঙুলে এখনো আড়ষ্টতা রয়ে গেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে তিনি টেস্ট খেলবেন না। আপাতত মুম্বাইতেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন ভারত অধিনায়ক।
১৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নাসুম

১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৮ ডিসেম্বর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন

উপায় না দেখেই তিনে ইয়াসিরকে খেলিয়েছে বাংলাদেশ!

মাহমুদুল হাসান জয়কে একাদশে রাখলে তিনে খেলতে পারতেন শান্ত। ফর্মের কারণে জয়কে রাখা যায়নি, একই কারণে একাদশে ঠাঁই হয়নি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। ডমিঙ্গোর মতে ইয়াসির ছাড়া তাদের হাতে তাই উপায়ই ছিল না
১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন

দুই দিনেই দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এলো অজিরা।
১৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন

লিটনের আউটের ধরনে সবচেয়ে হতাশ ডমিঙ্গো

দলের সেরা ব্যাটার হওয়ায় ভারতের বিপক্ষে তাকে নামানো হয় চার নম্বরে। কিন্তু লিটন দুই ইনিংসেই করেছেন হতাশ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তার আউটের ধরণ নিয়ে কড়া সমালোচনা করলেন কোচ রাসেল ডমিঙ্গো।
১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ন

ঢাকা টেস্টে থাকবেন তো অলরাউন্ডার সাকিব?

ফিল্ডিংয়ে মাঠে থাকলেও তার শরীরী ভাষায় দেখা গেছে নিস্তেজ ভাব। ঢাকা টেস্টে বাংলাদেশের টেস্ট অধিনায়কের খেলা নিয়ে তাই অনিশ্চয়তা কাটছে না।
১৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

শেষ দিনে কেবল ৪৯ মিনিট টিকল বাংলাদেশ

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ৫১৩ রানের পাহাড়সম চ্যালেঞ্জে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩২৪ রানে। দুই টেস্ট সিরিজে সফরকারীরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। 
১৮ ডিসেম্বর ২০২২, ০৪:২৮ পূর্বাহ্ন

সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ পাকিস্তানের ব্যাটাররা

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই পকেটে পুরেছে ইংল্যান্ড। ফলে পাকিস্তানের জন্য শেষ ম্যাচ পরিণত হয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। এই লড়াইয়ের শুরুতে উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন দলটির ব্যাটাররা।
১৭ ডিসেম্বর ২০২২, ০৩:২৬ অপরাহ্ন

অথচ শুরুতে ‘এ’ দলেও ছিলেন না জাকির

ঘরোয়া ক্রিকেটে গত দুই বছর ধরে টানা রান করলেও হয়ত এত সহসা টেস্ট দলে ডাক পড়ত না জাকির হাসানের। তার দোয়ার খুলে দেয় মূলত 'এ' দলের হয়ে বড় এক সেঞ্চুরি।
১৭ ডিসেম্বর ২০২২, ০১:০১ অপরাহ্ন