লিটন না পারলেও সেঞ্চুরি পেলেন মুশফিক
সম্ভাবনা ছিল দুই জনেরই। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ব্যাপারটা এমন ছিল কে আগে করবেন সেটাই ছিল দেখার বিষয়। কিন্তু অফস্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন লিটন। তবে হতাশ করেননি মুশফিক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
১৮ মে ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন
হঠাৎ মাঠ ছাড়লেন ইংলিশ আম্পায়ার!
১৩৯ ওভার পর কেটেলব্রো বেরিয়ে গেলে মাসুদুর দায়িত্ব নেন টিভি আম্পায়ারের। নিয়ম অনুযায়ী একজন বিদেশি মাঠে থাকা বাধ্যতামূলক হওয়ায় উইলসন মাঠে প্রবেশ করেন ম্যাচ পরিচালনায়।
১৮ মে ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন
আরও এক দারুণ সেশনে বাংলাদেশের দাপট
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ২৭ ওভারে ৬৭ রান তুলে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ৩ উইকেটে ৩৮৫ রান তুলে বড় লিড নেওয়ার দিকে আছে স্বাগতিকরা। ১৮৮ বলে ৮৮ রানে অপরাজিত আছেন লিটন। ২২২ বল খেলে ৮৫ নিয়ে খেলছেন মুশফিক।
১৮ মে ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন
তামিমের আগে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন চূড়ায় মুশফিক
বাংলাদেশের হয়ে সবার আগে এক হাজার, দুই হাজার ও তিন হাজার রান করেন হাবিবুল বাশার সুমন। চার হাজার রানে প্রথম ছিলেন তামিম ইকবাল। পাঁচ হাজারে মুশফিক হলেন প্রথম।
১৮ মে ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন
ভেজা মাঠে খেলা শুরু হতে দেরি
প্রচণ্ড খরতাপের পর ভোররাতে চট্টগ্রামে নেমেছিল বৃষ্টি। সকাল পর্যন্ত চলা বৃষ্টিপাতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
১৮ মে ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
যেভাবে জেতার ছক কষছে বাংলাদেশ
সংবাদ সম্মেলনে সিডন্স বলেছেন, চতুর্থ দিনের পুরোটা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ।
১৮ মে ২০২২, ০২:০৭ পূর্বাহ্ন
অন্যরকম লড়াইয়ে তামিম-মুশফিক
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৫ হাজার স্পর্শ করতে তামিম আছেন ১৯ রান দূরে, মুশফিক দূরে ১৫ রানে। দুজনই অপরাজিত। কিন্তু পেশির টানে চা-বিরতির পর মাঠ ছেড়ে দেওয়া তামিম ব্যাটিংয়ে নেই।
১৭ মে ২০২২, ০৩:২৫ অপরাহ্ন
মুমিনুলের ‘সমস্যা’ দেখতে পেয়েছেন সিডন্স
মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন ছিল বাংলাদেশের জন্য আলো ঝলমলে। এমন দিনে ‘দাগ’ হয়ে থাকল মুমিনুল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং।
১৭ মে ২০২২, ০২:৪৫ অপরাহ্ন
সাকিবকে ছুঁয়ে তামিমের আগে মাইলফলকে পৌঁছানোর সামনে মুশফিক
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন শীর্ষে অবস্থান করছেন মুশফিক।
১৭ মে ২০২২, ০২:২৩ অপরাহ্ন
উপযুক্ত খাবার আর বিশ্রামে চাঙ্গা হয়ে ফের নামবেন তামিম
আগ্রাসী ঢঙে ব্যাট করে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রান স্পর্শ করার কিনারে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচণ্ড গরমে হাতের পেশিতে টান পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
১৭ মে ২০২২, ০১:৫২ অপরাহ্ন
নিয়মের সুবিধা নিয়েছে শ্রীলঙ্কা?
প্রশ্ন উঠেছে খরুচে বল করায় বিশ্বকে সরিয়ে কাসুন রাজিতাকে নামানো সফরকারীদের ট্যাকটিকাল মুভ কিনা?
১৭ মে ২০২২, ০১:০৯ অপরাহ্ন
মুশফিক-লিটনের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ
তৃতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান।
১৭ মে ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকছেন বিজয়
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রানের বন্যা বইয়ে দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এনামুল হক বিজয়।
১৭ মে ২০২২, ১০:১১ পূর্বাহ্ন
পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রচুর প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল
১৭ মে ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
শেষ পর্যন্ত আর মাঠে থাকতে পারলেন না তামিম
২১৭ বলে ১৫ চারে ১৩৩ রান করে আহত অবসর নিয়েছেন তামিম। ম্যাচের পরিস্থিতি বুঝে সেরে উঠে পরে কোন এক সময় ব্যাট করতে নামতে পারেন তিনি।
১৭ মে ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন
শান্ত-মুমিনুলের ব্যর্থতার পর তামিম-মুশফিক জুটি
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় ৩ উইকেট। যার দুটোই নিয়ে নেন কনকাশন বদলি হিসেবে নামা পেসার কাসুন রাজিতা। ২৫ ওভারে আসে ৬৩ রান। ৩ উইকেটে ২২০ রান নিয়ে চা-বিরতিতে গেছে স্বাগতিকরা।
১৭ মে ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
অবশেষে তামিমের সেঞ্চুরি
সবশেষ সেঞ্চুরিটা করেছিলেন নিউজিল্যান্ডে। বছর তিনেক আগে। এরপর দুইবার গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। দুইবারই প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কা। কিন্তু দুইবারই ফিরতে হয়েছে নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে। অবশেষে তৃতীয়বারে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারলেন তামিম ইকবাল।
১৭ মে ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন
তামিম-জয়ের ব্যাটে বাংলাদেশের দুর্দান্ত সেশন
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে স্বাগতিকরা। এই সেশনে ২৮ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ৮১ রান।
১৭ মে ২০২২, ০৬:০৬ পূর্বাহ্ন
ছিটকে গেলেন বিশ্ব, কনকাশন বদলি রাজিতা
শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট বিশ্বকে সরিয়ে কনকাশন বদলি হিসেবে কাসুন রাজিতাকে নামিয়েছে। মাথায় পরীক্ষা করতে তাকে নেওয়া হচ্ছে হাসপাতালেও।
১৭ মে ২০২২, ০৫:৫৪ পূর্বাহ্ন
একই তারিখ, একই দল, একই প্রতিপক্ষ, ফের গোল্ডেন ডাক ওয়ার্নারের
ক্রিকেটে মাঝে মাঝে এমনই কিছু মজার ব্যাপার ঘটে থাকে। ডেভিড ওয়ার্নারের দুটি ব্যর্থতার দিন এমনভাবে মিলে গেল, যা বিশ্বাস করাই কঠিন। সোমবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এ অজি তারকার গোল্ডেন ডাকের ঘটনা অবিশ্বাস্যভাবে ফিরে আনে ঠিক ৯ বছর আগের ইতিহাসকে।
১৭ মে ২০২২, ০৫:০৪ পূর্বাহ্ন