হাথুরুসিংহেকে তাদের দেশে গিয়ে হারিয়ে আসার কথা বলেছিলেন তামিম

বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশে আসেন চণ্ডিকা হাথুরুসিংহে। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় তারা। এরপর মুচকি হেসে তিনি মজা করেছিলেন তামিম ইকবালের সঙ্গে। জবাবে তামিম শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারানোর কথা বলেন সেদিন। যা সত্যি হয় কদিন পরই।
৪ মে ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন

‘মনে হচ্ছে কঠিন উইকেটে টেস্ট খেলা হচ্ছে’

করোনাভাইরাস মহামারির এই সময়কে কঠিন উইকেটে টেস্ট খেলার মতো মনে হচ্ছে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির। মরনফাঁদের উইকেটে টিকে থেকে ম্যাচ জেতার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের সামনে। সৌরভের সতর্কতা, কোনভাবেই ভুল করে ম্যাচ হাতছাড়া করা যাবে না।
৪ মে ২০২০, ০৪:০৯ পূর্বাহ্ন

সৌম্যের ব্যাট সাড়ে চার লাখ, তাসকিনের বল চার লাখে বিক্রি

রোববার রাতে অনলাইন প্লাটফর্ম 'অকশন ফর অ্যাকশন' তাদের ফেসবুক পেজের মাধ্যমে পরিচালনা করে এই নিলাম।
৩ মে ২০২০, ০৬:২১ অপরাহ্ন

শচীন আর মেসির মধ্যে যে মিল দেখতে পান রায়না

খেলার মাঠের রেকর্ড আর কীর্তির দিক থেকে নয়, এই দুই মহাতারকার সহজাত মোহনীয় গুণাবলী ও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দারুণ মিল খুঁজে পান সুরেশ রায়না।
৩ মে ২০২০, ০২:১২ অপরাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ধারা বজায় রাখবে ভারত: রাজ্জাক

ক্রিকেটের সর্বোচ্চ আসরে প্রতিবারই ভারতের কাছে নাস্তানাবুদ হতে হয় তাদের। কেন বারবার হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে? নিজের বিশ্লেষণ জানিয়েছেন দলটির সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
৩ মে ২০২০, ০১:৪১ অপরাহ্ন

তামিমের উপর ভর করেছিল ‘৫ সেকেন্ডের ম্যাডনেস’

দুবাইতে ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নামার দৃশ্য বাংলাদেশের ক্রিকেটেরই স্মরণীয় এক ছবি। কীভাবে তার নামার সিদ্ধান্ত হয় তা তখনই জানা গিয়েছিল। এবার মুশফিকুর রহিমের সঙ্গে এক অনলাইন আড্ডায় তামিম আরও বিশদভাবে জানান তার তখনকার মনের অবস্থা।
৩ মে ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন

তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলাম: শামি

২০১৫ বিশ্বকাপে চোটের হানায় ক্রিকেট থেকে লম্বা সময় ছিটকে পড়া। সেই সঙ্গে ব্যক্তিগত জীবনে অশান্তি। ভারতের পেসার মোহাম্মদ শামি পৌঁছে গিয়েছিলেন খাদের কিনারে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিন তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি
৩ মে ২০২০, ০৪:৪৫ পূর্বাহ্ন

মুশফিকের ইতিহাসগড়া ব্যাট কিনতে চান তামিম

টেস্টে মুশফিকুর রহিমের করা নিজের ও দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাট নিলামে অংশ নিয়ে কিনতে চান তামিম ইকবাল। আর মুশফিকের চাওয়া মানবিক কারণে নিলামে তোলা ব্যাট বিক্রি হোক মোটা অঙ্কে।
২ মে ২০২০, ০৬:৪৩ অপরাহ্ন

ব্যাটসম্যানরা বিশ্বসেরা হওয়ার খিদে নিয়ে ফিরবে, আশা ম্যাকেঞ্জির

বাংলাদেশের সীমিত পরিসরের ক্রিকেটের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকার বাড়ি থেকে হতাশাজনক পরিস্থিতি নিয়ে জানিয়েছেন নিজের ভাবনা। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে দিয়েছেন ইতিবাচক থাকার বার্তা। তার আশা, সব কিছু স্বাভাবিক হয়ে এলে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি তাড়না নিয়ে ফিরবেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও।
২ মে ২০২০, ০৪:৫৪ অপরাহ্ন

গভীর রাতে বাস ধরে অনুশীলনে যেতেন পান্ত

ভারতের ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন ঋষভ পান্ত। দারুণ প্রতিভা আর আগ্রাসী ব্যাটিং নিয়ে তিনি এখন নতুন সেনসেশন। মহেন্দ্র সিং ধোনির অভাব পূরণে উইকেটকিপিং গ্লাভসটাও তার হাতে। তবে সাফল্যের আলোয় আসার পথটা মসৃণ ছিল না তার।
২ মে ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন

সময়মতই বাংলাদেশের বিপক্ষে সিরিজের সম্ভাবনা দেখছে শ্রীলঙ্কা

করোনাভাইরাস মহামারির কারণে সব রকমের ক্রিকেটীয় কার্যক্রমে স্থবিরতার মধ্যেও আশায় দেখছে শ্রীলঙ্কা ক্রিকেট। দেশটিতে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে থাকায় জুন থেকে অগাস্টে ভারত ও বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী তারা।
২ মে ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন

ভারতকে হারানোর পরই নিজেদের সেরা বলতে চান অজি কোচ

শুক্রবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৮ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় অস্ট্রেলিয়া উঠে যায় এক নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের বাজে ফলে ভারত এক থেকে নেমে যায় তিনে। দুইয়ে আছে কিউইরা।
২ মে ২০২০, ০৬:৩৮ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

বার্ষিক হালনাগাদের পর আইসিসি টেস্ট ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এসেছে বড়সড় পরিবর্তন।
১ মে ২০২০, ১২:১১ অপরাহ্ন

মৃগী রোগে আক্রান্ত ছিলেন উমর আকমল!

২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির প্রধান ছিলেন নাজাম। আর দায়িত্ব নেওয়ার পরপরই উমরের রোগের কথা জানতে পেরেছিলেন তিনি।
১ মে ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার টেইলর

তৃতীয়বারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতেছেন তিনি।
১ মে ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন

টেস্টে এখন আফগানিস্তানেরও পেছনে বাংলাদেশ

ক্রিকেট বিশ্বে অভিষেকের পর থেকেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে বরাবরই আত্মবিশ্বাসী থাকে তারা। আর সে বিশ্বাসে অনেক এগিয়ে গিয়েছে দলটি। এবার টি-টোয়েন্টি ও ওয়ানডেতে সমান তালে লড়াই করার পর অল্প সময় ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি এগিয়ে গেলে লম্বা দৈর্ঘ্যেও। অবশেষে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে গেল বাংলাদেশ।
১ মে ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন

আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
৩০ এপ্রিল ২০২০, ০৪:৫৯ অপরাহ্ন

‘সাদা বলে রোহিত বিশ্বের সেরা ক্রিকেটার’

বৃহস্পতিবার ৩৩তম জন্মদিন উদযাপন করেছেন রোহিত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা গম্ভীর।
৩০ এপ্রিল ২০২০, ১১:১০ পূর্বাহ্ন

ওয়ানডেতে নিউজিল্যান্ডের বর্ষসেরা উইলিয়ামসন, টি-টোয়েন্টিতে টেইলর

করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনলাইন প্লাটফর্মে আয়োজন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
৩০ এপ্রিল ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলছেন আকবর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন প্রায় সব ক্রিকেটারই। এরপর নিজেদের বিভিন্ন স্মারক নিলামে তুলেও তহবিল গঠনে সহায়তা করেছেন তারা। এবার সে ধারায় বিশ্বকাপ ফাইনালে খেলা জার্সি ও গ্লাভস নিলামে তুলছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। নিলামে প্রাপ্ত অর্থ দান করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে।
৩০ এপ্রিল ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন