আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় উমর আকমল

উমর আকমলের বিরুদ্ধে পৃথক ঘটনায় বোর্ডের দুর্নীতি বিরোধী নীতিমালা দুবার ভাঙার অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদি দোষী প্রমাণিত হন, তাহলে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন এই তারকা ডানহাতি ব্যাটসম্যান।
২০ মার্চ ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

সবাইকে ঘরে থাকার অনুরোধ কোহলি-আনুশকার

করোনাভাইরাসে বর্তমানে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। উৎপত্তিস্থল চীন থেকে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্কে কঠিন সময় পার করছে পৃথিবীবাসী। ছোঁয়াচে হওয়ায় প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ ভাইরাসের প্রভাব দিনকে দিন বাড়ছে। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
২০ মার্চ ২০২০, ১২:৫৫ অপরাহ্ন

করোনার বিরুদ্ধে লড়াইকে টেস্টের সঙ্গে তুলনা করলেন শচিন

‘লিটল মাস্টার’ খ্যাত শচিন লিখেছেন, করোনাভাইরাস মোকাবিলার চাবিকাঠি হলো ধৈর্য ও দলগত প্রচেষ্টা।
২০ মার্চ ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন

অ্যালকোহলের পরিবর্তে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ওয়ার্নের প্রতিষ্ঠান

গেল ১৭ মার্চ থেকে ওয়ার্নের প্রতিষ্ঠানটি মদ বানানো বন্ধ রেখেছে। তার পরিবর্তে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের জন্য ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ (মেডিক্যাল গ্রেড) হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ‘সেভেন জিরো এইট জিন’।
২০ মার্চ ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

বাংলাদেশের দুই ক্রিকেটার বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে

বিদেশ থেকে দেশে ফিরলেই যেতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে। সরকারের এই কড়া নির্দেশে অস্ট্রেলিয়া থেকে ফিরেই হোম কোয়ারেন্টিনে যেতে হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
২০ মার্চ ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন

খেলোয়াড়, কর্মকর্তাদের বাসা থেকে না বেরুতে বলছে বিসিবি

খেলা তো বন্ধই। কিন্তু দাপ্তরিক কাজ আর ব্যক্তিগত অনুশীলন ছিল চালু। এবার সেটাও বোধহয় আর হচ্ছে না। অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণার সময় বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, খেলোয়াড় কর্মকর্তাদের এখন বাসায় থাকতে বলা হয়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া যেন কেউ না বের হন।
১৯ মার্চ ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ করল বিসিবি

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরণের ক্রিকেট বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট কবে আবার চালু হবে তা অনিশ্চিত হয়ে গেল।
১৯ মার্চ ২০২০, ০৮:৩৪ পূর্বাহ্ন

যুবদলের খেলোয়াড়দের কাছ থেকেও পরামর্শ নেন মোস্তাফিজ

যখন খেলা থাকে না, তখন বোলিংয়ের ঘাটতি নিয়ে কাজ করার আদর্শ সময়। মোস্তাফিজুর রহমান সেই সময়টা কাজে লাগান শতভাগ। নিজের ভিডিও দেখেন, অনেকের কাছ থেকে শোনেন পরামর্শ। এমনকি ছোটদের কাছ থেকে পরামর্শ নিতেও দ্বিধা নেই তার। বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার জানালেন, যুব দলের এক ব্যাটসম্যানের পরামর্শে স্লোয়ার ডেলিভারিতে ভিন্নতা আনার ক্ষেত্রে উপকৃত হচ্ছেন তিনি।
১৮ মার্চ ২০২০, ১২:৪০ অপরাহ্ন

ইয়র্কারে আগের মতো আত্মবিশ্বাস পান না মোস্তাফিজ

বল ভেতরে ঢোকাতে পারেন না, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের মূল অস্ত্র বরাবরই ছিল অফ কাটার আর ইয়র্কার। মনমতো উইকেট পেলে কাটারে এখনো বেশ মুন্সিয়ানা দেখান। কিন্তু ইয়র্কার করা যেন ভুলতেই বসেছেন তিনি। প্রিমিয়ার লিগের খেলা না থকায় ফাঁকা সময়ে বোলিং নিয়ে আলাপে বললেন, ইয়র্কার করতে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তিনি।
১৮ মার্চ ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন

দোটানায় আছেন ক্রিকেটাররা

খেলা বন্ধ, বন্ধ দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলনও। বন্ধের মাঝেও মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেনদের পাওয়া গেল মাঠে।
১৮ মার্চ ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন

করোনায় স্থগিত অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কারণে বিসিবি অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। আসাম অনূর্ধ্ব-১৬ দলের মুখোমুখি হতে আগামী ২০ মার্চ বাংলাদেশ ছাড়ার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
১৮ মার্চ ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

পিএসএল খেলে ফিরেই করোনাভাইরাসের লক্ষণ হেলসের

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে দেশে ফেরার পর নভেল করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের। এমন পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় নিজেকে অন্য মানুষ থেকে বিচ্ছিন্ন রেখেছেন।
১৭ মার্চ ২০২০, ০৩:৪২ অপরাহ্ন

‘আমরা খেলতে চাই’

কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে শুরুর পরই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ দলগুলো। পরিস্থিতির কারণে নেওয়া সিদ্ধান্ত মেনে নিলেও তারা দ্রুতই ফিরতে চান খেলায়। ঢাকা আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, খেলার মাঠেই বরং খেলোয়াড়রা নিরাপদ। খেলায় ফিরতেই তাই উদগ্রীব ক্রিকেটাররা।
১৭ মার্চ ২০২০, ০৩:১০ অপরাহ্ন

ফের বর্ণবাদী আচরণের শিকার আর্চার

বার্বাডোজে জন্ম নেওয়া ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চার আবারও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।
১৭ মার্চ ২০২০, ১২:২৭ অপরাহ্ন

ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন!

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট আসর শেফিল্ড শিল্ডে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে নিউ সাউথ ওয়েলসকে।
১৭ মার্চ ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও জটিলতায় অস্ট্রেলিয়া!

কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের চলমান সব ক্রিকেট ইভেন্টই বন্ধ হয়ে গেছে। স্থগিত হয়ে গেছে সব দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটের মতো সব ধরণের খেলাধুলারই একই হাল। ভিন্ন রকমের এই পরিস্থিতিতে জট পাকিয়ে যাওয়ার শঙ্কায় সব সূচি। আগামী অক্টোবর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনি কিছু জটিলতা সামনে এসেছে আয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়ারও।
১৭ মার্চ ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

অফিস বন্ধ, বাসা থেকে কাজ করবেন ভারতীয় বোর্ডের কর্মীরা

নভেল করোনাভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের খেলাধুলা। বিশ্বের সব দেশের ক্রীড়াঙ্গনেই চলছে স্থবিরতা। আইপিএলসহ সব ধরনের খেলা পিছিয়ে যাওয়ায় ভারতেরও একই অবস্থা। তবে এই সময়ে তো দাপ্তরিক কাজ চালু রাখতে হবে। সেজন্য বিকল্প পন্থা বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৭ মার্চ ২০২০, ১০:১১ পূর্বাহ্ন

মাঠে খেলা বন্ধ হলেও ব্যক্তিগত অনুশীলনে সৌম্য

করোনাভাইরাসের আতঙ্কে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বাংলাদেশও ব্যতিক্রম নয়। আগের দিনই সরকারি সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে দেশের সব ধরনের খেলাধুলা। স্থগিত হয়েছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগও। তাতে আপাতত ‘বেকার’ সৌম্য সরকাররা। তবে মাঠে খেলা না থাকলেও ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন সৌম্যসহ অনেক ক্রিকেটারই।
১৭ মার্চ ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন

স্থগিত হয়ে গেল পিএসএলও

দৈর্ঘ্য ও ম্যাচের সংখ্যা কমিয়ে এনেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর সম্পন্ন করা সম্ভব হলো না। করোনাভাইরাসের প্রকোপের কারণে স্থগিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি।
১৭ মার্চ ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন

মাশরাফির ভারত বধ স্মরণ

১৭ মার্চ ২০০৭। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গৌরবময় একটি দিন। আইসিসি বিশ্বকাপের ম্যাচে সেদিন ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এমন নয় যে, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই প্রথম জয়। তবে সেই অসাধারণ অর্জনে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হওয়ার রসদ পেয়েছিল টাইগাররা। পরে নিশ্চিত করেছিল সুপার এইটে খেলা। ১৩ বছর পর সেই দিনটিকে স্মরণ করলেন সদ্যই বাংলাদেশের ওয়ানডে সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়া মাশরাফি বিন মর্তুজা।
১৭ মার্চ ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন