বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে
নিজেদের মাঠের স্বল্পতার কারণে নিরপেক্ষ ভেন্যু বেছে নিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
৯ মার্চ ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
মাশরাফির দলে থাকা নিয়ে বিসিবি প্রধানের সংশয়
অধিনায়কত্ব ছেড়েছেন, কিন্তু এখনো অবসরে যাননি মাশরাফি বিন মর্তুজা। দলে জায়গা পেলে চালিয়ে যেতে চান ওয়ানডে ক্রিকেট। তবে সদ্য বিদায়ী অধিনায়কের দলে থাকার ব্যাপারে সংশয় জানালেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে তিনি এও জানিয়েছেন, অসম্ভব জেদ টিকিয়ে রাখতেও পারে মাশরাফিকে।
৮ মার্চ ২০২০, ০৪:১৪ অপরাহ্ন
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ১৬ ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে এসেছে নতুনত্ব। এবারে ফরম্যাট অনুসারে ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা হয়েছে। সবমিলিয়ে চুক্তিতে রাখা হয়েছে ১৬ জনকে। অনুমিতভাবেই তালিকায় নাম নেই মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের।
৮ মার্চ ২০২০, ০৩:০২ অপরাহ্ন
এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচের তারিখ চূড়ান্ত
আগামী ২১ ও ২২ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
৮ মার্চ ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল
মাশরাফি বিন মর্তুজার ছেড়ে দেওয়া নেতৃত্বের মশাল উঠল দেশের সফলতম ওপেনার তামিম ইকবালের হাতে।
৮ মার্চ ২০২০, ১২:৫০ অপরাহ্ন
টি-টোয়েন্টি সিরিজেও তামিম সেঞ্চুরি করতে পারবে: মাহমুদউল্লাহ
২০০৬ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই ফরম্যাটে টাইগাররা ৯৪ ম্যাচ খেলে ফেললেও সেঞ্চুরির সংখ্যা মাত্র একটি। তামিম ইকবালের সেই শতরানের ইনিংসের পর পেরিয়ে গেছে আরও চার বছর। আরেকটি সেঞ্চুরির জন্য অপেক্ষার শেষ হবে কবে? অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, খুব বেশি দিন বাকি নেই। তার মতে, তামিম যে দারুণ ছন্দে আছেন, তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই তার ব্যাটে দেখা মিলতে পারে সেঞ্চুরির।
৮ মার্চ ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
ভারতকে গুঁড়িয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার
মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৮৫ রানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
৮ মার্চ ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহর বিশ্বাস অর্জনের মিশন
ভারত সফর দিয়ে গেল নভেম্বরে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পাকিস্তান সফরে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই থাকবেন লাল-সবুজের নেতা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও তার প্রতি আস্থার কথা জানিয়েছেন। তবে বিশ্ব আসরে অধিনায়কত্ব করার আগে নিজেকে এই পদে যোগ্য প্রমাণ করার তাগিদ রয়েছে মাহমুদউল্লাহর সামনে। লক্ষ্য পূরণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলের খেলোয়াড়দের কাছ থেকে বিশ্বাস অর্জন করতে চান তিনি।
৮ মার্চ ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে ওয়ানডেতে প্রথমবার দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মারনাস লাবুশেন। অস্ট্রেলিয়া পেয়েছিল মাঝারি পূঁজি। কিন্তু জন-জন ট্রেভর স্মুটস, কেইল ভেরেনি আর হেনরিক ক্লাসেনের তিন ফিফটিতে অনায়াসে অসিদের রান টপকে গেছে প্রোটিয়ারা।
৭ মার্চ ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন
ভারতে করোনা ভাইরাসের হানা, হাত ধোয়ার প্রচারণায় শচিন
চীন থেকে উৎপত্তি হয়ে করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সারা বিশ্বের আতঙ্কের এই ভাইরাস হানা দিয়েছে ভারতেও। দেশটিতে এরমধ্যে এই রোগে আক্রান্ত ৩১ জনকে আলাদা করা হয়েছে। বিপদ আরও বাড়তে পারে, আঁচ করে হাত পরিষ্কার রাখার প্রচারণায় নেমেছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার।
৭ মার্চ ২০২০, ০৩:২১ অপরাহ্ন
‘হাথুরুসিংহেকে আমি অবশ্যই প্রথমে রাখব’
এতকিছুর পরও অধিনায়কত্বের বিদায় বেলায় তার পাওয়া সেরা কোচ হিসেবে এই লঙ্কানের নামই নিলেন মাশরাফি
৭ মার্চ ২০২০, ০৭:০৪ পূর্বাহ্ন
গণমাধ্যমকে মিস করবেন অধিনায়ক মাশরাফি
বিদায় বেলায় দেশের সফলতম অধিনায়ক বললেন, কোন অর্থেই গণমাধ্যম প্রতিপক্ষ নয়। বরং এই সংবাদ সম্মেলন, প্রশ্নত্তোর, আড্ডা সব কিছু ভীষণ মিস করবেন তিনি।
৭ মার্চ ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন
ডাবল সেঞ্চুরির করার কথা একবারও ভাবেননি লিটন
লিটন দাস যখন আউট হন, তখনও ১৩টি বল বাকী ছিল বাংলাদেশের। যেভাবে ব্যাটিং করছিলেন লিটন তাতে শেষ পর্যন্ত থাকতে পারলে ডাবল সেঞ্চুরিটা হয়তো হয়ে যেত। তার আউটের পর তাই আফসোস করেছেন ভক্ত-সমর্থকরা। কিন্তু করেননি লিটন। কারণ ডাবল সেঞ্চুরির কথা চিন্তাও করেননি এ বিধ্বংসী এ ওপেনার।
৭ মার্চ ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
রেকর্ডের কথা তামিমই মনে করিয়ে দিয়েছিলেন লিটনকে
নিজের গড়া ১১ বছরের পুরনো রেকর্ডটি জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভেঙেছিলেন তামিম ইকবাল খান। পরের ম্যাচেই সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন লিটন কুমার দাস। তাও আবার তামিমের সঙ্গে ব্যাট করেই। মজার ব্যাপার সেঞ্চুরির পর ১২০ রানে পা দেওয়ার পর রেকর্ড ভাঙার কথা তামিম মনে করিয়ে দিয়েছিলেন লিটনকে। সংবাদ সম্মেলনে এমনটাই বললেন বাংলাদেশের এ বিধ্বংসী ওপেনার লিটন।
৭ মার্চ ২০২০, ০৪:২৬ পূর্বাহ্ন
তবু নিজেকে গড়পড়তা অধিনায়ক মনে করেন মাশরাফি
বাংলাদেশকে নেতৃত্ব দিলেন দুই দফা। এই দফায় প্রায় সাড়ে পাঁচ বছর। ২০১৪ সালের শেষ থেকে ২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ দল যে সমীহ জাগানো পারফরম্যান্স করেছে, তা তার অধীনে-তার ছোঁয়ায় বদলে গিয়ে। তার নেতৃত্বগুণের কদর করা হয়ে থাকে দেশে ও দেশের বাইরে- সবখানে। এই যেমন অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ম্যাচের পর সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত সংবাদ সম্মেলনে গেয়ে গেলেন তার গুণগান।
৬ মার্চ ২০২০, ০৯:১৬ অপরাহ্ন
মাশরাফির চোখে কোহলির মতই চোখ ধাঁধানো লিটন
২০১৫ সালে মাশরাফি মর্তুজার নেতৃত্বেই ওয়ানডে অভিষেক হয়েছিল লিটন দাসের। এই ফরম্যাটে ক্যারিয়ারের পুরোটা সময় মাশরাফির নেতৃত্বেই খেলেছেন তিনি। সেই অধিনায়কের বিদায়ের দিনে লিটন খেললেন ইতিহাস গড়া ১৭৬ রানের ইনিংস। লিটনের ব্যাটিং বরাবরই চোখের প্রশস্তি বাড়িয়ে দেয়। মাশরাফির সেটা দেয় কয়েগুণ। তার কাছে দৃষ্টিসুখকর ব্যাটিংয়ের পাশাপাশি দুটো নাম- বিরাট কোহলি আর লিটন দাস।
৬ মার্চ ২০২০, ০৮:৫৩ অপরাহ্ন
মাশরাফির নেতৃত্বের বিদায়ে থাকলেন সাকিবও
প্রায় দেড় যুগ একসঙ্গে ক্রিকেট খেলেছেন দুজনে। একসঙ্গে তাদের কতশত স্মৃতি। কোনোটা তীব্র আনন্দের, কোনোটা ভীষণ দুঃখের। নেতৃত্ব ছাড়ার ম্যাচে অবশ্য দীর্ঘদিনের সহযোদ্ধা সাকিব আল হাসানকে পাশে পাননি মাশরাফি বিন মর্তুজা। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে মনে পড়েছে বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়কের। ম্যাচ শেষে মাশরাফি জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক হিসেবে স্মরণীয় পথচলায় ভূমিকা রাখায় ধন্যবাদ প্রাপ্য তার সব সতীর্থের। আলাদা করে তিনি বলেছেন সাকিবের কথা।
৬ মার্চ ২০২০, ০৮:৩০ অপরাহ্ন
‘তিনি অবিশ্বাস্য, তাঁর মর্যাদা অনেক উপরে’
শেষ উইকেট তুলে নেওয়ার পরই ছুটে এগিয়ে এলেন সতীর্থরা। সবার পক্ষ হয়ে মাশরাফি মর্তুজাকে কাঁধে তুলেন নিলেন তামিম ইকবাল। বাকিরা সবাই জড়ো হয়ে তার নাম গাইতে গাইতে চললেন এগিয়ে। এরপর তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও ম্যাচ সেরা লিটন দাস একে একে জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া।
৬ মার্চ ২০২০, ০৮:০২ অপরাহ্ন
সবার জার্সির পেছনে ‘মাশরাফি’, সামনে ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’
বাংলাদেশের জেতাটা ছিল সময়ের ব্যাপার। সবারই তাই প্রস্তুতি ছিলই। সাইফুদ্দিনের বলে শেষ ব্যাটসম্যান চার্লটন শুমা আউট হতেই সতীর্থরা এগিয়ে এলেন, জড়িয়ে ধরলেন। সবাই মিলে প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে তুললেন উপরে। তামিম ইকবালের কাঁধে চড়লেন মাশরাফি। এরপর এলো চমকপ্রদ ব্যাপার। সব খেলোয়াড় গায়ে চাপালেন বিশেষ জার্সি, যার সামনে লেখা, ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’, পেছনে মাশরাফির নাম ও নম্বর।
৬ মার্চ ২০২০, ০৭:৩১ অপরাহ্ন
এতো আয়োজনের কিছুই জানতেন না মাশরাফি
অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। স্বাভাবিকভাবেই সতীর্থদের কাছ থেকে আলাদা অভিবাদন পাবেন এমনটা জানতেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু মাঠে যা হয়েছে তাতে কিছুটা অবাক হয়েছেন তিনি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই সবার গায়ের জার্সিতে লেখা ‘মাশরাফি’। সবার জার্সি নম্বর ‘২।’ জার্সির সামনে লেখা ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ অথচ এর কিছুই জানতেন না সদ্য সাবেক হওয়া অধিনায়ক।
৬ মার্চ ২০২০, ০৬:৩১ অপরাহ্ন