টি-টোয়েন্টি দলে চমকের নাম নাসুম

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক উপহার দিয়ে স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ১৫ সদস্যের দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৫ মার্চ ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

বাশারের বিশ্বাস, মাশরাফির দেখানো পথেই হাঁটবেন নতুন অধিনায়ক

কার কাঁধে উঠবে দায়িত্ব তা নিয়ে আলোচনার শেষ নেই। আর মাঠে তার নেতৃত্বগুণই বা কেমন হবে? তবে মাশরাফির পর যে-ই অধিনায়ক হন না কেন, তিনি তার দেখানো পথ ধরেই হাঁটবেন বলে মনে করেন দেশের আরেক সফল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
৫ মার্চ ২০২০, ১২:০৯ অপরাহ্ন

গৌরবময় ঝুলিতে যা আছে ওয়ানডে অধিনায়ক মাশরাফির

২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নেতৃত্ব ফিরে পান মাশরাফি। সেসময় বাংলাদেশের ক্রিকেটে চলছিল চরম দুঃসময়। কিন্তু তার অধীনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শুরু হয় অধিনায়ক হিসেবে তার গৌরবময় পথচলার, শুরু হয় বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় অধ্যায়ের।
৫ মার্চ ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

বাবা গুরুতর অসুস্থ , ঢাকায় ফিরে গেলেন শফিউল

১৫ জনের দলে সৌম্য সরকারকে যোগ করে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ১৬ জনের দল দেওয়া হয়েছিল। তবে সেই দল আবারও ১৫ জনের হয়ে গেছে। বাবা গুরুতর অসুস্থ থাকায় সকালেই ঢাকায় ফিরে গেছেন পেসার শফিউল ইসলাম।
৫ মার্চ ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাশরাফির

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেই হতে যাচ্ছে দলনেতা হিসেবে তার শেষ ম্যাচ।
৫ মার্চ ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন

সিলেটের ক্রিকেট মাঠে রাখতে এনামুলদের বিশেষ উদ্যোগ

এনামুল-অলকদের আশা, নিয়মিত খেলা চালু থাকলে, সিলেট থেকে বাংলাদেশ জাতীয় দলে যাবে দেখা যাবে আরও অনেককেই।
৫ মার্চ ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন

এনগিডির তোপের পর মালানের সেঞ্চুরিতে সিরিজ প্রোটিয়াদের

দক্ষিণ আফ্রিকার হয়ে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে আলো কাড়েন ওপেনার মালান।
৫ মার্চ ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

পোলার্ডের ‘পাঁচশো’ আর ‘দশ হাজারের’ দিনে উইন্ডিজের জয়

১০০, ২০০, ৩০০ নয়, রীতিমতো ৫০০! হ্যাঁ কাইরন পোলার্ডের বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে খেলে ফেললেন স্বীকৃত ক্রিকেটের পাঁচশোতম টি-টোয়েন্টি ম্যাচ। দারুণ উপলক্ষের এই ম্যাচে ঝড় তুলে দলের জয়েও বড় অবদান রেখেছেন তিনি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত পর্যায়ের এই সংস্করণের স্পর্শ করেছেন দশ হাজার রানও।
৪ মার্চ ২০২০, ০৫:৩৩ অপরাহ্ন

তামিমের কাছে তবু সেই ইনিংসই এগিয়ে

২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে তামিম ইকবাল খেলেছিলেন চোখ ধাঁধানো ইনিংস, গড়েছিলেন রেকর্ড। বাংলাদেশ পেয়েছিল তিনশোর বেশি রান তাড়ায় প্রথম জয়। গেল মঙ্গলবার ১১ বছর আগের ১৫৪ রানের ইনিংসকেও ছাড়িয়ে যান তামিম। কিন্তু সেটা যেন কেবল রানের সংখ্যায়। মাহাত্ম্যের হিসেবে আগেরটাকেই যে ঢের এগিয়ে রাখছেন তিনি।
৪ মার্চ ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

বোর্ড সভাপতির ‘সুন্দর কথায়’ প্রেরণা পেয়েছিলেন তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে তার পাশে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ম্যাচের আগের দিন তামিমকে ফোন করে অনুপ্রাণিত করেন তিনি।
৪ মার্চ ২০২০, ০২:০৫ অপরাহ্ন

তৃতীয় ওয়ানডের দলে সৌম্য সরকার

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচেও থাকবে একই দল। আগেই সিরিজ জিতে যাওয়ায় নির্ভার বাংলাদেশ তৃতীয় ও শেষ ওয়ানডের দলে কোন পরিবর্তন আনেনি। তবে এই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে।
৪ মার্চ ২০২০, ০১:০৯ অপরাহ্ন

এগিয়ে আনা হলো বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে ম্যাচ

প্রথম দুই দফার সফর শেষ। তৃতীয় ও শেষ দফার সফর করতে আগামী ১ এপ্রিল পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে এগিয়ে আনা হচ্ছে একমাত্র ওয়ানডে ম্যাচটি। তাই পূর্বনির্ধারিত সময়ের তিন দিন আগে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এমন সংবাদই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪ মার্চ ২০২০, ১২:৫৪ অপরাহ্ন

বিয়ের পরের পরিবর্তনটা বুঝতে শুরু করেছেন সৌম্য

জীবনের নতুন ইনিংস শুরু করলে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসে। সৌম্যরও এসেছে। তবে এখনও তা ঠিকভাবে ধরতে পারেননি। আরও কিছুদিন পার হলে বুঝতে পারবেন বলে জানান এ তারকা ক্রিকেটার। আপাতত তার মনোযোগ ঢাকা প্রিমিয়ার লিগে।
৪ মার্চ ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

ভিলিয়ার্স কবে জাতীয় দলে ফিরতে পারেন, ইঙ্গিত দিলেন বাউচার

আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন, ভিলিয়ার্সের ফেরা অনেকটাই নিশ্চিত এবং ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ খ্যাত ক্রিকেটারকে কবে প্রোটিয়া জার্সিতে আবার মাঠে দেখা যাবে সে বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন বাউচার।
৪ মার্চ ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন

তামিম ‘স্পেশাল’, তামিম ‘বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত’

বাঁহাতি তারকার নিজ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে দিলেন ‘স্পেশাল’ খেলোয়াড়ের তকমা। প্রতিপক্ষ দলের অধিনায়ক শন উইলিয়ামসও বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের প্রশংসায় মেতে জানালেন, তিনি ‘বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত’ ব্যাটসম্যান।
৪ মার্চ ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন

নেশন্স লিগে একই গ্রুপে ফ্রান্স-পর্তুগাল, স্পেন-জার্মানি

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে পর্তুগাল ও ফ্রান্সের সঙ্গী হয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াও। গ্রুপের অন্য দলটি সুইডেন। চার নম্বরে গ্রুপে স্পেন ও জার্মানির সঙ্গে খেলবে সুইজারল্যান্ড ও ইউক্রেন।
৪ মার্চ ২০২০, ০৭:১৭ পূর্বাহ্ন

কঠিন করে জেতার ইতিবাচক দিক দেখছেন অধিনায়ক

৩২৩ রানের বিশাল লক্ষ্যে ইনিংসের অর্ধেক পর ৪ উইকেটে ১০৬ করেছিল জিম্বাবুয়ে। নিশ্চিতভাবেই তারা ছিল বড় হারের সামনে। অথচ ডোনাল্ড টিরিপানোর ব্যাটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয়েরও কাছে চলে যায় তারা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা জানালেন, সহজ কাজটা কঠিন করে করাতেও আছে ইতিবাচক দিক
৩ মার্চ ২০২০, ০৬:৫৫ অপরাহ্ন

জানতাম বড় কিছু আসছে: তামিম

বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে নিজের মতো খেলতে পারছিলেন না তামিম ইকবাল। একে তো ব্যাটে রান খরা, তার ওপর মন্থর ব্যাটিংয়ে বাড়ছিল সমালোচনা। মোক্ষম জবাব দিয়ে যাবতীয় অস্বস্তি ব্যাটের দাপটে উড়িয়ে, নিজের রেকর্ডকে আরও উঁচুতে তুলে পুরো কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকে দিলেন তিনি।
৩ মার্চ ২০২০, ০৪:২২ অপরাহ্ন

ক্যাচ ফসকাল, আঙুল কেটে লাগল সেলাইও

আল-আমিন হোসেনের লাফানো বলে ওয়েসলি মাধেভেরের ক্যাচ গেল স্লিপে। সহজ সে ক্যাচ ধরতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। উল্টো হাত ফেটে যাওয়ায় একটি সেলাইও দিতে হয়েছে তার আঙুলে।
৩ মার্চ ২০২০, ০৪:০০ অপরাহ্ন

নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের

টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
৩ মার্চ ২০২০, ০২:৫৯ অপরাহ্ন