বোর্ড প্রধানকে না জানিয়ে ব্যাটিং অর্ডারে আর উলটপালট নয়
সাধারণত খেলার দিন একাদশ ঠিক করবেন অধিনায়ক আর কোচ, টসের সিদ্ধান্ত থেকে ব্যাটিং অর্ডারও তাদের নিয়ন্ত্রণেই থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানের এই রীতিতে আপত্তি নেই। তবে টিম ম্যানেজমেন্টের এসব পরিকল্পনা আগে থেকেই জেনে রাখতে চান বোর্ড প্রধান। এবং এখন থেকে তাকে যেটা জানানো হবে, ম্যাচে তা আর ব্যত্যয় করা যাবে না।
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
কে নিচ্ছে এ সকল সিদ্ধান্ত? জানেন না পাপন
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ চলছে, সেখানে নেই জাতীয় দলের কেউ। এক আল-আমিন জুনিয়র ছাড়া দলের সবার বয়স বিশের নিচে। জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান দুই-একজন সুযোগ পেতেই পারতেন। সম্পূর্ণ পাইপলাইনের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার সিদ্ধান্তটা কে নিয়েছেন তা জানেন না খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। আর সেটা জানতেই বুধবার হুট করেই জরুরী সভা ডেকে আলোচনা করেছেন বিসিবি সভাপতি।
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ অপরাহ্ন
তামিম, আল-আমিনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে পাল্টা জবাব
জিম্বাবুয়ের বোলারদের পাল্টা জবাব দিয়ে বিশাল এক জুটি গড়লেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক আল-আমিন জুনিয়র। দুজনেই তুলে নিলেন সেঞ্চুরি।
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সিরিজই মাশরাফির শেষ!
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও অধিনায়ক হিসেবেই খেলবেন মাশরাফি। তবে এরপর মাস দেড়েকের মধ্যে ওয়ানডে দলের নতুন নেতৃত্ব খুঁজে নেবে বোর্ড। অবসর না নিলে মাশরাফিকে তখন দলে জায়গা পেতে হবে পারফরম্যান্স দিয়ে।
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে যুব দলের তামিমের ঝড়ো সেঞ্চুরি
মাত্র ৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় তানজিদ হাসান তামিম স্পর্শ করেছেন তিন অঙ্ক।
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
‘চ্যাম্পিয়ন্স কাপ’ নিয়ে মুখোমুখি অবস্থানে আইসিসি-বিসিসিআই
ভারতীয় বোর্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোয় আগামী মার্চে দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি সভায় দুই পক্ষের মধ্যে বিভক্তির বিষয়টি প্রকাশ্যে আসতে পারে।
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন
দেশের উইকেটে ‘এনজয় কম’ শরিফুলদের
যুব বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে নজরকাড়া পেসার ছিলেন শরিফুল ইসলাম। বাউন্স, স্যুয়িংয়ে বারবার ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন তিনি। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে শরিফুল দেখলেন অন্য ছবি।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:১১ অপরাহ্ন
‘তাহলে আমরা ভালো স্পিনার না’
ব্যাটিং অনুশীলন করে ফিরছিলেন তাইজুল ইসলাম। সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলতে হবে।তাইজুল বাকপটু না হলেও কথা বলায় কখনো বিরক্তি প্রকাশ করেন না। কিন্তু এদিন তাকে পাওয়া গেল অন্যরূপে। সহজ কথারও মানে তার কাছে গেল ভিন্নভাবে। উত্তর দিতে গিয়েও যেন কিছুটা অভিমানী বাংলাদেশের বাঁহাতি স্পিনার।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২ অপরাহ্ন
পেসারদের সামলে অনিয়মিত স্পিনারদের বিপক্ষেই ভুগল জিম্বাবুয়ে
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে কেমন উইকেট বানাবে বাংলাদেশ? চিরাচরিত স্পিন উইকেট, নাকি পাকিস্তানে দ্বিতীয় টেস্টকে লক্ষ্য রেখে সিমিং উইকেটে নিজেদের ঝালিয়ে নেবে তারা। তবে চিরায়ত ঘূর্ণি উইকেট বানালে যে সুফল মিলবে, তার আভাস মিলেছে বিকেএসপিতে। টেস্ট ম্যাচের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে এদিন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পেস বোলিংয়ে সাবলীল ব্যাট চালালেও তাদের অস্বস্তি ধরা পড়েছে স্পিনারদের বিপক্ষে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমা-জাহানারাদের সূচি
অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টানা চতুর্থবারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
ওয়ানডে ও টি-টোয়েন্টি ‘চ্যাম্পিয়ন্স কাপ’ আয়োজনের পরিকল্পনা আইসিসির
কেবল ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্যও ওয়ানডে ও টি-টোয়েন্টি ‘চ্যাম্পিয়ন্স কাপ’ চালুর পরিকল্পনা করছে আইসিসি।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
মাশরাফিকে নিয়ে নাটকীয়তার তাহলে বাকি আছে আরও
নির্বাচক, মাশরাফি নিজে বা বোর্ডের কর্মকর্তাদের কথাবার্তায়, তিনি যে খেলছেনই এমন কোন স্পষ্ট আভাস পাওয়া যায়নি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৮ পূর্বাহ্ন
দ. আফ্রিকার নেতৃত্ব ছাড়লেন দু প্লেসি
গুঞ্জনটা ছিল আগেই। নেতৃত্ব ছাড়তে পারেন ফাফ দু প্লেসি। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি। নেতৃত্ব ছাড়লেও সব সংস্করণে খেলা চালিয়ে যেতে চান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
বাংলাদেশে সেই স্মৃতির পুনরাবৃত্তি চায় জিম্বাবুয়ে
বছর দেড়েক আগের কথা। বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে টাইগাররা ছিল পরিষ্কার ফেভারিট। কিন্তু সিলেটে দারুণ ক্রিকেট উপহার দিয়ে প্রথম টেস্ট জিতে নেয় সফরকারীরাই। এবারও এমন কিছু করতে চাইছে জিম্বাবুয়ে। মিরপুরে ফিরিয়ে আনতে চাইছে সিলেটের স্মৃতি। এমনটাই বললেন দলের অন্যতম সেরা খেলোয়াড় রেজিস চাকাভা।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ অপরাহ্ন
নাইটওয়াচম্যানের সঙ্গেই পারলেন না মোস্তাফিজ-মিরাজরা!
এক প্রান্তে বোলার বাংলাদেশ জাতীয় দলের অন্যরতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। আগের দিনই যিনি ফের টেস্ট দলে জায়গা পেয়েছেন। আছেন জাতীয় দলের সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজও। জাতীয় দলে টি-টোয়েন্টি স্কোয়াডের আরাফাত সানিও আছেন। তাদের মতো বোলারদের হতাশ করলেন যিনি কিনা আগের দিন নেমেছিলেন নাইটওয়াচম্যান হিসেবে। বাঁচালেন ম্যাচ হঠাৎ ব্যাটসম্যান বনে যাওয়া নাসুম আহমেদ। ম্যাচ হয়তো হারেননি মিরাজ-মোস্তাফিজরা। কিন্তু একজন নাইটওয়াচম্যাচকে পুরো দিন বল করে আউট করতে না পারাটা হারের চেয়ে কি কম জ্বালার?
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
ইয়াসিরের ঝড়ো সেঞ্চুরিতে রোমাঞ্চকর রান তাড়ায় জিতল পূর্বাঞ্চল
প্রথম ইনিংসে দেড়শো ছাড়ানোর পর এবার করলেন ঝড়ো সেঞ্চুরি, সঙ্গী হিসেবে মোহাম্মদ আশরাফুলও মেলালেন তাল। তাদের ব্যাটে ওভারপ্রতি ছয়ের উপর রান তুলে দারুণ এক ম্যাচ জিতে নিল পূর্বাঞ্চল। উঠে গেল বিসিএলের ফাইনালেও।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
আকবরদের কাছ থেকে প্রেরণা নিচ্ছেন সালমারা
কদিন আগেই বিশ্বকে অবাক করে যুব বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেটে এনেছে বিশাল সাফল্য। ছেলেদের ছোটদলের কাছ থেকে প্রেরণা নিয়ে বাংলাদেশের মেয়েরাও দেখছে বড় স্বপ্ন। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, আকবর আলিরা তাদের কাছে এখন প্রেরণার নাম।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন
বাভুমা, ক্লাসেনের ঝড়ের জবাবে বেয়ারস্টো, মর্গ্যানদের তাণ্ডব
টেম্বা বাভুমা, হেনরিক ক্লাসেনরা তুললেন ঝড়, চড়লেন রানের পাহাড়ে। কিন্তু রান তাড়ায় নেমে জস বাটলার, জনি বেয়ারস্টো, ওয়েন মর্গ্যান সবাই পেটালেন চার-ছয়, পেরুলেন ফিফটি। পাহাড়ে চড়েও তাই নিরাপদ থাকল না দক্ষিণ আফ্রিকার পূঁজি।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৫ পূর্বাহ্ন
গোঁজামিলে ভরা দল নির্বাচন
বাংলাদেশ দলে কখন কে ঢুকছে, কে বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে, কেন ঢুকেছিল। কোন কিছুরই হদিশ করা মুশকিল। খোদ নির্বাচকদের সেই হদিশ আছে কিনা প্রশ্ন তোলা যায়। অন্তত তাদের ব্যাখ্যা বিশ্লেষণ এতটাই সাংঘর্ষিক যে তা শোনার পরও আরও বিভ্রান্তির অতলে তলিয়ে যাওয়ার অবস্থা তৈরি হতে পারে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৯ অপরাহ্ন
বিসিএলের ফাইনাল গোলাপি বলে হচ্ছে না
চার দিনের নয়, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রথম শ্রেণির আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচটি হবে পাঁচ দিনের।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৪ অপরাহ্ন