চার বছর পর বিপিএলে সৌম্যর হাফসেঞ্চুরি

বড় রান তাড়ায় প্রয়োজন ছিল আগ্রাসী ব্যাটিংয়ের। সৌম্য সরকার ঝড় তুললেন ঠিকই, তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। সতীর্থরা একে একে বিদায় নেওয়ার আগে ঢিলেঢালা ইনিংস খেলে চাপ বাড়িয়ে দিয়েছেন। তাই দীর্ঘ চার বছর পর সৌম্য বিপিএলে হাফসেঞ্চুরি তুলে নিলেও তাকে মাঠ ছাড়তে হয়েছে হারের তেতো স্বাদ নিয়ে।
২৮ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

সৌম্যর ঝড়ো ফিফটির পরও পারল না কুমিল্লা

ভালো শুরু এনে দেন লিটন দাস ও আফিফ হোসেন। তাণ্ডব চালিয়ে শেষটা দারুণভাবে করেন অভিজ্ঞ শোয়েব মালিক ও অধিনায়ক আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালস গড়ে বড় স্কোর। জবাব দিতে নেমে সৌম্য সরকার তুলে নেন ঝড়ো হাফসেঞ্চুরি। ছোটান চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু সতীর্থরা তাকে সঙ্গ দিতে না পারায় হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্সকে।
২৮ ডিসেম্বর ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

কামিন্স-প্যাটিনসন-স্টার্কের তোপে অস্ট্রেলিয়ার বিশাল লিড

বছর জুড়ে বল হাতে আগুন ঝরানো প্যাট কামিন্স আরও একবার দেখালেন ঝলক। তাকে যোগ্য সঙ্গ দিলেন জেমস প্যাটিনসন আর মিচেল স্টার্ক। তাতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তিনশ ছাড়ানো লিড পেল অস্ট্রেলিয়া। ফলো-অন করানোর সুযোগ থাকলেও নিজেরা আবার ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে টিম পেইনরা।
২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ পূর্বাহ্ন

মুশফিকের ফিফটির পর শহিদুলের ৪ উইকেট

মোস্তাফিজুর রহমানের তোপ সামলে খুলনা টাইগার্সকে বড় সংগ্রহ এনে দেন মুশফিকুর রহিম ও নাজিবউল্লাহ জাদরান। এরপর রান তাড়ায় জ্বলে উঠতে পারেননি রংপুর রেঞ্জার্সের কেউই। বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা শেন ওয়াটসনকে অধিনায়ক করেও ভাগ্য বদলাতে পারেনি তারা। শহিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের জবাব দিতে না পেরে তারা থেমেছে অনেক দূরে।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৪২ অপরাহ্ন

রাবাদা-ফিল্যান্ডারের তোপে সুবিধাজনক অবস্থায় দ.আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাকে তিনশোর ভেতর আটকে প্রভাব বিস্তারের আভাস দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নিজেরা ব্যাট করতে নামার পর প্রোটিয়া পেসে কাবু হতে হয়েছে তাদেরও। ভারনন ফিল্যান্ডার আর কাগিসো রাবাদা মিলে ইংল্যান্ডকে দুশোর ভেতর গুটিয়ে ম্যাচের লাগাম নিয়েছেন নিজেদের হাতে।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৭ অপরাহ্ন

একরকম অবিক্রীতই থাকি, আমার কাছে আর আশা কী: মাশরাফি

অধিনায়ক হিসেবে বিপিএলে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন মাশরাফি বিন মর্তুজা। অন্য আর কোনো অধিনায়ক দুইবারও তা করতে পারেননি। ঘরোয়া আসরের সফল এই অধিনায়ককে দলে ভিড়িয়ে নেতৃত্বের ভার দিয়েছে ঢাকা প্লাটুনও। নিশ্চিতভাবেই আশা শিরোপার। কিন্তু এমন প্রত্যাশার প্রশ্নে কিছুটা যেন শ্লেষ মাশরাফির কন্ঠে।
২৭ ডিসেম্বর ২০১৯, ০২:০৭ অপরাহ্ন

ট্রলকে ভালোবাসার চোখে দেখেন ইমরুল

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায় নিয়মিতই ট্রলের শিকার হয়ে থাকেন ইমরুল কায়েস। তাকে নিয়ে নানা রকমের ব্যঙ্গাত্মক, হাস্য-রসাত্মক লেখা হয় ভাইরাল। চলতি বিপিএলে রানের মধ্যে থাকা এই বাঁহাতি কি তবে ব্যাট হাতেই দিচ্ছেন সেসব বিদ্রুপের পাল্টা জবাব? স্মিত হেসে ইমরুল উড়িয়ে দিলেন প্রশ্নটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক জানালেন, দর্শকরা যদি ভালোবেসে তাকে ‘ইমরুল ব্রো’ বলে সম্বোধন করেন তাতে তার কোনো আফসোস নেই।
২৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ অপরাহ্ন

যেভাবে রান আউট হয়েও বেঁচে ফিরে ম্যাচ জেতান ইমরুল

মাশরাফি বিন মর্তুজা যখন ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, ইমরুল কায়েস তখন সামনেই বসা। নিশ্চিত আউট থেকে খেলোয়াড়ি মনোভাব দেখিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছেন। মাশরাফি মজা করেই বললেন ইমরুল তো পরে ধন্যবাদও দেয়নি। ওখানেই তাৎক্ষণিকভাবে ধন্যবাদ দিয়ে দেন ইমরুল। আসল ঘটনা ইনিংসের চতুর্থ ওভারে। যেখান থেকে সুযোগ পেয়ে পরে ইমরুল খেলেন ম্যাচ জেতানো ইনিংস।
২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

ইমরুলের ব্যাটে প্লে অফে এক পা চট্টগ্রামের

মন্থর উইকেটে আঁটসাঁট বোলিং করে ঢাকা প্লাটুনকে অল্প রানে বেঁধে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে রান তাড়ায় নেমে পরিস্থিতি বুঝে ভরসা যোগানো ব্যাট করলেন ইমরুল কায়েস। টুর্নামেন্টে তৃতীয় ফিফটি তুলে দলকে পাইয়ে দিলেন অনায়াস জয়।
২৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পর চাপে নিউজিল্যান্ড

স্টিভেন স্মিথ আশা জাগালেও সেঞ্চুরি তুলে নিতে পারেননি। তবে ট্রাভিস হেড ঠিকই পারলেন। সাদা পোশাকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পথে অধিনায়ক টিম পেইনকে নিয়ে তিনি গড়লেন দারুণ এক জুটি। তাতে অস্ট্রেলিয়া চড়ল রানের পাহাড়ে। এরপর দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে নিউজিল্যান্ড।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬ পূর্বাহ্ন

দেশের ক্রিকেটে গোড়ায় গণ্ডগোল

গণমাধ্যম, ভক্ত আর সংগঠক সবারই নজর যখন কেবল আন্তর্জাতিক ক্রিকেটের দিকে, তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে কে আর তোয়াক্কা করে? কিন্তু চলতি বছর ঘরোয়া নিম্ন স্তরের এই ক্রিকেট প্রতিযোগিতাটি যথেষ্ট আলোচনায় এসেছে। কিন্তু সেই আলোচনাটা অবশ্যই কোনো সুখকর বিষয় নিয়ে নয়।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ পূর্বাহ্ন

যুবাদের কাছে দ. আফ্রিকা যাওয়ার উপলক্ষ চান বোর্ড প্রধান

বাংলাদেশ দলের খেলা দেখতে, দলকে উৎসাহ দিতে অনেক দেশেই যাওয়া হয় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। কিন্তু এখনো পর্যন্ত যাননি দক্ষিণ আফ্রিকায়। এই সুযোগ ঘটতে পারে তার শীঘ্রই। তবে সেজন্য এবারের যুববিশ্বকাপে বাংলাদেশ দলকে মেটাতে হবে প্রত্যাশা। বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তবেই দলকে উৎসাহ দিতে ছুটবেন নাজমুল।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৪১ অপরাহ্ন

ইংলিশ পেস-স্যুয়িংয়ে কাবু প্রোটিয়ারা

ফেরার ম্যাচে প্রথম বলেই উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন, মিডল অর্ডারে আঘাত হানলেন স্টুয়ার্ট ব্রড। বাঁহাতি স্যাম কারানের হাত থেকে বেরুলো মনকাড়া সব স্যুয়িং। কুইন্টেন ডি ককের প্রতিরোধ সত্ত্বেও তাতে কাবু হয়ে প্রথম দিনেই প্রথম ইনিংস শেষের পথে প্রোটিয়াদের।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১২ অপরাহ্ন

তিন সংস্করণের আলাদা দল নিয়ে বিসিবির ভাবনা জানালেন নাজমুল

টেস্ট, ওয়ানডের সঙ্গে যোগ হয়েছে টি-টোয়েন্টি। ক্রিকেটের এই তিন সংস্করণের মেজাজ-ধাঁচ একেবারে আলাদা। তাই তিন সংস্করণের জন্য বাংলাদেশের তিনটি আলাদা দল গঠনের প্রসঙ্গটি অনেকদিন ধরেই আলোচিত হচ্ছে। তবে ভিন্ন ভিন্ন দলের প্রয়োজনীয়তা অনুভব করলেও এখনই তা বাস্তবে রূপ নিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন

পাকিস্তানি ক্রিকেটার ছাড়াই এশিয়া একাদশ!

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে এই সিরিজে এশিয়া একাদশের হয়ে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ ডিসেম্বর ২০১৯, ১০:২০ পূর্বাহ্ন

বিদেশি কোচ এবং কিছু ক্রিকেটার পাকিস্তান যেতে চায় না: বিসিবি প্রধান

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, কিছু ক্রিকেটার এবং অধিকাংশ বিদেশি কোচ দেশটিতে যেতে ইচ্ছুক নন। যেসব ক্রিকেটার যেতে ইচ্ছুক, তারাও লম্বা সময় সেদেশে থাকতে রাজি হচ্ছেন না।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন

স্মিথের নৈপুণ্যে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেনের এনে দেওয়া শুরুর ভিত্তির পর নিজেকে মেলে ধরলেন স্টিভেন স্মিথ। নিউজিল্যান্ডের বোলারদের সব প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার করে দিয়েছেন তিনি।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:০৩ পূর্বাহ্ন

নিজের জন্য খেলেন না ইমরুল

এবার বিপিএলে শুরু থেকেই দারুণ ছন্দে ইমরুল কায়েস। শুরু থেকেই আগ্রাসী মেজাজ নিয়ে নামছেন, দলের রানে তার অবদান থাকছে বড়। ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও উঠে গিয়েছিলেন এক নম্বরে। তবে তাকে ছাপিয়ে ডেভিড মালান-রাইলি রুশোরা এখন এগিয়ে। চট্টগ্রাম পর্ব শেষে এক থেকে ইমরুল নেমে গেছেন পাঁচে। তিনি নিজে অবশ্য এসব নিয়ে চিন্তিত না। তার একটাই কথা, নিজের কথা না ভেবে খেলবেন কেবল দলের জন্য।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহকে পাওয়ার অপেক্ষা বাড়ছে আরও

ভারত থেকে বয়ে আনা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই ম্যাচে নামতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। গ্রেড ওয়ান টিয়ারের সেই চোট কাটিয়ে মাঠে ফিরে খেলেন টানা তিন ম্যাচ। ব্যাটে পান রানও। কিন্তু চট্টগ্রাম পর্বে ঢাকা প্লাটুনের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলতে গিয়ে আবার পড়ে টান। সেই চোট না সারায় খেলেলনি পরের দুই ম্যাচ। নিরাশার বিষয় হলো, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়কের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে আরও।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ পূর্বাহ্ন

দেখে নিন বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্বের সূচি

বঙ্গবন্ধু বিপিএলের দুই পর্ব শেষ হয়েছে এরই মধ্যে। রাজধানী ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গেল ১১ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রথম পর্ব। এরপর ১৭ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বের খেলা গড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন